কলকাতা,৩০ নভেম্বর:- সংস্কৃত কলেজের গোডাউন থেকে পাওয়া গেল একটি সিন্দুক। চাবি তৈরি করে সিন্দুকটি খোলার চেষ্টা চলে বহুক্ষণ । এরপর দীর্ঘ চারঘণ্টার চেষ্টায় খোলা হয় সিন্দুক। সিন্দুকের মধ্যে থেকে মিলেছে প্রচুর চেকবই, রূপোর মেডেল। রয়েছে সাতটি বন্ধ খামও। “মুক্তকেশী দেবীর উইডো ফান্ড”র একটি কাগজ পাওয়া গিয়েছে সিন্দুকের মধ্যে থেকে। যা থেকে বোঝা যাচ্ছে বিদ্যাসাগর মহাশয় সেই সময় বিধবাদের দেওয়ার জন্য একটি তহবিল তৈরি করেছিলেন। তাতে ৮ টাকা করে দেওয়া হত বিধবাদের । মিলেছে প্রত্যেকের আঙুলের ছাপ।এ ছাড়াও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সময়কার বহু কাগজ । খাতায় লেখা শিক্ষকদের নাম ও অন্যান্য গুরুত্বপূর্ণ নথি । রেজিস্টারে নাম ছিল খোদ বিদ্যাসাগরেরও।উপাচার্য বলেন, ‘সিন্দুকটি লন্ডনের চাব্ কোম্পানির। বেশ পুরনো। সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা হয়েছিল ১৮২৪ সালে। সিন্দুকটি কবেকার, নথি এবং পাওয়া বিভিন্ন তথ্যের সঙ্গে তা–ও দেখা হবে।’
Related Articles
চীনের প্রোডাক্ট টুনি বাল্ব কেউ কিনবেন না , সবাই মাটির প্রদীপ ব্যবহার করুন – শুভেন্দু অধিকারী।
পূর্ব মেদিনীপুর , ১৪ নভেম্বর:- কালী পুজোর উদ্বোধন করে মায়ের গলায় রজনীগন্ধার মালা এবং জবা ফুলের মালা পরিয়ে ধুপ দিয়ে আরতি করে জানালেন করোনার ভ্যাকসিন তাড়াতাড়ি পৌঁছে যাক। আমরা বাঙালিরা আড্ডা দিতে পারছিনা, কথা বলতে পারছিনা, মুখ বন্ধ, চোখ বন্ধ, মাথায় ক্যাপ, তাড়াতাড়ি ভাগ করোনা ভাগ। প্রত্যেক বছর কালি পুজোতে তমলুক শহর যেভাবে মেতে ওঠে […]
মঝেরহাট ব্রিজের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী , চলছে শেষ মুহর্তের প্রস্তুতি
কলকাতা , ২৫ নভেম্বর:- কাটতে চলেছে মানুষের ভোগান্তির দিন। নির্মীয়মান মাঝেরহাট ব্রিজের লোড টেস্টিং এর কাজ শেষ। তার রিপোর্ট পাঠানোর রেলের কাছে। রেলওয়ে সেফটি কমিশন থেকে সবুজ সঙ্কেত এলেই উদ্বোধন হবে মাঝেরহাট ব্রিজের। তবে ব্রিজের ৯৯ শতাংশ কাজ শেষ। বুধবার পূর্তমন্ত্রী অরূপ বিশ্বাস ব্রিজের কাজ কর্ম খতিয়ে দেখেন। ওই দপ্তরের সমস্ত চিফ ইঞ্জিনিয়ার নির্মীয়মান সংস্থার […]
অলঙ্কার ভর্তি হারিয়ে যাওয়া ব্যাগ উদ্ধার করে ফিরিয়ে দিলো পুলিশ।
সুদীপ দাস , ১১ অক্টোবর:- ৫ লক্ষ টাকার অলঙ্কার ভর্তি হারিয়ে যাওয়া ব্যাগ উদ্ধার করে ফিরিয়ে দিলো পুলিশ। মহাষষ্টীর দিন ব্যাগ ফিরে পেয়ে খুশি মহিলা। পুলিশ সুত্রে খবর গত শনিবার উঃ ২৪ পরগনার ইছাপুরের শ্বশুরবাড়ী থেকে চন্দনগরে নিজের আবাসনে ফিরছিলেন চামেলী সাঁধুখা। লঞ্চ পার হয়ে চামেলীদেবী ভদ্রশ্বর বাবুঘাটে নামেন। সেখান থেকে একটি অটোতে চেপে চন্দননগরে […]




