এই মুহূর্তে জেলা

মেগা অঙ্কন প্রতিযোগিতা ও নাগরিক সংবর্ধনা বৈদ্যবাটির ১০ নম্বর ওয়ার্ডে।

তরুণ মুখোপাধ্যায়, ২৬ জানুয়ারি:- প্রতিবছরের মতো এবছরও সাধারণতন্ত্র দিবসে বৈদ্যবাটি পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা হুগলি জেলা জয়হিন্দ বাহিনীর সভাপতি সুবীর ঘোষের নেতৃত্বে এক মেগা বসে আঁকা প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। পাশাপাশি এদিন ওয়ার্ডের চার হাজার মহিলাকে সম্মান জানানো হয়। তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠন হুগলি জেলা, জয় হিন্দ বাহিনীর উদ্যোগে রবিবার সাধারণতন্ত্র দিবসের সকালের অনুষ্ঠানটি […]

এই মুহূর্তে জেলা

প্রজাতন্ত্র দিবসের সকালে হাওড়ার পদ্মপুকুরে দুর্ঘটনা, পাশাপাশি লাইনচ্যুত দুটি ট্রেন।

হাওড়া, ২৬ জানুয়ারি:- হাওড়ার পদ্মপুকুর রেলের লেভেল ক্রসিংয়ে রবিবার ৭৬তম প্রজাতন্ত্র দিবসের দিন সকাল সোয়া ৯টা নাগাদ দুটি ট্রেন পাশাপাশি ইয়ার্ডে ঢোকার সময় লাইনচ্যুত হয়। তারফলে পদ্মপুকুরের মতো ব্যস্ত লেবেল ক্রসিং সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে যায়। লেগে যায় বিশাল যানজট। এই লেভেল ক্রসিং ব্যবহার করে হাজার হাজার যানবাহন থেকে পথচলতি মানুষ। এই লেভেল ক্রসিং সংযুক্ত করে […]

এই মুহূর্তে জেলা

হাওড়ার শরৎ চ্যাটার্জি রোডে হেলে গিয়েছে পাশাপাশি দুটি বহুতল, আতঙ্ক।

হাওড়া, ২৪ জানুয়ারি:- হাওড়ার শরৎ চ্যাটার্জি রোডে হেলে গিয়েছে পাশাপাশি দুটি বহুতল বাড়ি। প্রথম তলার পর থেকে উপরের অংশ প্রায় ঠেকে গিয়েছে। ফ্ল্যাটের বাসিন্দারা জানান কয়েকবছর ধরে এই অবস্থায় রয়েছে। সম্প্রতি কলকাতার দক্ষিণ শহরতলিতে ঘটে যাওয়া ঘটনার পর এখানকার বাসিন্দাদের মধ্যেও এই নিয়ে কার্যত আতঙ্ক দেখা দিয়েছে। যদিও এবিষয়ে কেউ কোনো অভিযোগ জানাননি হাওড়া পুরসভায়। […]

এই মুহূর্তে জেলা

বালি ব্রিজে ব্যাপক যানজট, ভোগান্তি।

হাওড়া, ২৪ জানুয়ারি:- ডানকুনি-শিয়ালদহ শাখায় রেললাইনের কাজের জন্য বন্ধ রয়েছে ট্রেন চলাচল। অন্যদিকে যাত্রী ভোগান্তির ছবি এখন প্রতিদিনই চরম পর্যায়ে। বালি ব্রিজের দক্ষিণেশ্বর থেকে বালি দিকে আসার লেনটি সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। যার ফলে বালি থেকে কলকাতামুখী লেনে রাস্তায় দু’দিক থেকে যান চলাচল করার জন্য তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। সেই যানজটের ছবি ক্যামেরায় ধরা পড়েছে।

এই মুহূর্তে জেলা

খো খো বিশ্বকাপ জয়ী সুমন ফিরল চুঁচুড়ার বাড়িতে, উচ্ছ্বাসে এলাকাবাসী।

হুগলি, ২৪ জানুয়ারি:- গত ১৩ জানুয়ারি থেকে এই প্রথম খো খো বিশ্বকাপের আসর বসেছিল দিল্লিতে। পুরুষদের বিভাগে ২০ এবং মহিলাদের বিভাগে ১৮টি দেশ অংশ নিয়েছিল। দুই বিভাগেই নেপালকে হারিয়ে ভারত বিশ্বচ্যাম্পিয়ন হয়। পুরুষদের বিভাগে বাংলা থেকে একমাত্র সুযোগ পাই চুঁচুড়ার বাঘা যতীন পল্লীর বছর কুড়ির তরুণ সুমন বর্মন। নেপালকে ৩৬-৫৪ পয়েন্টে হারিয়ে খো খো বিশ্বকাপের […]

এই মুহূর্তে জেলা

ডাক বিভাগের খামে চন্দননগর কলেজ

হুগলি, ২৩ জানুয়ারি:- ভারতীয় ডাক বিভাগের বিশেষ খামে (কভার) চন্দননগর কলেজ। বৃহস্পতিবার কলেজের ঐতিহাসিক ভবনের অডিটরিয়ামে ওই খামের আত্মপ্রকাশ ঘটল। উপস্থিত ছিলেন ডাকবিভাগের অধিকর্তা (দক্ষিণবঙ্গ) ঋজু গাঙ্গুলি, হুগলি জেলা ডাকের অধিক্ষক দেবরাজ শেঠি, মেয়র রাম চক্রবর্তী, ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল, কলেজ অধ্যক্ষ দেবাশিস সরকার সহ শিক্ষক-শিক্ষিকা ও প্রক্তনীরা। প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন অতিথিরা। […]

এই মুহূর্তে জেলা

কুয়াশা ঢাকা সকাল, দৃশ্যমানতা কম।

হুগলি, ২৩ জানুয়ারি:- ফেরি ঘাট বন্ধ।চুঁচুড়া নৈহাটি বড়মা লঞ্চ সার্ভিস বন্ধ। যাত্রীরা অপেক্ষায় কুয়াশা কাটলে লঞ্চ চালু হবার। ভোর পাঁচটায় চুঁচুড়া থেকে প্রথম লঞ্চ ছাড়ে সাধারন দিনে।কিন্তু আজ সারে আটটা বেজে গেলেও লঞ্চ চালু করা যায়নি। ফেরিঘাট কর্তৃপক্ষ জানান,যাত্রীদের সুরক্ষার কথা ভেবে লঞ্চ বন্ধ রাখা হয়।গঙ্গায় এত কুয়াশা কিছু দেখা যাচ্ছে না।জেটিও দেখা যাচ্ছে না।ঝুঁকির […]

এই মুহূর্তে জেলা

বন্ধ ডানকুনি শিয়ালদা লোকাল চরম দুর্ভোগে যাত্রীরা।

হুগলি, ২৩ জানুয়ারি:- ১০০ ঘণ্টার জন্য পূর্ব রেলের লাইনের পরিকাঠামো গত কাজের জন্য ২৩শে জানুয়ারি থেকে ২৭শে জানুয়ারি পর্যন্ত শিয়ালদহ ডানকুনি শাখায় বন্ধ ট্রেন চলাচল। পূর্ব রেলের পক্ষ থেকে ট্রেন চলাচল বন্ধ থাকার কথা আগেই জানিয়ে দেয়া হয়েছিল। তবু সকাল থেকে চোখে পড়ছে ডানকুনি স্টেশনে যাত্রী ভোগান্তি। সকাল থেকেই দেখা যাচ্ছে শিয়ালদা গামী বহু যাত্রী […]

এই মুহূর্তে জেলা

ডাকবাক্স এখন অতীত, সমন্বয় বাড়াতে গ্রামে গ্রামে এমনই বাক্স বসালো পোলবা থানার পুলিশ।

হুগলি, ২২ জানুয়ারি:- হুগলি গ্রামীন পুলিশের অন্তর্গত পোলবা থানার পক্ষ থেকে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।পোলবা পুলিশের পক্ষ থেকে জনসাধারণ ও প্রশাসনের মধ্যে সমন্বয়কে আরো সুদৃঢ় করার জন্য পোলবা গ্রাম পঞ্চায়েতের অধীনে সংগ্রামপুর মোড় ও পাউনান লাইব্রেরীতে দুটি অভিযোগ বাক্স রাখা হয়েছে। যেখানে সাধারন মানুষ তাদের অভিযোগ পরামর্শ সরাসরি পোলবা থানার কাছে পৌঁছে দিতে পারেন। পোলবা […]

এই মুহূর্তে জেলা

আবারো নতুন করে আন্দোলন,বিচারের দাবিতে শ্রীরামপুর বটতলা অবরোধ।

হুগলি, ২১ জানুয়ারি:- গতকালই আর জি কর কাণ্ডে দোষী সঞ্জয় রায়ের সাজা ঘোষণা করেছে শিয়ালদহ আদালত। আমৃত্যু যাবজ্জীবন সাজার নির্দেশে খুশি হতে পারেননি অনেকেই। রাজ্য সরকারও উচ্চ আদালতে ফাঁসির সাজার জন্য আবেদন করছে। আর নাগরিক সমাজ যারা ১৪ ই আগস্ট রাত জেগেছিল। তারা আবারো নতুন করে শুরু করছে আন্দোলন। মঙ্গলবার রাতে শ্রীরামপুর বটতলার অবরোধ করে […]