এই মুহূর্তে জেলা

আরজি কর কাণ্ডে বিচার চেয়ে চুঁচুড়ায় প্রতিবাদে রাস্তায় বাম ছাত্র যুব মহিলা ও শ্রমিক সংগঠন।

হুগলি, ২১ আগস্ট:- আর জি কর কান্ডে দোষীদের শাস্তি দাবিতে মিছিল জমায়েত ঘড়ির মোরে। জেলার সব হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে দুর্নীতি মুক্ত স্বচ্ছ স্বাস্থ্য পরিষেবা দিতে হবে। মহিলা ডাক্তার, নার্স ও মহিলা স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তা প্রদান সুনিশ্চিত করা সহ ছয় দফা দাবিতে হুগলি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক এর দপ্তরে ডেপুটেশন দিল এসএফআই, ডিওয়াইএফআই, মহিলা সমিতি […]

এই মুহূর্তে জেলা

আরজি কর কাণ্ডের বিচার চেয়ে হাওড়ায় পথে নামল ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র-ছাত্রীরা।

হাওড়া, ২১ আগস্ট:- আরজি কর হাসপাতালের ঘটনার বিচার চেয়ে এবার পথে নামলো ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রছাত্রীরা। বুধবার দুপুরে হাওড়ার দালালপুকুর ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রছাত্রীরা আরজি কর-কাণ্ডে সুবিচারের দাবিতে পদযাত্রা করেন হাওড়ার রাজপথে। এদিন তাঁরা হাওড়ার দালালপুকুর ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে জাস্টিস চাই স্লোগান দিয়ে নতুন রাস্তা, ইছাপুর জল ট‍্যাঙ্ক হয়ে হাওড়ার কদমতলায় আসেন। এবং সেখান থেকে মিছিল ঘুরিয়ে […]

এই মুহূর্তে জেলা

গভ: পলিটেকনিক কলেজের ছাত্রছাত্রীরা এবার প্রতিবাদে পথে।

হাওড়া, ২১ আগস্ট:- আরজি করের ঘটনায় বুধবার এক প্রতিবাদ মিছিলের ডাক দেয় হাওড়ার দাসনগর গভ: পলিটেকনিক কলেজের ছাত্রছাত্রীরা। এদিন তাঁরা দাসনগর থেকে শানপুর মোড় হয়ে ফের দাসনগর মোড় পর্যন্ত এক প্রতিবাদ মিছিল করেন। ছাত্রছাত্রীদের একটাই দাবি ছিল, “উই ওয়ান্ট জাস্টিস”। কয়েক হাজার ছাত্রছাত্রী মিছিলে পা মেলান।

এই মুহূর্তে জেলা

আরজি কর কান্ডে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে হাওড়া ব্রিজ অবরোধ বিজেপির।

হাওড়া, ২০ আগস্ট:- আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত মহিলা চিকিৎসকের উপর ঘটে যাওয়া ঘটনার বিরুদ্ধে এবং প্রকৃত ধর্ষক ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি সহ মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজ্য বিজেপির তরফ থেকে মঙ্গলবার বিকেলে হাওড়া ব্রিজ অবরোধের ডাক দেওয়া হয়। হাওড়ার সাকেত হোটেলের সামনে জমায়েতের পর বিজেপির মিছিল শুরুর আগেই পুলিশ তাদের ব্যারিকেড করে আটকে দেয়। […]

এই মুহূর্তে জেলা

“সময়ের ডাক, সেনাপতি পথ দেখাক” ব্যানার পড়লো হাওড়া শহর জুড়ে।

হাওড়া, ২০ আগস্ট:- “সময়ের ডাক, সেনাপতি পথ দেখাক” ব্যানার পড়লো হাওড়া শহর জুড়ে। সেনাপতিকে (অভিষেক ব্যানার্জী) মাঠে নেমে দল এবং রাজ্য সরকারকে বাঁচানোর আবেদন জানিয়ে ব্যানার হাওড়া শহরে। আরজি করের ঘটনায় কার্যত ‘কোণঠাসা’ রাজ্য সরকার ও শাসক দল তৃণমূল কংগ্রেস। বিরোধীদের সাথে সাথে সাধারণের মানুষের ক্ষোভের মুখে পড়েছে রাজ্য সরকার। সমালোচনার মুখে পড়েছে পুলিশ প্রশাসনও। […]

এই মুহূর্তে জেলা

ভদ্রেশ্বরে যুবক খুনে চাঞ্চল্য, ঘটনাস্থলে পুলিশ কুকুর।

হুগলি, ২০ আগস্ট:- ভদ্রেশ্বর খুঁরিগাছি এলাকায় ঘুমন্ত অবস্থায় যুবককে ছুরি মেরে খুন!মৃতের নাম গুড্ডু যাদব। বয়স ২৫ বছর। তদন্তে চন্দননগর পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভদ্রেশ্বর পুরসভার ২১ নম্বর ওয়ার্ড খুঁরিগাছি এলাকায় খাটাল রয়েছে যাদবদের। গুড্ডু তাদের খাটালের ভিতর চৌকিতে ঘুমিয়ে ছিলেন প্রতিদিনের মত। তার সঙ্গে তার ভাই এক জামাইবাবু ও এক দাদু […]

এই মুহূর্তে জেলা

অগ্নিকাণ্ডের ঘটনা বছর পেরোলেও, প্রতিশ্রুতি পূরণ না হওয়ার প্রতিবাদে হাওড়ায় ব্যবসায়ীদের মিছিল।

হাওড়া, ১৯ আগস্ট:- ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পর পুরো একটি বছর পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত রাজ্য সরকারের দেওয়া প্রতিশ্রুতি পূরণ হয়নি বলে অভিযোগ। এরই প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে সোমবার যৌথভাবে মৌন মিছিল করলো হাওড়া মঙ্গলা হাট ব্যবসায়ী সমিতি (সেন্ট্রাল) এবং পোড়া হাট ব্যবসায়ী সংগ্রাম সমিতি। এদিন সংগঠনের তরফ থেকে এক ডেপুটেশন কর্মসূচি নেওয়া হয়। পোড়াহাট […]

এই মুহূর্তে জেলা

আরজি করের বিচার চেয়ে রাজনীতির রং ভুলে অগণিত মানুষ হুগলিতে।

হুগলি, ১৯ আগস্ট:- আর্জিকর কাণ্ডের রেশ ছড়িয়ে পড়েছে দেশ ছেড়ে বিদেশে। সর্বস্তরের মানুষ নেমেছে রাস্তায়। দোষীদের শাস্তির দাবিতে রাজপথে ছাত্র ছাত্রী, ডাক্তার, আইনজীবী, বুদ্ধিজিবি, অভিনেতা অভিনেত্রী থেকে রাজনৈতিক ব্যক্তিত্ব। এবার শহর ছেড়ে গ্রাম পিছিয়ে নেই গ্রামের মহিলারাও সবার একটাই দাবি জাস্টিস, লেডি ডাক্তারের মৃত্যুর জন্য দায়ী দোষীদের খুঁজে বার করে উপযুক্ত শাস্তি। কোনো রং নয় […]

এই মুহূর্তে জেলা

প্রতিবাদের রাখি বন্ধনে সামিল দৃষ্টিহীনরা।চুঁচুড়া ঘড়ির মোরে সংহতির রাখি বাঁধলেন পথ চলতি মানুষের হাতে।

হুগলি, ১৯ আগস্ট:- রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গ রোধে ভাতৃত্বের বন্ধনে রাখি বন্ধন উৎসব চালু করেছিলেন। এই বন্ধনে যেমন ছিল মানুষে মানুষে সৌভাতৃত্বে বার্তা তেমনই ছিল নারীদের প্রতি সম্মান। আর জি করের ঘটনা নারিয়ে দিয়েছে গোটা সমাজকে। এখনো মানুষ পশুর মত আচরন করে। কর্মক্ষেত্রে নারীর সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে দেয় এই ঘটনা। নারী অধীকার নিয়ে আন্দোলন আলোচনা […]

এই মুহূর্তে জেলা

হাওড়ায় ট্রাফিক পুলিশের উদ্যোগে রাখীবন্ধন।

হাওড়া, ১৯ আগস্ট:- আজ রাখীবন্ধন উৎসব। এই উপলক্ষে সোমবার সকালে হাওড়া সিটি পুলিশের হাওড়া ট্রাফিক গার্ডের উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পথচলতি সাধারণ মানুষের হাতে রাখী পরিয়ে সম্প্রীতি এবং সৌভ্রাতৃত্বের বার্তা দেওয়া হয় এদিন। হাওড়া ট্রাফিক গার্ডের ওসি সুকান্ত কর্মকার নিজে উপস্থিত ছিলেন এই কর্মসূচিতে। সুকান্ত বাবু বলেন, হাওড়া সিটি পুলিশের সিভিক ভলেন্টিয়ার এবং […]