হাওড়া, ১ ফেব্রুয়ারি:- শনিবার সকালে হাওড়া জেলা হাসপাতাল প্রাঙ্গণে উদ্বোধন হলো ‘মা ক্যান্টিনে’র। হাওড়া পুরসভা পরিচালিত তৃতীয় এই মা ক্যান্টিনের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন দপ্তরের মন্ত্রী অরূপ রায়। উপস্থিত ছিলেন হাওড়ার জেলাশাসক ড: পি দীপাপপ্রিয়া। সভাপতিত্ব করেন হাওড়া পুরসভার প্রশাসকমণ্ডলীর প্রধান ডা: সুজয় চক্রবর্তী। উপস্থিত ছিলেন প্রশাসকমণ্ডলীর ভাইস চেয়ারপার্সন সৈকত […]
জেলা
পুরোনো গয়না বদল করার নামে ক্রেতা সেজে দোকানে ঢুকে গয়না চুরি, পুলিশের জালে দম্পতি।
হুগলি, ১ ফেব্রুয়ারি:- পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দুপুরে কেওটা টায়ার বাগান জেড্ডা মার্কেটে একটি সোনার দোকানে ক্রেতা সেজে ঢোকেন এক দম্পতি। পুরোনো গয়না বদল করে নতুন গয়না কেনার কথা বলেন। নানা ধরনের গহনা দেখতে দেখতে দোকানদার একটু অন্যদিকে নজর দিতেই নাকছাবির একটি গোছা হাতে করে সরিয়ে ফেলেন। এটা ওটা দেখে কিছুক্ষন পর গয়না […]
জিটি রোডে হাইড্রোলিক তেল পড়ে বিপত্তি, চুঁচুড়ায়।
হুগলি, ১ ফেব্রুয়ারি:- চুঁচুড়া জিটি রোডে হাইড্রোলিক ওয়েল পরে বিপত্তি। একাধিক বাইক আরোহি বুঝতে না পেরে ব্রেক কষতেই স্কিড করে পরে যায়। পুরসভার একটি জেসিবি গাড়ি থেকে হাইড্রোলিক তেল লিক করে সেগুন বাগান থেকে খাদিনা মোর প্রায় পাঁচশ মিটার রাস্তায় ছড়িয়ে পরে। বালি ছড়িয়ে দূূর্ঘটনা আটকানোর চেষ্টা চন্দননগর ট্রাফিক পুলিশের। তীব্র যানজট রাস্তায়।
বিহারের কুখ্যাত দুষ্কৃতী রাজা মাহাতো গ্রেপ্তার হাওড়ায়।
হাওড়া, ১ ফেব্রুয়ারি:- বিহারের কুখ্যাত দুষ্কৃতি রাজা মাহাতোকে হাওড়া থেকে গ্রেফতার করলো পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, বিহারের মোজাফফরপুরে একটি বহুজাতিক সংস্থার গোডাউনে ডাকাতি করার সময় এক কর্মীকে খুনের ঘটনায় অভিযুক্ত করে রাজা ও তার দলবল। এরপর ডাকাতি করে পালিয়ে যায় তারা। এই ঘটনার তদন্ত শুরু করে বিহার পুলিশ। বিহার পুলিশ মোজাফফরপুর থেকে এক যুবককে […]
বেগমপুরে উদ্ধার বিলুপ্তপ্রায় প্রাণীর মৃতদেহ।
হুগলি, ১ ফেব্রুয়ারি:- সকাল সকালই চাঞ্চল্য হুগলি জেলার বেগমপুরে উদ্ধার বিলুপ্ত প্রায় এই প্রাণীর মৃতদেহ। এলাকায় চাঞ্চল্য বাক্সা গ্রাম পঞ্চায়েতের অধীনে নদীর ঘাট সংলগ্ন এলাকা থেকে উদ্ধার এই বিলুপ্তপ্রায় বন্যপ্রাণীর মৃতদেহ, এলাকাবাসীরা জানান এই প্রাণীর নাম গন্ধগোকুল গ্রামে গঞ্জে এই গন্ধগোকুল আগে খুবই দেখা যেত কিন্তু বর্তমানে প্রায় বিলুপ্ত হওয়ার পথে যেভাবে কংক্রিট এর জঙ্গল […]
রোড সেফটি মেলায় হেলমেট বিতর্ক চুঁচুড়ায়।
হুগলি, ৩১ জানুয়ারি:- সাধারন মানুষের নাম করে শাসক দলের নেতা কর্মিদের মধ্যে বিতরন করা হল হেলমেট। বিজেপির কটাক্ষ, শাসক নেতারা ট্রাফিক আইন মানেন না তাই তাদের হেলমেট দিতে হয়। সাধারন মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে পুলিশের পক্ষ থেকে পথ নিরাপত্তা সপ্তাহ পালন করা হচ্ছে। পরিবহন দপ্তরও পথ নিরাপত্তায় জোর দিয়েছে। আজ চুঁচুড়ায় ইন্ডোর স্টেডিয়ামে রোড সেফটি […]
ডি-ফার্মা কোর্সে পড়ানোর নামে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগে সিঙ্গুর থেকে ধৃত এক।
হুগলি, ৩১ জানুয়ারি:- ব্যাঙ্গালোরে বিভিন্ন বেসরকারি কলেজে ডি. ফার্ম (ডিপ্লোমা ইন ফার্মাসিস্ট) কোর্সে পড়ানোর নাম করে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগে সিঙ্গুর থানার পুলিশ আজ ভোররাতে কোলকাতা বাঘাযতীন এলাকা থেকে গ্রেফতার করে অমিতাভ দাস নামে এক ব্যক্তিকে। তার নামে অভিযোগ, জেলা সহ রাজ্যের বিভিন্ন এলাকা থেকে 180 জন পড়ুয়াদের কাছ থেকে 2 লক্ষ টাকা করে […]
মহাকুম্ভে নিখোঁজের তালিকা দীর্ঘ হচ্ছে , সামনে এলো বৈদ্যবাটির প্রৌঢ়ের নিখোঁজের খবর
হুগলি, ৩১ জানুয়ারি:- আগেরবার মহাকুম্ভ থেকে ফিরেছিলেন,এবার প্রয়াগরাজে মহাকুম্ভে গিয়ে নিখোঁজ হলেন বৈদ্যবাটির প্রৌঢ়। প্রয়াগ কুম্ভে পূন্যস্নান করতে গিয়ে নিখোঁজ বৈদ্যবাটির বাসিন্দা দীনেশ ঘোষ। পরিবারে বাড়ছে উৎকণ্ঠা। গত ২৭শে জানুয়ারি প্রতিবেশী দুই জনকে সঙ্গে নিয়ে মহাকুম্ভে গিয়েছিলেন বৈদ্যবাটি জে এন গুপ্ত লেনের বাসিন্দা বছর ৪৮ এর দীনেশ ঘোষ। পেশায় মাছ ব্যবসায়ী দীনেশ ধর্মকর্মে বিশ্বাসী ছিলেন। […]
রোড সেফটি মেলা আয়োজিত হল চুঁচুড়ায়
হুগলি, ৩১ জানুয়ারি:- পথ দুর্ঘটনায় মৃত্যুর নিরিখে দেশের মধ্যে অনেকটাই ভাল জায়গায় রয়েছে পশ্চিমবঙ্গ। একই সঙ্গে দেশের চার মেট্রো শহরের মধ্যে কলকাতাতে পথ দুর্ঘটনা অনেকটাই কমানো গিয়ে এইচআর বলে দাবি রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। শুক্রবার চুঁচুড়ার ইনডোর স্টেডিয়ামে রোড সেফটি মেলা ২০২৫ আয়োজিত হয়। সেখানে পরিবনমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন জেলাশাসক মুক্তা আর্য, পুলিশ কমিশনার […]
দুয়ারে সরকার ঘিরে তারকেশ্বরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চরমে
হুগলি, ৩০ জানুয়ারি:- দুয়ারে সরকারে তৃনমূলের গোষ্ঠীদ্বন্দ্ব! টেবিল পেতে পরিষেবা দেওয়া নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদে উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে হুগলি গ্রামীন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে। উপ প্রধানের দেহরক্ষী বন্দুক বার করে বলে অভিযোগ। কোনো রাজনৈতিক দলের নেতা কর্মীরা ক্যাম্পের ভিতরে প্রবেশে নিষেধাজ্ঞা জারি পুলিশের। ঘটনা তারকেশ্বরের নাইটা মাল […]











