প্রেমিকার বাড়ির লোকজনের মারধোর হুমকি। বিষ খেয়ে আত্মঘাতী প্রেমিক।মৃতের নাম তন্ময় নন্দী(১৭)। ঘটনায় ব্যাপক উত্তেজনা চন্দনপুরে। অভিযুক্তদের মারধোর করে উত্তেজিত জনতা।ব্যান্ডেল ফাঁড়ির পুলিশ এসে দুজনকে আটক করে নিয়ে যায় । গতকাল সকালে তন্ময়কে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে মারধোর করে প্রেমিকের বাড়ির লোক এমনই অভিযোগ।পরিবারের অভিযোগ তাকে ঠান্ডা পানীয়ের সঙ্গে বিষ খাইয়ে দেওয়া হয়।প্রথমে চুঁচুড়া হাসপাতালে পরে মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়।আজ ভোরে তার মৃত্যু হয় ।ব্যান্ডেল বিদ্যামন্দির স্কুলের দ্বাদশ শ্রেনীর ছাত্র ছিলো তন্ময় । তার মৃত্যুর খবর গ্রামে আসতেই উত্তেজনা ছড়ায়। দেবানন্দপুরের দশম শ্রেনীর এক ছাত্রীকে ভলোবাসত তন্ময়, বেশ কিছুদিন ধরে নানা অছিলায় ছাত্রীর পিছু নেওয়ার পাশাপাশি তার বাড়িতে যেত।সেটা বুঝতে পেরে গতকাল তন্ময়কে সাবাধান করা হয় ।এক চরও মারে ছাত্রীর মামা কমল কৃষ্ণ রায় ।আজ গ্রামবাসীদের চাপের মুখে সেকথা স্বীকার করে কমল ওরপে লালু ।তারপরেই এই ঘটনা বলে দাবী মৃতের পরিবারের। সম্ভবত ঘাস মারার কিটনাশক খেয়ে আত্মহত্যা করে ছাত্র অনুমান পুলিশের।কি কারনে মৃত্যু খতিয় দেখছে চুঁচুড়া থানার পুলিশ।।
Related Articles
ক্যাব আর এন,আর,সি ললিপপের এপিঠ-ওপিঠ ,মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা,১৬ ডিসেম্বর:- নাগরিকত্ব আইনের প্রতিবাদে কলকাতার রাজপথে নামলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দুফুরে ধর্মতলার আম্বেদকর মূর্তির পাদদেশ থেকে মিছিল শুরু হয়, শেষ হয় জোড়াসাঁকো ঠাকুরবাড়ি । মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন, ধর্মীয় ও সংবিধান রক্ষার জন্যই রাজ্যের মানুষ পথে নামবেন। তবে শান্তিপূর্ণ বিক্ষোভের পক্ষেই তিনি সাওয়াল করেছিলেন। তবুও অশান্ত হয়ে উঠেছে বাংলা। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, […]
ছেলের বিয়ের পাকা কথা সেরে বাড়ী ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত-১, আহত-১
শুভজিৎ ঘোষ , ১৫ জুন:- ছেলের বিয়ের পাকা কথা সেরে বাড়ী ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত-১,আহত-১।ঘটনাটি ঘটেছে গোঘাটের পাণ্ডুগ্রাম মোড়ে।মোটর বাইকে করে গোঘাটের বড়মা থেকে শ্যামবাজারে ছেলের বিয়ের পাকা কথা বলতে এসেছিলে বাবা-মা।পাকা কথা সেরে বাড়ী ফেরার পথে পাণ্ডুগ্রাম বাস স্টপেজের কোন মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ব্যারিকেটে ধাক্কা মারে। ঘটনা স্থলেই বাইকে থাকা এক মহিলার […]
বেলুড়ে ব্যবসায়ী অপহরণ-কান্ডে ধৃত দুই মহিলা সহ চার।
হাওড়া,৩ মার্চ:- চারদিন নিখোঁজ থাকার পরে শনিবার রাতে উদ্ধার হয়েছিলেন বেলুড়ের অপহৃত ছাঁট লোহার ব্যবসায়ী গোপাল বোধালিয়া। ওই অপহরণের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে এবার পুলিশ দুই মহিলা সহ মোট চার অপহরণকারীকে গ্রেফতার করেছে। সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়। এদের জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য জানার চেষ্টা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। এই […]




