এই মুহূর্তে জেলা

দুয়ারে ডিএম,পোলবার গ্রামে মাটিতে বসে শুনলেন গ্রামবাসীদের অভাব অভিযোগ।

হুগলি, ৯ জানুয়ারি:- মুখ্যমন্ত্রী সম্প্রতি বলেছিলেন প্রশাসনের আধিকারীক ও জন প্রতিনিধিদের মানুষের দুয়ারে পৌঁছাতে হবে তাদের অভাব অভিযোগের সমাধান করতে। সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা প্রত্যন্ত গ্রামের মানুষ ঠিকমত পাচ্ছেন কিনা তা জানতে আজ হুগলি জেলাশাসক মুক্তা আর্য জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা অতিরিক্ত জেলাশাসক মহকুমা শাসক জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতের প্রতিনিধিরা পৌঁছে […]

এই মুহূর্তে জেলা

সুষ্ঠুভাবেই শেষ হলো নবগ্রাম সেবক সংঘ ও সোসাইটির ৭৫ ও ৭৬ বছর পূর্তি উৎসব।

হুগলি, ৯ জানুয়ারি:- নবগ্রাম সেবক সংঘের প্লাটিনিয়াম জুবিলী উৎসব এবং নবগ্রাম সোসাইটির ৭৬ বছর বছরের পূর্তি উৎসব অনুষ্ঠিত হলো গত ৩১ শে ডিসেম্বর বছরের শেষ দিনে। ২০২৪ সালের পয়লা জানুয়ারি বর্ষব্যাপী এই উৎসবে সূচনা হয়েছিল। সারাবছর বিভিন্ন অনুষ্ঠানের পর পুরনো বছরের সমাপ্তি ঘটলো উৎসবের। শেষ দিনে প্রখ্যাত সংগীত শিল্পী নচিকেতা এবং বাচিক শিল্পী ব্রততী বন্দ্যোপাধ্যায়ের […]

এই মুহূর্তে জেলা

বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে হাওড়ার সাঁকরাইলে সিপিএমের অবরোধ।

হাওড়া, ৮ জানুয়ারি:- এবার রাস্তার দাবিতে হাওড়ার সাঁকরাইলে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় সিপিএম নেতৃত্ব। তাঁদের অভিযোগ, প্রায় ৬ কিলোমিটার রাস্তার অবস্থা ভাঙাচোরা। ভাঙা রাস্তায় রোজই ঘটছে দুর্ঘটনা। রাস্তা সংস্কারের দাবিতে এদিন প্রায় ঘন্টাখানেক পথ অবরোধ করে বিক্ষোভ হয়। অভিযোগ, হাওড়ার সাঁকরাইল স্টেশন থেকে মানিকপুর পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার রাস্তা গত তিন বছর ধরে […]

এই মুহূর্তে জেলা

সিঙ্গুরে ছাত্রীরা স্কুলেই উদযাপন করল একদিনের ফুড ফেস্টিবল।

হুগলি, ৮ জানুয়ারি:- পড়ার সাথে খেলা, খেলার সাথে খাওয়া। এই উদ্যেশ্য নিয়ে সিঙ্গুর গোলাপ মোহিনী মল্লিক প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীরা স্কুলে উদযাপন হল আজ একদিনের ফুড ফেস্টিবল-২০২৫ স্কুলের ছাত্রীরা স্কুল প্রাঙ্গনে রীতিমতো স্টল বানিয়ে নিজেদের বাড়ী থেকে রান্না করে নিয়ে আসা বিভিন্ন রকমারি খাবারের আইটেম নিয়ে এসেছিল। কফি থেকে পাকোড়া, চাউমিন, পাস্তা, ঝালমুড়ি, নলেনগুরের পিঠে সহ […]

এই মুহূর্তে জেলা

হাওড়ায় পথ দুর্ঘটনায় মৃত্যু চিকিৎসকের।

হাওড়া, ৭ জানুয়ারি:- পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক চিকিৎসকের। মর্মান্তিক ওই ঘটনাটি ঘটেছে মঙ্গলবার হাওড়ার সাঁতরাগাছি ব্রিজে। পুলিশ সূত্রে জানা গেছে, পেশায় চিকিৎসক হুগলির উত্তরপাড়ার বাসিন্দা ডাঃ শুভাশিস ঘোষ (৪০) বিভিন্ন বেসরকারি হাসপাতালে অ্যানাসথেসিয়া করতেন। তিনি হাওড়ার একাধিক নার্সিংহোম এর সঙ্গেও যুক্ত ছিলেন। মঙ্গলবার সকালে তিনি যখন উলুবেড়িয়ায়ার এক বেসরকারি নার্সিংহোম থেকে বাইকে চেপে অন্য […]

এই মুহূর্তে জেলা

শীতেও রাস্তার বেহাল দশা, অভিযোগ বিস্তর। প্রশাসনকে দুষছেন আমজনতা।

হাওড়া, ৭ জানুয়ারি:- বর্ষায় নয়, এই শীতের মরসুমেও হাওড়ার মালিপাঁচঘড়া থানা এলাকার ধর্মতলা রোডের অবস্থা বেহাল। দুর্বিষহ অবস্থা। অভিযোগ, রাস্তার ওয়ার্ক অর্ডার পাশ হওয়া সত্বেও অজানা কারণে তৈরি হয়নি রাস্তা। সাধারণ মানুষের অভিযোগ, শুধু যে বর্ষাকাল তা নয় বছরের সবসময় এই রাস্তার অবস্থা এইরকমই থাকে। তবে বর্ষাকালে আরো বেশি ভয়ানক হয়ে পড়ে এই রাস্তা। আর […]

এই মুহূর্তে জেলা

রূপনারায়ণ নদীর তীর থেকে উদ্ধার সামুদ্রিক অলিভ রিডলে কচ্ছপের দেহ।

হাওড়া, ৭ জানুয়ারি:- হাওড়ার রূপনারায়ণ নদীর তীর থেকে উদ্ধার হলো সামুদ্রিক অলিভ রিডলে কচ্ছপের দেহ। বাগনান ১নং ব্লকের অন্তর্গত বাকসীহাট গ্রাম পঞ্চায়েতের মানকুর গ্রামে রূপনারায়ণ নদীর তীর থেকে উদ্ধার হয় প্রায় ৪৫-৫০ কেজির ওই সামুদ্রিক অলিভ রিডলে কচ্ছপের মৃতদেহ। সোমবার ভাটা চলার সময় গ্রামের যুবকরা দেখেন একটি বিশাল আকৃতির কচ্ছপের মৃতদেহ নদীর পাড়ে পড়ে আছে। […]

এই মুহূর্তে জেলা

চন্দননগর হাটখোলা রাস্তায় ধস!

হুগলি, ৬ জানুয়ারি:- আশেপাশের বাড়ি ক্ষতিগ্রস্থ হওয়ার আশঙ্কা।কাজ ঢিমে তালে হচ্ছে অভিযোগ স্থানীয়দের। স্থায়ী সমাধানে সময় লাগবে দাবী মেয়রের। জগদ্ধাত্রী পুজোর সময় হাটখোলা রোড অর্থাৎ যে রাস্তা দিয়ে জগদ্ধাত্রীর শোভাযাত্রা যায় সেই রাস্তায় বড়সড় ধস নেমেছিলো। সেই সময় তড়িঘড়ি শোভাযাত্রার জন্য রাস্তায় সারাই করে কেএমডিএ ও চন্দননগর পুরনিগম। সেই রাস্তায় আবারো ধস নেমেছে। স্থানীয়দের অভিযোগ […]

এই মুহূর্তে জেলা

ট্রেনের ইঞ্জিনের মাথায় উঠে পড়লেন যুবক।

হাওড়া, ৫ জানুয়ারি:- ট্রেনের ইঞ্জিনের মাথায় উঠে পড়লেন মানসিক ভারসাম্যহীন এক যুবক। নিমেষের মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তাঁর। হাওড়া স্টেশনের ১৮ নম্বর প্লাটফর্মের ঘটনা। শুক্রবার গভীর রাতে ওই ঘটনা ঘটে যা ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। ব্যাঙ্গালোর হাওড়া প্যাসেঞ্জার ট্রেনের ইঞ্জিনে উঠে পড়েন ঝাড়খণ্ডের বাসিন্দা মানসিক ভারসাম্যহীন ওই যুবক।

এই মুহূর্তে জেলা

বাম শাসিত কেরল শ্রমিক সুরক্ষায় বাংলা থেকে শিক্ষা নিচ্ছে- ঋতব্রত।

হুগলি, ৫ জানুয়ারি:- গোটা দেশে যখন শ্রমিকদের সুরক্ষায় কোনো ব্যবস্থা নেই।সেখানে বাংলায় শ্রমিকদের সামাজিক সুরক্ষা ব্যবস্থাপনায় মমতা বন্দ্যোপাধ্যায় রেকর্ড করে দিয়েছেন। এক কোটি তিয়াত্তর লক্ষ লোক নাম লিখিয়েছে। ৪১ লক্ষের বেশি মানুষ ২৫ হাজার কোটি টাকার বেশি সুবিধা পেয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় শ্রমিকদের সামাজিক সুরক্ষায় নবজাগরণ ঘটিয়েছেন। আইএনটিটিইউসি রাজ্য সভাপতি আরো বলেন, জুট নিয়ে কেন্দ্র […]