এই মুহূর্তে জেলা

বড়দিনের আগেই শহরে আগুন পুড়ল ৯টি দোকান।

  হাওড়া,২৪ ডিসেম্বর:- মঙ্গলবার ভোররাতে হাওড়ায় অগ্নিকান্ডের ঘটনায় ভস্মীভূত হয়ে যায় রাস্তার ধারের বেশ কয়েকটি দোকান ঘর। দমকল সূত্রের খবর, পিলখানার রোজ মেরি লেনের কাছে জি টি রোডের ধারে প্রায় ৯টি দোকান এদিন আগুনে পুড়ে যায়। কিভাবে আগুন লাগল তা জানা যায়নি। ভোর ৪-২০ মিনিট নাগাদ আগুন লাগে। খবর পেয়ে সেখানে পৌঁছে যায় দমকলের ৩টি […]

এই মুহূর্তে জেলা

ট্রেনের ধাক্কায় মৃত্যু হল মা ও মেয়ের।

হাওড়া,২৩ ডিসেম্বর:- একইসঙ্গে  ট্রেনের ধাক্কায় মৃত্যু হল মা ও মেয়ের।  দূর্ঘটনাটি ঘটেছে  হাওড়া দক্ষিণ পূর্ব রেলের হাওড়া খড়্গপুর শাখার ফুলেশ্বর স্টেশনের কাছে। মৃত কুহেলি দলুই (২৩) ও আরতি দলুই (৪৮) ফুলেশ্বরের জগন্নাথপুর সাতমহলের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়  দুজনেই  উলুবেড়িয়ায় ডাক্তার দেখানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলেন। উলুবেড়িয়ায় আসার জন্য ফুলেশ্বর স্টেশন ও পূর্ব রেলগেটের […]

এই মুহূর্তে জেলা

মুক্তিপণের টাকা নিতে এসে ধরা পড়ল দুই অপহরণকারী।

হাওড়া,২৩ ডিসেম্বর:- মুক্তিপণের টাকা নিতে এসে ধরা পড়ল দুই অপহরণকারী। পুলিশের চাপে নিজেদের ফোন থেকে বাকি অপহরণকারীদের ফোন করে মুক্তিপণ পেয়ে যাওয়ার মিথ্যা খবর দিল ধৃতেরা। মুক্তি পেলেন অপহৃত চিকিৎসক। সোমবার এমন চাঞ্চল্যকর ঘটনার স্বাক্ষী রইল হাওড়ার রামরাজাতলা। হাওড়ার রামচরণ শেঠ রোডে একটি বেসরকারী ক্লিনিকের স্ত্রীরোগ বিশেষজ্ঞ ওই চিকিৎসক অন্যান্য সপ্তাহের মতোই আমতায় তাঁর সাপ্তাহিক […]

এই মুহূর্তে জেলা

পানিহাটি উৎসব ও পানিহাটি মেলায় মিলছে ইস্টবেঙ্গলের সামগ্রী।

উঃ২৪পরগনা,২৩ ডিসেম্বর:- প্রতি বছরের ন্যায় এবছরেও “পানিহাটি অমারাবতী” মাঠে অনুষ্ঠিত হলো “পানিহাটি উৎসব ও পানিহাটি বইমেলা”। এই উপলক্ষে বিগত বছরের ন্যায় এবছরেও পানিহাটি লাল হলুদ চা-এর আড্ডা’র তরফ থেকে পানিহাটি উৎসব ও পানিহাটি বইমেলা’য় ২০ই ডিসেম্বর থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত চলবে।  বিকাল ৪ ঘটিকা থেকে রাত ১০ ঘটিকা পর্যন্ত খোলা থাকবে। ইস্টবেঙ্গল ক্লাব অনুমোদিত ইস্টবেঙ্গল […]

এই মুহূর্তে জেলা

এনআরসি ও সিএএ-এর প্রতিবাদে মিছিল চুঁচুড়ায় ।

হুগলি,২৩ ডিসেম্বর:-  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাযের নির্দেশ মতো আজ সারারাজ্য জুড়ে মহকুমা স্তরে এনআরসি ও সিএএ-এর প্রতিবাদে মিছিল বের করে তৃণমূল কংগ্রেস। সেইমত আজ চুঁচুড়া সদর মহকুমায় তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল বের হয় চুঁচুড়ার খাদিনামোড় থেকে। মিছিলে ছিলেন দুই মন্ত্রী তপন দাশগুপ্ত অসীমা পাত্র, তিন বিধায়ক প্রবীর ঘোষাল অসিত মজুমদার এবং অসীম মাঝি সহ সদর মহকুমা […]

এই মুহূর্তে জেলা

এন,আর,সির পক্ষে ও বিপক্ষে মিছিলে ধুন্ধুমার হাওড়া স্টেশন এলাকা।

হাওড়া,২৩ ডিসেম্বর: একদিকে এনআরসির স্বপক্ষে মিছিল আর অন্যদিকে এনআরসির বিপক্ষে মিছিল। সোমবার দুপুরে এই দুই মিছিল হাওড়া স্টেশনের ৮ নম্বর প্লাটফর্মে এসে পৌঁছালে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়। বাম ছাত্র সমর্থকরা মিছিল নিয়ে হাওড়া স্টেশনের ৮ নম্বর প্লাটফর্মে এলে তারা এনআরসির বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। পাশাপাশি সে সময় বিজেপির একটি মিছিল হাওড়া স্টেশন দিয়ে এনআরসির পক্ষে […]

এই মুহূর্তে জেলা

বন্ধুর হাতে খুন বন্ধু।

  হাওড়া,২৩ ডিসেম্বর:- বন্ধুর বোনকে উত্যক্ত করার প্রতিবাদ করায় বন্ধুর হাতেই নৃশংসভাবে খুন হল এক যুবক। রবিবার রাতে হাওড়ার জগাছা থানা এলাকার জিআইপি কলোনির সাতাশি এলাকায় ওই ঘটনা ঘটে। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় ওই যুবককে। এলাকার বাসিন্দারা তাকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে এলে সেখানেই তার মৃত্যু হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম চন্দন […]

এই মুহূর্তে জেলা

হাওড়ায় সিএএ, এনআরসি প্রত্যাহারের দাবিতে তৃণমূলের মিছিল।

  হাওড়া,২৩ ডিসেম্বর:- সিএএ, এনআরসি  নিয়ে এবার প্রতিবাদ মিছিল হল হাওড়ায়। সোমবার সকালে হাওড়ায় অরূপ রায়ের নেতৃত্বে ওই মিছিল হয়। হাজির ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম, লক্ষ্মী রতন শুক্লা, সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেতা সুপ্রীতি চট্টোপাধ্যায়, শ্যামল মিত্র, অয়ন বন্দ্যোপাধ্যায়, শেখ ইসলামউদ্দিন লালা প্রমুখ। এদিন বেলা ১২টা নাগাদ ময়দানের ফ্লাইওভারের নিচে থেকে মিছিল শুরু হয়। প্রায় […]

এই মুহূর্তে জেলা

অধীর চৌধুরী পশ্চিমবঙ্গে বিজেপি ও আর,এস,এস এর বড় দালাল ! এন,আর,সি বিরোধী মিছিলে বিস্ফোরক কল্যাণ বন্দোপাধ্যায়।

হুগলি,২৩ ডিসেম্বর:- বিজেপি চলে যাচ্ছে আমরা খুব খুশি। আমরা তো আর অধির চৌধুরি নই যে যেকোন উপায়ে বাংলায় বিজেপি ও আরএসএসকে এগিয়ে রাখতে হবে ! এমনই মন্তব্য শ্রীরামপুরের সাংসদ কল্যান ব্যানার্জীর। আজ এন আর সি ও সি এ এর প্রতিবাদে এক মহামিছিলে আয়োজন করে এমনই মন্তব্য করেন সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায়।শ্রীরামপুরের সাংসদ কল্যান ব্যানার্জির নেতৃত্ত্বে এই […]

এই মুহূর্তে জেলা

শীত পড়তেই সাপের উপদ্রব শুরু বিভিন্ন ধান জমিতে।

হুগলি,২৩ ডিসেম্বর:- শীত পড়তেই সাপের উপদ্রব শুরু বিভিন্ন ধান জমিতে। দিনকয়েক ধরে তাপমাত্রা অত্যন্ত নেমে যাওয়ায় মনুষ্যজগতের পাশাপাশি সর্পকূলও রোদের অপেক্ষায় থাকে। মূলতঃ রোদ পোহাতেই গ্রামবাংলায় নিজেদের বাসস্থান ছেড়ে সর্পকূল বেড়িয়ে আসে খোলা মাঠ কিংবা ফাঁকা ক্ষেতে। পোলবার গোয়ালজোর এলাকার বাসিন্দাদের এখন সেই সমস্ত সাপের উপদ্রবে ঘুম ছুটেছে। তবে অসুবিধা হলেও বর্তমানে কিন্তু সাপ মারতে […]