হুগলি,২৯ নভেম্বর:- উত্তরপাড়ায় বিজেপি পার্টি অফিসে পড়লো তালা, নেতার বিরুদ্ধে পড়ল পোষ্টার। বিজেপির উত্তরপাড়া মন্ডলের সভাপতির বিরুদ্ধে পোষ্টার মারলো দলের কর্মীরা । দলের নীচু তলার কর্মীরা নতুন মন্ডল সভাপতিকে মেনে নিতে পারেন নি । শুধু মন্ডল সভাপতির বিরুদ্ধে পোষ্টার মেরেই ক্ষান্ত থাকেনি বিজেপি কর্মিরা । পোষ্টার পড়েছে প্রাক্তন জেলা সহসভাপতি প্রণব চক্রবর্তীর বিরুদ্ধেও । প্রণব চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ তিনি তৃনমূলের দালাল । গতকাল তিনটি উপ নির্বাচনে বিজেপির পরাজয়ের পর রাতে দলের পার্টি অফিসে দুটি তালা মেরে দেয় বিজেপি কর্মীরা । প্রণব বাবু বলেন,দীর্ঘ ৩২ বছর বিজেপির সঙ্গে আছি । কোনো দলীয় কর্মি আমার বিরুদ্ধে এই কাজ করতে পারে আমি বিশ্বাস করি না।উপ নির্বাচনে জিতে তৃনমূল অতি উৎসাহী হয়ে বিজেপির মধ্যে বিভেদ তৈরী করতে চাইছে । বিজেপি কর্মিরা জানিয়েছে তালা মেরে তারা প্রতিবাদ জানিয়েছেন।তৃনমূলের দাবী বিজেপির মধ্যে দ্বন্দ্ব স্পস্ট । শুধু হিন্দমোটর না এবার কোলকাতা রাজ্য বিজেপি অফিসে কোনদিন তালা পড়বে।
Related Articles
ডানকুনিতে বেসরকারি স্কুলের সামনে বিক্ষোভ অভিভাবকদের।
চিরঞ্জিত ঘোষ, ১৭ আগস্ট:- হুগলি জেলার ডানকুনিতে একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের সামনে বিক্ষোভ দেখালো স্কুলের ছাত্র ছাত্রীদের অভিভাবকরা । সোমবার সকালে স্কুলের গেটের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন অভিভাবকরা । অভিভাবকরা জানান স্কুল বন্ধ থাকলেও স্কুলের সমস্ত ফিজ তাদের দিতে বলা হয়েছে । এছাড়া অভিভাবকরা স্কুল কতৃপক্ষের সঙ্গে এই অস্বাভাবিক ফিজের বিষয়ে আলোচনা করতে চাইলেও […]
৮ দফাতেই এয়ার অ্যাম্বুলেন্স ।
কলকাতা , ২৭ ফেব্রুয়ারি:- রাজ্যের নির্বাচনকে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ রাখতে গতকাল নির্বাচন কমিশন আট দফায় নির্বাচন ঘোষণা করেছিল। নির্বাচনী প্রক্রিয়াকে ঠিকঠাক রাখতে দিল্লি থেকে উড়ে আসছেন পর্যবেক্ষক দল এবং নির্বাচনকে ঠিক ঠাক পরিচালনার জন্য তাদের জন্য রাখা হচ্ছে হেলিকপ্টার। সেই হেলিকপ্টার এর পাশাপাশি থাকছে এয়ার এম্বুলেন্স। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের এই প্রথম ৮ দফা তেই এয়ার […]
ফুরফুরায় হাই মাদ্রাসার ভোটে ধরাশায়ী তৃণমূল।
হুগলি, ৩১ ডিসেম্বর:- মাদ্রাসার ছয়টি আসনের জন্য ভোট গ্রহন হয় আজ। ৫৫০ জন অভিভাবকের মধ্যে ৩২২ জন অভিভবাক ভোট দান প্রক্রিয়ায় অংশ নেন মাদ্রাসার পরিচালন কমিটি গঠনের জন্য। ছয়টি আসনে পরস্পরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে তৃনমূল ও সিপিএম আইএসএফ জোটের প্রার্থীরা। ছয়টি আসনেই পরাজিত হয় তৃনমূল। সন্ধার পর ভোট গণনা শেষ হতেই উল্লাসে ফেটে পরে সিপিএম […]




