হুগলি, ১২ ডিসেম্বর:- গত বছর বই বিক্রি হয়েছিল উনপঞ্চাশ লক্ষ টাকার। এবছর সেই লক্ষ্যমাত্রা পঞ্চাশ লাখ অতিক্রম করবে। আশা বইমেলা কমিটির।ধারে ভারে কলকাতা বইমেলার মত না হলেও মফস্বলি বইমেলা হিসাবে অন্যতম বইমেলা হয়ে ওঠার লক্ষে অনেকটাই এগিয়েছে হুগলি চুঁচুড়া বই মেলা। বৃহস্পতিবার চুঁচুড়া জ্যোতিষ ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এমনই দাবি করেছেন মেলার যুগ্ম সম্পাদক […]
জেলা
রাতের অন্ধকারে পাচারের আগেই প্রায় ১০০ কেজি গাঁজা উদ্ধার।
হাওড়া, ১১ ডিসেম্বর:- রাতের অন্ধকারে পাচারের আগেই প্রায় ১০০ কেজি গাঁজা উদ্ধার। হাওড়ার ধূলাগোড় টোলপ্লাজার কাছে বিশেষ সূত্রে খবর পেয়ে নার্কোটিক শাখার পদস্থ আধিকারিক ও সাঁকরাইল থানার পুলিশ দুটি গাড়ি আটক করেন। তার মধ্যে থেকে প্রায় ৯৮ কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়। যার বাজার মূল্য কয়েক লক্ষ টাকা। প্রাথমিকভাবে জানা গেছে, ওড়িশা থেকে কলকাতায় […]
পদ্মশ্রী শৈলেন মান্নার নামে রাস্তার নামকরণের নির্দেশ মুখ্যমন্ত্রীর।
হাওড়া, ১১ ডিসেম্বর:- প্রাক্তন অলিম্পিক ফুটবলার শৈলেন মান্নার নামে হাওড়ার কোনও রাস্তার নাম না থাকলে হাওড়ার ড্রেনেজ ক্যানেল রোডের নাম প্রয়াত পদ্মশ্রী ফুটবলার শৈলেন মান্নার নামে নামকরণের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ৩ দিনের দীঘা সফরে রওনা হওয়ার আগে হাওড়ার ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ডে হাওড়ার জেলা প্রশাসনকে ওই নির্দেশ দেন তিনি। এবিষয়ে মুখ্যমন্ত্রী এদিন সাংবাদিকদের […]
ঘন কুয়াশার চাদরে ঢেকেছে হুগলি।
হুগলি, ১১ ডিসেম্বর:- ঘন কুয়াশার চাদরে ঢেকেছে জেলা হুগলি।সকাল আটটাতেও দৃশ্যমানতা কম। হেড লাইট জ্বালিয়ে চলছে গাড়ি।ঠান্ডার আমেজ সকাল থেকে কোথাও আগুন পোহানো কোথাও গরম চায়ে গলা ভিজিয়ে নেওয়া। কোন্নগর থেকে চন্দননগর, রিষড়া থেকে চুঁচুড়া ছবিটা একই। গতকাল রোদ ছিল আজ কুয়াশা ঘিরেছে পথ ঘাট। চন্দননগর স্ট্যান্ডে প্রাতঃভ্রমণ, কুয়াশার চাদরে ঢাকা মাঠে শরীর চর্চা চলছে। […]
আমন্ত্রণ মূলক সারা বাংলা টেবিল টেনিস প্রতিযোগিতা শুরু চুঁচুড়া যুব সংঘ ক্লাবে।
হুগলি, ১০ ডিসেম্বর:- খেলার আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন, বিশিষ্ট প্রাক্তন টেবিল টেনিস খেলোয়ার জাতীয় কোচ মিহির ঘোষ, ভেটারেন্স বিশ্ব চ্যাম্পিয়ন মান্তু মূর্মু। বয়স ভিত্তিক এই প্রতিযোগিতায় ২৬০ জন প্রতিযোগি অংশ নিয়েছে। প্রাক্তন জাতীয় টেবিল টেনিস খেলোয়ার যুব সংঘ ক্লাবের কোচ আশিষ দত্ত বলেন, ১১-১৫ বছর বয়সী খেলোয়ারদের ছেলে ও মেয়ে মোট ৬ টি বিভাগে খেলা […]
অঙ্গনওয়াড়ি স্কুলে ঢুকে মুড়ি খেয়ে চাল ডাল ডিম চুরি করল চোর! ঘটনায় চাঞ্চল্য গুপ্তিপাড়ায়।
হুগলি, ১০ ডিসেম্বর:- জানা গেছে গুপ্তিপাড়া আর্য নগর জি এস এফ পি স্কুলের একটি ঘরে চলে অঙ্গনওয়াড়ি কেন্দ্র। সোমবার রাতে ঘরের তালা ভেঙে চাল ডাল ডিম চুরি হয়। এদিন স্কুলের সময় বিষয়টি নজরে আসে। প্রাথমিক স্কুলের শিক্ষিকা সোমা দাস সরকার জানান, তালা ভেঙে ঘরে ঢুকে বসে মুড়ি খায় চোর। তারপর বাচ্চাদের খাবার জন্য রাখা খাদ্য […]
“জাস্ট ওয়েট এন্ড সি”,দলে ফিরে সাফ জবাব প্রবীরের।
হুগলি, ১০ ডিসেম্বর:- মুখ্যমন্ত্রী আমাকে জয়েন করিয়েছেন এটা অন্যন্ত সম্মানের। স্থানীয় কিছু মত পার্থক্যের কারনে কিছুদিন আলাদা ছিলাম, রাজনীতির লোক তো আমি নই। তারপর সময় বলবে ‘জাস্ট ওয়েট এন্ড সি, তৃণমূলের যোগদান করে বললেন প্রবীর ঘোষাল। সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন প্রবীর ঘোষাল। মুখ্যমন্ত্রীর সঙ্গে তার কিছু কথা হয়।মুখ্যমন্ত্রী বলেন, প্রবীর ঘোষাল […]
আবাস যোজনায় ঘর না পাওয়ার প্রতিবাদে রাস্তা অবরোধ হাওড়ায়।
হাওড়া, ৯ ডিসেম্বর:- আবাস যোজনায় ঘর না পাওয়ার প্রতিবাদে এবং জল ও নিকাশির দাবিতে হাওড়ার ডোমজুড়ে পথ অবরোধ করে বিক্ষোভ। সোমবার ডোমজুড়ের সলপ-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ডাঁসি ডাসপাড়া পোলধার ৫৫ নম্বর পার্টে ওই বিক্ষোভ হয়। এলাকায় দীর্ঘদিনের পানীয় জলের সমস্যা, ড্রেনের সমস্যা এবং আবাস যোজনার ঘর না পাওয়াকে কেন্দ্র করে এদিন পথ অবরোধ করে […]
তৃণমূল কর্মী খুনে চাঞ্চল্য উলুবেড়িয়ায়।
হাওড়া, ৮ ডিসেম্বর:- তৃণমূল কর্মী খুনে চাঞ্চল্য উলুবেড়িয়ায়। শুক্রবার রাতে উলুবেড়িয়ার তপনা পঞ্চায়েতের বীশ্বেশ্বরপুরে ওই ঘটনা ঘটে। মৃতের নাম সমীরণ পন্ডিত(৫০)। সমীরণের স্ত্রী রানুবালা ৬ বছর যাবৎ তপনা গ্রাম পঞ্চায়েতের সদস্য ছিলেন। পেশায় জরির কারবারি সমীরণ এলাকায় তৃণমূল কর্মী হিসেবেই পরিচিত ছিলেন। জানা গেছে, শুক্রবার রাত ৯টা নাগাদ ব্যবসায়ীক কারণে বাড়ি থেকে বেরিয়ে হেঁটে যাচ্ছিলেন […]
বার্ধক্য ভাতা পাওয়ার আশ্বাসে বিধায়কের চিবুক ছুঁয়ে আদর বৃদ্ধার!
হুগলি, ৭ ডিসেম্বর:- চুঁচুড়া বিধানসভার যে সব এলাকায় গত লোকসভা ভোটে হারতে হয়েছে তৃণমূলকে। সেইসব এলাকায় হারের কারণ খুঁজতে জনসংযোগ শুরু করেছেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। পাড়ায় পাড়ায় ঘুরে মানুষের অভাব অভিযোগ শুনছেন। বাসিন্দারা তাদের না পাওয়ার কথা যেমন জানাচ্ছেন তেমনি ক্ষোভের কথাও জানাচ্ছেন। গতকাল চুঁচুড়া পুরসভার দু নম্বর ওয়ার্ডের পদ্ম পার্ক এলাকায় জনসংযোগে যান […]











