কলকাতা,২ ডিসেম্বর:- গতবারের তুলনায় এবার ‘আহারে বাংলা’য় বিক্রি বাড়ল প্রায় ১ কোটি ১৩ লক্ষ টাকা । ২০১৮ সালে ২ কোটি টাকার কাছাকাছি খাবার বিক্রি হয়েছিল । এবার হয়েছে ৩ কোটি ১৩ লক্ষ টাকার। বিক্রি বৃদ্ধির অঙ্ক দেখে সন্তুষ্ট আয়োজকেরা । ২৪শে নভেম্বর শেষ হয়েছে আহারে বাংলা। বিক্রির অঙ্ক , খাবারের নতুন পদের জন্য পুরস্কার দেওয়া হয়েছে খাদ্য বিক্রেতা , রেঁস্তোরা কর্তৃপক্ষকে । এবার বিধাননগরের সেন্ট্রাল পার্কে আহারে বাংলার আয়োজন করা হয়েছিল ১৯ নভেম্বর থেকে । তার আগে নিউ টাউন মেলা প্রাঙ্গণে বেশ কয়েকবার এই খাদ্য উৎসবের আয়োজন করা হয়েছিল । এবার মেলায় ১৫২টি স্টল ছিল । আহারে বাংলার আয়োজক প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তর । তার পাশাপাশি রাজ্য সরকারের আরও কয়েকটি দপ্তরও সহযোগিতা করে । বিক্রেতাদের উৎসাহ আরও বাড়াতে বেশ কয়েকটি বিষয়ে পুরস্কার দেওয়া হয়েছে । পুরস্কার দেওয়ার সময় তাদের খাবারের বিক্রির পরিমাণ, কোনও খাবার রয়ে যাচ্ছে কিনা , গ্রাহকদের সঙ্গে দোকানের কর্মীদের ব্যবহারের মতো বিষয়গুলিকে গুরুত্ব দেওয়া হয়েছে ।
Related Articles
গোলাবাড়ি থানা এলাকার দোকান থেকেই উদ্ধার গাঁজা। উত্তেজনা এলাকায়।
হাওড়া, ৮ জানুয়ারি:- হাওড়ার গোলাবাড়ি থানা এলাকার পাঞ্জাব লেনের একটি দোকান থেকে প্রায় এক কেজির কাছাকাছি গাঁজার প্যাকেট সহ একজনকে হাতেনাতে পাকড়াও করেন স্থানীয় বাসিন্দারা। রবিবার ওই ঘটনা ঘটে। কোথা থেকে কিভাবে এলো এই গাঁজার প্যাকেট তার সদুত্তর না দিতে পারায় স্থানীয় বাসিন্দারা গোলাবাড়ি থানায় খবর দেয়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। Post Views: 483
‘রাজীব ব্যানার্জি’কে স্বাগতম’, পোস্টার-ব্যানার পড়লো ডোমজুড়ে।
হাওড়া, ১১ মার্চ:- হাওড়া ডোমজুড় বিধানসভা কেন্দ্রে আবারও পড়লো পোস্টার। ডোমজুড়ের প্রাক্তন বিধায়ক রাজীব ব্যানার্জিকে ঈদ উপলক্ষে স্বাগত জানিয়ে বাঁকড়া এক দুই ও তিন নম্বর পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় লাগানো হলো শুভেচ্ছা পোস্টার-ব্যানার। পোস্টারে লেখা, “রাজীব ব্যানার্জিকে স্বাগতম, তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ।” রাজীব অনুগামীরা সাফ জানিয়েছেন, ২০১১ থেকে ২০২১ অবধি রাজীব ব্যানার্জীর অনেক অবদান পার্টিতে রয়েছে। পাশাপাশি […]
নিউ টাউন-রাজারহাটের সিলিকন ভ্যালিতে বিনিয়োগ করতে চলেছে আদানি গোষ্ঠী।
কলকাতা, ৬ জুন:- নিউ টাউন-রাজারহাটে বিশাল এলাকা জুড়ে সিলিকন ভ্যালি তৈরি করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ইতিমধ্যে সেখানে জিও সহ একাধিক বড় সংস্থা জমি নিয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় সিলিকন ভ্যালি তৈরির কাজ চলছে। আর এর মধ্যেই ওই সিলিকন ভ্যালিতে বিনিয়োগ করতে চলেছে আদানি গোষ্ঠী। বিশাল ডেটা সেন্টার তৈরি করার কথা রয়েছে। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর এখবর […]









