এই মুহূর্তে জেলা

পুরানো মেশিনে লাইসেন্স রিনিউয়াল ছাড়াই ইউএসজি বন্ধ করলেন লকেট।

হুগলি, ৫ মে:- সিঙ্গুর গ্রামীণ হাসপাতালে পিপিপি মডেলে চলা ল্যাবে মহিলাদের ইউএসজি করানো হচ্ছে, পুরোনো মেশিনে, লাইসেন্স রিনিউয়াল ছাড়াই! রিপোর্ট ভুল হওয়ার সম্ভাবনা থাকায় মেশিনে ইউএসজি বন্ধ করে দিলেন লকেট চট্টোপাধ্যায়। আজ সিঙ্গুরে ভোট প্রচারে গিয়ে হঠাৎ সিঙ্গুর গ্রামীন হাসপাতালে দলীয় কর্মিদের নিয়ে হাজির হন হুগলির বিজেপি প্রার্থী। তিনি হাতে কাগজ নিয়ে অভিযোগ করেন যে […]

এই মুহূর্তে জেলা

নাকায় ধরা পরল মদের বোতল, ভোটারদের প্রভাবিত করতেই এই মদ পাচার দাবি লকেটের।

হুগলি, ৪ মে:- পোলবার কোরোলায় নাকা চেকিং এ আটক একটি গাড়ি সমেত কয়েক’শ বোতল মদ।সেসময় লকেট চট্টোপাধ্যায় ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। গাড়ি থেকে নেমে গাড়িটিতে রাখা ট্রলি ব্যাগে তল্লাসী শুরু করেন। জামা কাপরের তলায় রাখা মদের বোতল ভরা ট্রলি ব্যাগ টেনে রাস্তায় ফেলে দেন লকেট। গাড়ি চালককে জিজ্ঞাসা করেন কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এত পরিমানে […]

এই মুহূর্তে জেলা

রুটির একটা দিক আগুনে বেশিক্ষণ থাকলে জ্বলে যায়-দীপ্সিতা।

হুগলি, ৪ মে:- রুটির একটা দিক আগুনে বেশিক্ষন থাকলে জ্বলে যায়, সরকারটাও তেমন একটা রাজনৈতিক দল অনেক দিন সরকারে বসে থাকলে সেটাও আর কাজের থাকে না। তাই গনতন্ত্রের নিয়ম মেনে সরকারকে নেতাকে মন্ত্রীকে একটু উল্টে পাল্টে দেওয়ার ডাক দিয়ে ভোট প্রচার দীপ্সিতা ধরের। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী দীপ্সিতা ধর বৈদ্যবাটী পৌরসভার ৪ ও ২০ […]

এই মুহূর্তে জেলা

গাড়িতে রাজ্য সরকারের স্টিকার লাগিয়ে পুলিশের নাকা চেকিং এ ধরা পড়ল ২ লক্ষ ১৭ হাজার টাকা।

হুগলি, ৪ মে:- সিঙ্গুর থানার পুলিশ গতকাল রাতে শ্রীরামপুর- জাঙ্গিপাড়া রোডে ঝাঁকারী এলাকায় নাকা চেকিং পয়েন্টে ধরা পড়ে টাকা সমেত গাড়ি। পুলিশ সূত্রে জানা গেছে, কোলকাতা থেকে সাদা ইনোভা গাড়িতে রাজ্য সরকারের স্টিকার লাগানো গাড়িতে প্রীতম হালদার নামে এক ব্যাক্তি কয়েকটি খামে করে ৫০০ টাকার নোট নিয়ে ডানকুনির দিকে যাওয়ার সময় আটক করা হয়েছে। নির্বাচন […]

এই মুহূর্তে জেলা

তৃণমূলের সভার পরেই উত্তেজনা বালিতে, সিপিএমের সমর্থকের বাড়িতে ঢুকে হামলা ও ভাঙচুর।

হাওড়া, ৪ মে:- বালির নিশ্চিন্দায় তৃণমূলের সভার পরই ছড়াল উত্তেজনা। জনৈক সিপিএম ‘সমর্থকে’র বাড়িতে ঢুকে হামলা ও দোকানে ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। গতকাল রাতে ওই ঘটনা ঘটে। ঘটনার নিন্দা করে দোষীদের গ্রেফতারের দাবি তুলেছেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী দীপ্সিতা ধর। তাঁর অভিযোগ, তৃণমূলের প্রার্থী তাঁর বক্তব্যে এমন কিছু ব্যক্তি আক্রমণ করেন যার […]

এই মুহূর্তে জেলা

মালদায় তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে রোড-শো অভিনেতা দেবের।

মালদা, ৩ এপ্রিল:- শুক্রবার উত্তর মালদার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে রোড শো করেন অভিনেতা দীপক অধিকারী দেব। এদিন তিনি রতুয়া স্টেডিয়ামে হেলিকপ্টার করে অবতরণ করেন। এরপর প্রার্থীকে সঙ্গে নিয়ে হুড খোলা গাড়িতে রোড শো করেন। উত্তর মালদা তৃণমূল মনোনীত প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়কে বিপুল ভোটে জয়যুক্ত করতে সাধারণ মানুষকে ভোট দেওয়ার আবেদন জানান। প্রখর রোদ্রকে […]

এই মুহূর্তে জেলা

বাঁকড়া গুলি-কাণ্ডে গ্রেফতার ২, দল থেকে ৩ জনকে সাসপেন্ড করলো তৃণমূল।

হাওড়া, ৩ এপ্রিল:- হাওড়ার বাঁকড়ায় পঞ্চায়েত অফিসে গতকাল দুপুরে গুলি চালানোর ঘটনায় গ্রেফতার ২। ধৃতেরা হল ভোলা চক্রবর্তী ও শেখ নবাব। ভোলা চক্রবর্তী বাঁকড়া ৩ পঞ্চায়েতের তৃণমূলের অঞ্চল সভাপতি ও শেখ নবাব ১নং গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্যের স্বামী। এদের গ্রেফতার করেছে বাঁকড়া ফাঁড়ির পুলিশ। এই ঘটনায় যারা গুলি চালানোর সাথে যুক্ত তাদের খোঁজে চলছে তল্লাশি। […]

এই মুহূর্তে জেলা

মাঝ আকাশে দেবের কপ্টারে হঠাৎ করেই ধোঁয়া, তড়িঘড়ি অবতরণ।

মালদা, ৩ এপ্রিল:- মাঝ আকাশে তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেবের হেলিকপ্টারে হঠাৎ করে ধোঁয়া। আর সেই আতঙ্কেই তড়িঘড়ি মালদার বিমানবন্দরে অবতরণ করা হলো দেবের হেলিকপ্টার। রীতিমতো চোখে মুখে আতঙ্ক নিয়েই টলিউড অভিনেতা দেব মালদা থেকে সড়কপথে কনভয় নিয়ে রওনা দিলেন মুর্শিদাবাদের উদ্দেশ্যে। যদিও অভিনেতা দেব মুর্শিদাবাদ যাওয়ার পথেই সাংবাদিকদের বলেন, ঈশ্বরের কৃপায় এযাত্রায় বেঁচে গিয়েছি। […]

এই মুহূর্তে জেলা

এবার হুগলী কেন্দ্র পুনরুদ্ধার হবেই, রচনার প্রচারে এসে দাবি চন্দ্রিমার।

হুগলি ২ মে:- ওদের (বিজেপি) অনেক টাকা হয়ে গেছে, যে কোনও নিরপেক্ষ সংস্থাকে কিনতে চাইছে। বৃহস্পতিবার হুগলির তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জির সমর্থনে আয়োজিত বাঁশবেড়িয়ার সভায় এসে অভিযোগ রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যর। হুগলি-শ্রীরামপুর সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেস আয়োজিত এ দিনের সভায় রচনার পাশাপাশি উপস্থিত ছিলেন পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, এলাকার বিধায়ক তপন দাশগুপ্ত, আয়োজক শাখা […]

এই মুহূর্তে জেলা

মাধ্যমিকের মেধা তালিকায় আবারও জয়জয়কার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের।

নরেন্দ্রপুর, ২ মে:- মাধ্যমিকের মেধা তালিকায় আবারও জয়জয়কার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের। প্রথম দশে এবার জায়গা করে নিয়েছে এই স্কুলের ছয় পরীক্ষার্থী। আবাসিক বিদ্যালয়ে নিয়মানুবর্তিতা স্কুলের পরীক্ষার্থীদের সাফল্যের অন্যতম কারণ বলে জানান প্রধান শিক্ষক স্বামী ইষ্টেশানন্দ। পাশাপাশি তাঁর দাবি, স্কুলের ছাত্রদের মোবাইল ব্যবহার থেকে বিরত রাখা হয়। সেটাও সাফল্যের কারণ বলে মনে করেন তিনি তৃতীয় নৈরিত […]