হাওড়া, ২১ মে:- হাওড়া লোকসভা কেন্দ্রের দক্ষিণ হাওড়া বিধানসভা এলাকায় লিচুবাগান প্রাইমারি স্কুল এবং মৌলানা জোহার স্কুলের ১৫১, ১৫২, ১৫৩, ১৫৫, ১৫৬ এবং ১৫৭ নং বুথের সিসি ক্যামেরা মিসিং হওয়া সত্বেও সেখানে সংবিধান বহির্ভূত ভাবে গতকাল ভোটগ্রহণ করানো হয়েছে বলে অভিযোগ বিজেপির। হাওড়া সদরের বিজেপি প্রার্থী ডা: রথীন চক্রবর্তী জানান, ওইসব বুথে সিসি ক্যামেরা ছাড়াই […]
জেলা
শ্রীরামপুরে ওয়্যার হাউসে ভয়াবহ আগুন, দমকলের ১৫ টি ইঞ্জিন ঘটনাস্থলে।
হুগলি, ২০ মে:- শ্রীরামপুর বেলুমোড় দিল্লি রোডের পাশে একটি গার্মেন্টস এর ওয়্যার হাউসে আগুন। ভয়াবহ আগুন লাগে আজ সন্ধের কিছু আগে। কালো ধোঁয়ার কুন্ডুলি দেখা যায় আকাশে। আগুনের হল্কা উপরে উঠতে থাকে পাক দিয়ে। ঘটনাস্থলে দমকলের ১৫ টি ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। শ্রীরামপুর থানার পুলিশ ও পৌঁছেছে ঘটনাস্থলে। কি থেকে আগুন লাগলো […]
জাঙ্গিপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত মহিলাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে।
হুগলি, ২০ মে:- হুগলির জাঙ্গীপাড়ায় বুথে কাজ করতে আসা এক ITBP র এক কনস্টেবলের বিরুদ্ধে ঘরে ঢুকে ঘুমন্ত মহিলাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা ও পরিবার ও প্রতিবেশী দের মার ধরের অভিযোগ ওই জওয়ানের বিরুদ্ধে ।জওয়ানকে গাছে বেঁধে রেখে পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় বলে জানা যাচ্ছে। জাঙ্গিপাড়া থানার পুলিস উদ্ধার করে নিয়ে আসে। থানার […]
প্রিজাইডিং অফিসারকে মারধরের অভিযোগ লিলুয়ায়।
হাওড়া, ২০ মে:- লিলুয়ার ভারতীয় হাই স্কুলে উত্তেজনা। প্রিসাইডিং অফিসারকে মারধরের অভিযোগ। ওই স্কুলের ১৭৬ নম্বর বুথে উত্তেজনা। ওই বুথে বিজেপি প্রার্থীর সঙ্গে তৃণমূল কর্মীদের তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। মিনিট পনেরো পর কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। যতক্ষণ পর্যন্ত না নির্বাচন প্রক্রিয়া শুরু হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই কেন্দ্রে অপেক্ষা করবেন বলে […]
সাত সকালেই ভোট দিলেন শ্রীরামপুরের সিপিএম প্রার্থী দীপ্সিতা।
হাওড়া, ২০ মে:- শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী ভোট দিলেন চিত্তরঞ্জন বিদ্যালয়ে। ডোমজুড় বিধানসভা কেন্দ্রে নিজের এলাকায় ভোট দিয়ে তিনি জানান জেতার ব্যাপারে তিনি আশাবাদী। তাঁর অভিযোগ, বিভিন্ন জায়গায় এজেন্টকে বসতে দেওয়া হয়নি। হাওড়া বাঁকড়া অঞ্চলে অশান্তির খবর পেয়ে সেখানেও ছুটে যান দীপ্সিতা।
ভোটারদের আবদারে সেলফি তুললেন কল্যাণ।
হুগলি, ২০ মে:- ভোটের দিনই সকাল আত্মবিশ্বাসী শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যান বন্দ্যোপাধ্যায়। এদিন সকাল আটটা নাগাদ শ্রীরামপুরে তার বাসভবন থেকে ভোট দেখতে বেরোন। তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বললেন যে দেড় লক্ষ ভোটে তিনি জয়ী হবেন। আমার কোন টেনশন নেই। বিজেপির কিছু বুথে এজেন্ট দিতে পারিনি, তার জবাবে তিনি বলেন ওদের লোক কোথায়, ওদের […]
এক নজরে হুগলির তিন কেন্দ্র— হুগলি, শ্রীরামপুর ও আরামবাগ লোকসভা।
পঞ্চম দফার নির্বাচন সোমবার। জেলার হুগলি, আরামবাগ, শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে নির্বাচন। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের শ্রীরামপুর কলেজে করা হয়েছে DCRC এখান থেকে চাপদানি, শ্রীরামপুর, উত্তরপাড়া বিধানসভা সমস্ত বুথে ভোটকর্মীরা রওনা দেবেন। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে মোট ভোটার ১৯ লক্ষ ২৬ হাজার ৬৪৫ জন। মোট বুথ ২০৭৬টি। মোট ভোটকর্মী রয়েছে প্রায় ৮৫০০ জন। সকাল থেকে চলছে চূড়ান্ত ব্যস্ততা। […]
গোঘাটে তৃণমূল প্রার্থীর সমর্থনে জনসভা মুখ্যমন্ত্রীর।
হুগলি, ১৮ মে:- আরামবাগের গোঘাটে তৃণমূল প্রার্থী মিতালী বাগের সমর্থনে এক বিশাল জনসভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।এদিন সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, আরামবাগের এই অঞ্চলে প্রচুর মন্দির আছে। আর আছে টেরাকোটা। তাই পর্যটনের জন্য অনেক কিছু করা হয়েছে। আরও হচ্ছে। পর্যটন বাড়লে আরও উন্নতি হবে। ৮৯০ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করে গিয়েছি। নতুন রাস্তার প্রকল্পে উত্তরবঙ্গ এবং […]
প্রচারের শেষ দিনে সংবিধান লঙ্ঘনের অভিযোগ তুললেন বিজেপির রথীন।
হাওড়া, ১৮ মে:- হাইকোর্টের নির্দেশ অমান্য করে হাওড়া পুরসভার চুক্তিভিত্তিক কর্মীদের নির্বাচনের কাজে নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ তুললেন বিজেপি প্রার্থী ডা: রথীন চক্রবর্তী। তাঁর অভিযোগ, এমন ৮৫ জনের তালিকা এই মুহুর্তে তাঁদের হাতে রয়েছে যারা পুরসভার কন্ট্রাক্টচ্যুয়াল কর্মী। এদের মূলত ভোটের DCRC কন্ট্রোল ইউনিট এবং EVM কন্ট্রোল ইউনিটের কাজে নিয়োগ করা হচ্ছে বলে রথীন […]











