হাওড়া,১ ডিসেম্বর:- বর্ণাঢ্য পদযাত্রার মধ্য দিয়ে শুরু হলো হাওড়া জিলা স্কুলের ১৭৫ বছর উদযাপন অনুষ্ঠান l ছাত্র, অভিভাবক, শিক্ষক শিক্ষিকা ব্যান্ড বিভিন্ন সচেতনামূলক ট্যাবলো সহযোগে প্রায় আড়াই হাজার জনের এই পদযাত্রা হাওড়া শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে l পদযাত্রায় অংশ নেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা, হাওড়ার জেলাশাসক মুক্তা আর্য, ফুটবলার জহর দাস, পর্বতারোহী মলয় মুখোপাধ্যায়, স্কুলের প্রধান শিক্ষক অমল শীল প্রমুখ। এদিন বিভিন্ন পথ পরিক্রমা করে এই পদযাত্রা। প্রসঙ্গত, পদযাত্রার আগে সালকিয়া এবং শিবপুর আইআইইএসটি থেকে দুটি মশাল দৌড় এসে পৌঁছায় স্কুলে। সালকিয়াতে মন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা এবং শিবপুরে পর্বতারোহী মলয় মুখোপাধ্যায় মশাল দৌড়ের সূচনা করেন। মন্ত্রী বলেন, হাওড়া জিলা স্কুল জেলা তথা রাজ্যের গর্ব। এখানে আসতে পেরে আমি আনন্দিত। উল্লেখ্য, ১৮৪৫ সালের ১ডিসেম্বর স্কুলের যাত্রা শুরু হয়েছিল। এই স্কুলের নামি প্রাক্তনীদের মধ্যে আছেন বিশিষ্ট অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, মহালয়ার স্রষ্টা বাণীকুমার, সাহিত্যিক শংকর, ফিফা রেফারি সাগর সেন প্রমুখ।
Related Articles
নবান্ন অভিযানে ধৃত অধিকাংশেরই জামিন। ৪ জনের ২ দিনের পুলিশ হেফাজত।
হাওড়া, ১৪ সেপ্টেম্বর:- নবান্ন অভিযানে ধৃত অধিকাংশেরই জামিন। ৪ জনের ২ দিনের পুলিশ হেফাজত। মঙ্গলবার বিজেপির নবান্ন অভিযানের দিন ধৃত ১৮ জনের মধ্যে ১৪ জনেরই জামিন দেওয়া হলো হাওড়া সিজেএম আদালতে। বুধবার এদের হাওড়া আদালতে তোলা হলে ১৪ জন বিজেপি কর্মীর জামিন মঞ্জুর হয়। এবং চারজনের ২ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন হাওড়া আদালতের বিচারক। […]
চার বছরে তিন বিয়ে, দু’জনের সাথে বিচ্ছেদের পর ৩য় জনকে খুন গুনধর স্বামীর!
সুদীপ দাস, ৪ এপ্রিল:- মাত্র চার বছরের মধ্যেই তিনটে বিয়ে। প্রথম দু’জনের সাথে টেকেনি সংসার। পরে ২য় জনের বোনের সাথে বিয়ে। সেখানেও শুরু হয় দাম্পত্য কলহ। যার জেরে ৩য় বৌকে স্বামীর হাতেই খুন হতে হলো। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চুঁচুড়া থানার অন্তর্গত ব্যান্ডেল লোকোপাড়া এলাকায়। অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত ব্যাক্তি পুলিশের কাছে ৩য় স্ত্রীকে […]
রাজ্যপাল বদলালে রাজ্যের সঙ্গে পরামর্শ করতে হয়, প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছি ওকে প্রত্যাহার করার জন্য – মুখ্যমন্ত্রী।
কলকাতা, ১৭ জুন:- রাজ্যপালের দিল্লি সফর নিয়ে কোনো মন্তব্য করতে চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তাঁর কার্যকলাপ নিয়ে তিনি যে বিরক্ত সে কথা আজ গোপন করেননি মুখ্যমন্ত্রী। রাজ্যপালের দিল্লি সফর নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মমতা আজ বলেন, ‘আমার কিছুই বলার নেই, সবাই যা বলছে সেটাই আমার কথা। বাচ্চা ছেলে হলে বোঝানো যেত। উনি কার সঙ্গে […]





