হুগলি, ৫ জুলাই:- উল্টো রথের দড়ি টানতে গিয়ে নাচলেন, আবার সাংসদ তহবিল থেকে দেওয়া অ্যাম্বুলেন্স নিজেই চালিয়ে উদ্বোধন করলেন শ্রীরামপুর সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অন্য মেজাজে দেখা গেলো তৃনমূল সাংসদকে। শেওড়াফুলির নোনাডাঙা অ্যাথলেটিক ক্লাবকে দেওয়া সেই অ্যাম্বুলেন্স আজ উদ্বোধন করেন কল্যাণ। গাড়ি চালিয়ে বলেন, গাড়ি চালানো আমার প্যাশান। ২৫ বছর টানা গাড়ি চালিয়েছি। সাংসদ হবার পর […]
জেলা
চুঁচুড়া টাউনগার্ড রোডে ব্যাঙ্কের সামনে এক যুবকের মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য!
হুগলি, ২ জুলাই:- চুঁচুড়া বাসস্ট্যান্ড ঢোকার মুখে ওই যুবককে গতকাল রাত থেকে পরে থাকতে দেখেন স্থানীয়রা। আজ সকালেও স্থানীয় বাসিন্দারা যুবককে একই ভাবে মুখ থুবরে রাস্তার পাশে পড়ে থাকতে দেখেন। খবর যায় চুঁচুড়া থানায়। ঘটনাস্থলে পৌঁছায় চুঁচুড়া থানার পুলিশ। যুবককে উদ্ধার করে দ্রুত ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক […]
হুগলি-চুঁচুড়া পুরসভায় অস্থায়ী শ্রমিকদের কর্মবিরতির দ্বিতীয় দিনেও উত্তেজনা।
হুগলি, ২ জুলাই:- হুগলি-চুঁচুড়া পুরসভার অস্থায়ী শ্রমিক-কর্মচারীদের কর্মবিরতির আজ দ্বিতীয় দিনেও অশান্ত পরিস্থিতি অব্যাহত রইল। সকাল থেকেই পুরভবনের মূল গেটে অবস্থান বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারী শ্রমিকদের একাংশ। তাঁরা বিভিন্ন দাবিদাওয়া নিয়ে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন সকালে পুরভবনের ভিতরে থাকা কর্মীদের আরেকটি অংশ কাজে যোগ দিতে এলে তাঁদের বাধা দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। এই ঘটনাকে কেন্দ্র […]
নয় দিনের মাথায় তৃণমূলের যুব সভাপতি বদল হুগলিতে!
হুগলি, ৩০ জুন:- গত ২১শে জুন জেলায় তৃনমূলের সাংগঠনিক বেশকিছু রদবদল করা হয়েছে। তার মধ্যে রয়েছে ছিলো হুগলিও। হুগলির যুব সভাপতি ও সহ-সভাপতি সহ মহিলা তৃণমূলের সভাপতি ও ঘোষণা করা হয় সেদিন। সেদিনই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ফেসবুক পেজেও প্রকাশ হয় সেই তালিকা। সেই তালিকায় যেখা যায় হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা যুব সভাপতি হিসেবে নির্বাচিত […]
সিদ্ধান্ত বদলের দাবিতে অবস্থান, অসুস্থ পুরপারিষদ হাসপাতালে।
হুগলি, ৩০ জুন:- অস্থায়ী শ্রমিক-কর্মচারীদের ৬৫ বছরের পর অবসরের নির্দেশ এবং কোনও আর্থিক সহায়তা না দেওয়ার সিদ্ধান্তে ক্ষোভে ফেটে পড়লেন হুগলি-চুঁচুড়া পুরসভার অস্থায়ী শ্রমিকেরা। সোমবার মাসের শেষ দিনে বোর্ড মিটিং চলাকালীন এই সিদ্ধান্ত জানার পরেই আন্দোলনে শামিল হন তাঁরা। পুরসভা সূত্রে জানা গিয়েছে, গত ১৭ জুন একটি বিশেষ বোর্ড সভায় দৈনিক মজুরি ১০০ টাকা বৃদ্ধির […]
কসবা কান্ডের প্রতিবাদে বিজেপির রাস্তা অবরোধ চুঁচুড়ায়।
হুগলি, ২৮ জুন:- কসবা ল’ কলেজে ছাত্রী ধর্ষণকাণ্ডকে কেন্দ্র করে রাজ্যজুড়ে তীব্র উত্তেজনার মধ্যে শনিবার দুপুরে হুগলির চুঁচুড়ার রবীন্দ্রনগরে পথ অবরোধে সামিল হল বিজেপি। দুপুর দেড়টা নাগাদ হুগলি সাংগঠনিক জেলার বিজেপি সাধারণ সম্পাদক সুরেশ সাউয়ের নেতৃত্বে শুরু হয় বিক্ষোভ ও অবরোধ। রাস্তার উপর টায়ার জ্বালিয়ে শুরু হয় অবরোধ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের সঙ্গে বিজেপি […]
পুরপ্রধানের হাত দিয়ে সূচনা চাঁপদানিতে রথযাত্রার
হুগলি, ২৭ জুন:- কেউ জানেনা কবে রথ চালু হয়েছিল।জানা সম্ভবও নয়। চাঁপদানি পৌরসভা সংলগ্ন রথের ঠিকানা পৌরসভার সামনে। রথের দিনে নির্দিষ্ট ভক্তেরা পূজা অনুষ্ঠান সেরে কাঠের রথ নিয়ে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তার আগে তিন বিগ্রহ জগন্নাথ, সুভদ্রা এবং বলরামকে পুজো দিয়ে রথে ওঠানো হয়। ভক্তেরা রথের রশিতে টান দিয়ে রওনা দেয় মাসির বাড়ির […]
মাহেশের রথে শ্রাবন্তী, দেবী চৌধুরানী আসছে তার প্রচারও করলেন।
হুগলি, ২৭ জুন:- আগে কোনো দিন মাহেশে জগন্নাথ মন্দিরে আসেননি। এই প্রথমবার এলেন।তাও রথযাত্রার দিন। জগন্নাথ দর্শন সঙ্গে ভোগ খাওয়া হল। অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের দেবী চৌধুরী আসছে পুজোর সময়। বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস অবলম্বনে এই সিনেমায় দেবী চৌধুরানীর নাম ভূমিকায় অভিনয় করছেন শ্রাবন্তী। ভবানী ঠাকুর হচ্ছেন প্রসেনজিৎ। শ্রাবন্তী তার সহ অভিনেত্রী বিবৃতি চট্টোপাধ্যায়কে নিয়ে […]
৬০ টনের লৌহরথ টান দিতে জনতার ঢল চন্দননগরে।
হুগলি, ২৭ জুন:- চন্দননগরে আজ অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী শ্রী শ্রী জগন্নাথদেবের শুভ রথযাত্রা। ভোর থেকে লক্ষীগঞ্জ বাজার চত্বর এবং রথতলা এলাকায় শুরু হয় পূজা-আচ্চা। সকাল ৮টায় বহু ভক্তের অংশগ্রহণে রথের প্রথম টান দেওয়া হয়। এরপর দুপুর ৩টা থেকে তালডাঙ্গা অভিমুখে শোভাযাত্রা ও শ্রীহরিনাম সংকীর্তনে মুখরিত হয়ে ওঠে গোটা চন্দননগর। রথযাত্রার এই সুদীর্ঘ ঐতিহ্য শুরু হয় […]
মাহেশে হরেক রকমের রান্নার পদ জগন্নাথের।
হুগলি, ২৭ জুন:- খিচুড়ি, অন্ন, পায়েস এই তিন নিয়ে মাহেশ। প্রভু জগন্নাথ খেতে খুব ভালোবাসেন তাই তার জন্য রথযাত্রার হরেক পদের রান্না হয় রথযাত্রার দিন। মাহেশ জগন্নাথ মন্দিরের রন্ধনশালায় ভোর রাত থেকেই তাই ব্যস্ততা থাকে। জগন্নাথ পছন্দ করেন খিচুড়ি মালপোয়া, সুভদ্রার পছন্দ পায়েস, বলভদ্রের পছন্দ পোলাও। এছাড়া আলুর দম ধোকার ডালনা, পনীর, চাটনির পদ তো […]











