হুগলি,২৬ নভেম্বর:- পরিযায়ী পাখির কলরবে ঘুম ভাঙে এলাকাবাসীর। জানান দেয় শীত আসছে। সারাদিন জলে খেলা আর পাখিদের কলরবে এলাকায় এক অন্য এক অনুভূতি এনে দেয় গ্রামবাসীদের। শীতের মরসুমে এই পরিযায়ী পাখিদের দেখতে ভীড় জমায় উৎসাহী জনতা। হুগলির হরিপালের কৈকালা গ্রাম পঞ্চায়েতের বলদবাঁধ গ্রাম। গ্রামে রয়েছে আটটি বড় জলাশয়। জলাশয়ে হয় মাছ চাষ। বছরের শীতের মরসুমে সাইবেরিয়ান বার্ড এসে ভীড় জমায় জলাশয়ে। bতবে বুলবুলের দাপট ও পরিবেশের উষ্ণনায়নের প্রভাবে এই বছর পাখির আসা কমেছে বলে মতো গ্রামবাসীদের। তবুও এই পরিযায়ী পাখিদের রক্ষা করতে গ্রামবাসীরা একত্রে মিলে রক্ষনাবেক্ষন করে। এই শীতের মরসুমে এলাকায় ডিজে অথবা বক্স বাজিয়ে পিকনিক করা বন্ধ। সর্বদাই কড়া নজরদারি রয়েছে বন্দুকবাজ পাখি শিকারিদের হাত থেকে পাখিদের রক্ষা করা। বর্তমানে এই এলাকায় সমস্ত পিকনিক বন্ধ করা হয়েছে গ্রামবাসীদের তরফে।
Related Articles
রিষড়ায় গুলি করে খুনের চেষ্টা যুবককে।
হুগলি, ১৪ সেপ্টেম্বর:- ফের শ্রীরামপুর থানার অন্তরগত এস কে নগরের যুবক নিখিলেশ যাদব (২৬) কে গুলি করে খুনের চেষ্টা। সকালে কাজের উদ্যেশে বেরোলে পেছন থেকে গুলি করে দুষ্কৃতীরা ।কি কারণে গুলি তা খতিয়ে দেখছে শ্রীরামপুর থানার পুলিশ। বাড়ি থেকে একটু দূরে বিরাট জমি নিয়ে তাদের খাটাল আছে খাটাল নিয়ে কোনো পুরোনো গন্ডগোল আছে কি না […]
ফুলশয্যার ভোরে আত্মঘাতী বর।চাঞ্চল্য হাওড়ার শালিমারে।
হাওড়া, ১০ ডিসেম্বর:- ফুলশয্যার ভোরে আত্মঘাতী হলো বর। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হাওড়ার শালিমার এলাকায়। হাওড়ার শালিমার এলাকার যুবক আদর্শ সাউয়ের সঙ্গে গত ৭ ডিসেম্বর বিবাহ হয়েছিল ব্যারাকপুরের বাসিন্দা বর্ষা কুমারীর। দেখাশোনা করেই তাদের দু’জনের বিয়ে ঠিক করেছিলেন পরিবারের লোকজন।পেশায় গাড়ি চালক আদর্শ সাউয়ের এই বিয়েতে সম্মতিও ছিল বলে পরিবারের লোকেদের দাবি। ধুমধাম করেই তাদের […]
অবসর নিলেন মুখ্যসচিব রাজীব সিনহা।
কলকাতা , ৩০ সেপ্টেম্বর:- অবসর নিলেন মুখ্যসচিব রাজীব সিনহা। এক বছর রাজ্যের মুখ্য সচিব হিসাবে দায়িত্ব পালনের পর বুধবার উত্তরবঙ্গ থেকে ফিরেই উত্তরসূরিকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে নবান্ন থেকে বিদায় নিলেন তিনি্ ।তবে অবসর নিলেও রাজ্য সরকারের সঙ্গে সম্পর্ক ছিন্ন হচ্ছেনা রাজীবের। বৃহস্পতিবার থেকেই রাজ্যের শিল্পন্নয়ন নিগমের চেয়ারম্যান পদে যোগ দিচ্ছেন তিনি। তার আগে এদিন নতুন […]





