হাওড়া,৯ ডিসেম্বর:- পাইকারি বাজারে কৃত্রিম অভাব তৈরি করে পিঁয়াজের দাম বাড়ানো হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে সোমবার দুপুরে হাওড়ার পাইকারি সবজি বাজার ঘুরে দেখলেন প্রশাসনের আধিকারিকরা। এদিন দুপুরে জেলাশাসক মুক্তা আর্য, পুলিশ কমিশনার তন্ময় রায়চৌধুরী ও জেলা প্রশাসনের একাধিক কর্তা বাজার পরিদর্শন করেন। তার আগে পাইকারি ব্যাবসায়ীদের সঙ্গেও তাঁরা কথা বলেন। যদিও তিনি পাইকারি […]
জেলা
আরামবাগে গুটখা এর বিরুদ্ধে অভিযান চালালো সরকারি প্রতিনিধি দল।
হুগলি,৯ ডিসেম্বর:- সোমবার আরামবাগে গুটখা এর বিরুদ্ধে অভিযান চালালো সরকারি প্রতিনিধি দল । আরামবাগের বাসস্ট্যান্ড, হাসপাতাল এলাকা,স্টেশন সংলগ্ন এলাকা এছাড়াও বিভিন্ন জায়গায় সোমবার বিভিন্ন দোকান, রেস্তোরায় হানা দেয় সরকারি প্রতিনিধি দল। প্রচুর তামাকজাত জিনিস বাজেয়াপ্ত করা হয়।সরকারি প্রতিনিধি দলের সাথে ছিল আরামবাগ পুলিশ।প্র কাশ্যে ধূমপান করায় জরিমানাও করা হয় এদিন।।
উদ্যোগী পুরপিতা। দিদিকে বলো কর্মসূচির সাফল্য। মেয়ের বিয়ের টাকা পেল হতদরিদ্র পরিবার।
হাওড়া,৯ ডিসেম্বর:- দিদিকে বলোতে সাহায্য চেয়ে মেয়ের বিয়ের জন্য ২৫ হাজার টাকা পেলেন বালির এক হতদরিদ্র পরিবার । অবসরপ্রাপ্ত স্বামী আর বিবাহযোগ্যা কন্যা, প্রায় অসহায় কপর্দকশূন্য মা তার মেয়ের বিয়ের খরচ জোগাতে নাস্তানাবুদ হচ্ছিলেন । অথচ আর সপ্তাহ খানেকও বাকি নেই বিয়ের। অসহায় পরিবার দ্বারে দ্বারে ঘুরছিলেন সাহায্যের জন্য। হঠাৎই তাঁরা খবর পান প্রাক্তন […]
লং মার্চ বাঁশবেড়িয়া থেকে শুরু হয়ে চাঁপদানীতে শেষ হলো আজ।
হুগলি,৯ ডিসেম্বর:- বামেদের ডাকা দীর্ঘ ২৮৩ কিলোমিটার লং মার্চ চলছে। গতকাল রাত কাটানোর পর আজ যা সকাল সাড়ে আটটা নাগাদ বাঁশবেড়িয়া থেকে শুরু হয়। চুঁচুড়া-ত্রিবেনী রুট ধরে বাম-কংগ্রেসের কর্মী-সমর্থকরা চুঁচুড়ায় পা রাখে। চুঁচুড়া ঘড়ির মোড় হয়ে খড়ুয়াবাজার, তোলাফটক হয়ে মিছিল খাদিনা মোড় থেকে জিটি রোডে প্রবেশ করে। জিটি রোড ধরে তালডাঙ্গায় গিয়ে সকালের মত মিছিল […]
জেলা সভাপতি সুবীর নাগের নেতৃত্বে বিজেপির পক্ষ থেকে ভদ্রেশ্বর পৌরসভা ডেপুটেশন।
হুগলি,৯ ডিসেম্বর:- জেলা সভাপতি সুবীর নাগের নেতৃত্বে বিজেপির পক্ষ থেকে ভদ্রেশ্বর পৌরসভা ডেপুটেশন। ভদ্রেশ্বর পৌরসভা পৌর প্রধানের হাতে 14 দফা দাবি নিয়ে বিজেপির প্রতিনিধি দল ডেপুটেশন তুলে দিলেন । ডেপুটেশন এর আগে ভদ্রেশ্বর পৌরসভা সামনে মশারি টাঙিয়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থক রা। ডেপুটেশন দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা সভাপতি সুবীর নাগ জানান পৌর […]
এনআরসি আর নাগরিকত্ব সংশোধন বিল, দুটোই কয়েনের এপিঠ-ওপিঠ, বললেন মমতা….
প্রদীপ সাঁতরা,৯ ডিসেম্বর:- খড়্গপুরের সরকারি সভা থেকে কেন্দ্রের বিরুদ্ধে চড়া সুরে আক্রমণ শানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোজাসুজি বলে দিলেন, “এনআরসি আর নাগরিকত্ব সংশোধন বিল—দুটোই কয়েনের এপিঠ-ওপিঠ। কিন্তু আপনারা ভয় পাবেন না। আমরা থাকতে কারও ক্ষমতা নেই কাউকে ওরা দেশ ছাড়া করবে। এদিন মমতা বলেন, “খড়্গপুরের মানুষ আমাদের সমর্থন করেছেন। আমরাও এবার এখানে যা যা […]
একই কাউন্টারে ওষুধ ও মদ , অভিযানে পুলিশ ।
হুগলি,৯ ডিসেম্বর:- গোপনসুত্রে খবর পেয়ে গুড়াপ থানার পুলিশ দুটি ঔষুধের দোকানে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকা মূল্যের বিলাতি মদ বাজেয়াপ্ত করছে। দীর্ঘদিন ধরে মৌবেশিয়া ও গুড়বাড়ি এলাকায় দুটি ঔষুধের দোকানে মদ বিক্রি করত। ঘটনায় পুলিশ মৌবেশিয়া এলাকায় কালীমাতা মেডিকেল স্টোরের মালিক বিশ্বেশর দাস ও গুড়বাড়ি এলাকায় তারা মা মেডিকেল স্টোরের মিলন ঘোষ নামে দুইজন দোকান মালিককে […]
শিক্ষা মানুষের মৌলিক অধিকার সুনিশ্চিত করতে পিছিয়ে পরা পড়ুয়াদের বিনা পয়সায় শিক্ষাদান করছেন সুবীর ঘোষ
হুগলি,৯ ডিসেম্বর:- মানুষের মৌলিক অধিকার। সরকারি পরিষেবায় সেই মৌলিক অধিকার মিললেও অর্থনৈতিক টানাপোড়েনে অনেক সময়ই সঠিক মেধার বহিঃপ্রকাশ ঘটে না আমাদের সমাজে। ফলে উন্নত মেধার অধিকারী হয়েও অনেক সময়ই তাঁরা সমাজের উচ্চশিখরে পৌঁছনো থেকে বঞ্চিত থাকে। তাঁদের কথা মাথায় রেখেই নিজেদের অবসর সময়কে কাজে লাগাতে নেমে পড়েছে হুগলীর বৈদ্যবাটি পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের কিছু মহতি […]
প্রধানমন্ত্রীর কুশপুতুল দাহ হাওড়ায়।
হাওড়া,৮ ডিসেম্বর:- দেশে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটে চলেছে। স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে অমিত শাহ পুরোপুরি ব্যর্থ। এর প্রতিবাদে মিছিল হল হাওড়ায়। এর পাশাপাশি অস্বাভাবিক হারে পেঁয়াজের মূল্যবৃদ্ধি ও এনআরসির প্রতিবাদে রবিবার হাওড়া পৌরনিগমের ৫৭ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর চৈতালি বিশ্বাসের নেতৃত্বে একটি মিছিলের আয়োজন করা হয়। এই মিছিল ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। মিছিল শেষে […]

