হুগলি, ২৫ জুন:- প্রায় তিন কোটি টাকার সাইবার প্রতারণা চক্রের পর্দাফাস করলো পুলিশ।গরীব পরিবার থেকে ফিল্মি কায়দায় উত্থান অভিযুক্তের।গোপন সূত্রে খবর পেয়ে কানাইপুর ফাঁড়ির পুলিশের সহায়তায় হুগলি জেলার কোন্নগর এর কানাইপুর কলোনি শহীদ বেদী এলাকা থেকে এক যুবককে গ্রেফতার করলো লালবাজার পুলিশ।ধৃতের নাম রাহুল গুপ্তা।বয়স আনুমানিক ৩০ থেকে ৩২ বছর।এলকা সূত্রে জানা গেছে রাহুল গুপ্তার […]
জেলা
এসি চালিয়ে ঘুমিয়ে গৃহকর্ত্রী, গ্রিল কেটে ঢুকে লুটপাট, উত্তরপাড়ায় চাঞ্চল্য!
হুগলি, ২৫ জুন:- এসি চালিয়ে ঘুমিয়ে ছিলেন গৃহকর্ত্রী, গ্রিল কেটে অন্য ঘরে ঢুকে লুটপাট, উত্তরপাড়ায় চাঞ্চল্য! স্থানীয় সূত্রে জানা গেছে,উত্তরপাড়ার ভদ্রকালী শিমূলতলা এলাকায় জিটি রোডের উপর একটি আবাসনে গতকাল রাতে এই ঘটনা ঘটে। আবাসনের দোতলার বাসিন্দা রানু মুখোপাধ্যায় জানান, তিনি মেয়ে নিয়ে একটি ঘরে এসি চালিয়ে ঘুমিয়ে ছিলেন। আরেকটি ঘরের জানালার গ্রিল কেটে ভিতরে ঢোকে […]
ডাউন দুন- এক্সপ্রেসের সংরক্ষিত কামরায় বহিরাগতদের বিরুদ্ধে হামলার অভিযোগ।
হাওড়া, ২৫ জুন:- ডাউন দুন এক্সপ্রেসের সংরক্ষিত কামরায় এবার বহিরাগতদের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ উঠলো। সোমবার রাত সাড়ে ৮টা নাগাদ ওই ঘটনা ঘটে বিহারের খুরদা স্টেশনে। হাওড়াগামী ডাউন দুন এক্সপ্রেসে বহিরাগত কিছু যুবক ওই হামলা চালায় বলে অভিযোগ। অভিযোগ, সংরক্ষিত কামরায় ওঠা এক বহিরাগত যাত্রীকে সিটে বসতে বারণ করায় তিনিই ‘বৈধ’ যাত্রীদের দেখে নেওয়ার হুমকি […]
পুর প্রশাসনিক বৈঠকে তীব্র ভৎসনা মুখ্যমন্ত্রীর।হুগলির প্রতিনিধিরা শুনলেন ভার্চুয়াল মাধ্যমে।
হুগলি, ২৪ জুন:- লোকসভা নির্বাচন মেটার পর পুর পরিষেবা নিয়ে বেশ কিছু অভিযোগ সামনে আসে।লোকসভা নির্বাচনের ফলাফলে দেখা যায় প্রায় সত্তরটি পুরসভায় পিছিয়ে রয়েছে শাসক দল তৃনমূল। এর আগে সরকারি জমি বেদখল নিয়ে সোচ্চার হয়েছিলেন মুখ্যমন্ত্রী।আজ নবান্নে পুরসভা ও কর্পোরেশনের চেয়ারম্যান মেয়রদের প্রশাসনিক বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী।ছিলেন প্রশাসনের কর্তারা। সেই বৈঠকে নজির বিহীন ভাবে পুর প্রতিনিধি […]
ওষুধ কেনার নামে ব্যবসায়ীর ফোন হাতিয়ে চম্পট কিশোরের,ছবি ধরা পড়লো সিসি ক্যামেরায়।
হুগলি, ২৪ জুন:- ওষুধ কেনার নামে ব্যবসায়ীর ফোন হাতিয়ে চম্পট কিশোরের,ছবি ধরা পড়লো সিসি ক্যামেরায়। হিন্দমোটর দেবাইপুকুর রোডে এই ঘটনা। ব্যাবসায়ী সৈকত মুখোপাধ্যায় জানান,গত শনিবার রাত পৌনে এগারোটা নাগাদ একটি ছেলে তার দোকানে আসে। বয়স ষোলো সতেরো হবে। তখন দোকান ফাঁকাই ছিল।ছেলেটি কয়েকটি ওষুধ চায়। আমি দিতে শুরু করি। ছেলেটি বলে একটা ওষুধের নাম মনে […]
চোলাই মদের ঠেক ভেঙে আগুন ধরালেন মহিলারা, উত্তেজনা হাওড়ায়।
হাওড়া, ২৪ জুন:- হাওড়ার জগৎবল্লভপুরের শঙ্করহাটিতে চোলাই মদের ঠেক ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন এলাকার মহিলার। এদিন এলাকা জুড়ে ৬-৭টি চোলাই ঠেকে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে জানা গেছে। অভিযোগ, প্রশাসনের নাকের ডগায় বেআইনিভাবে চলছিল এইসব মদের ঠেক। বার বার অভিযোগ জানিয়েও মেলেনি কোনও সুরাহা। এরই প্রতিবাদে আজ সোমবার সকালে এলাকার মহিলারা ব্যাপক […]
সিঙ্গুরে সমবায় ভোটে বুথ জ্যাম করে ছাপ্পা দেওয়ার অভিযোগে উত্তেজনা সিঙ্গুরে।
হুগলি, ২২ জুন:- সিঙ্গুরের গোবিন্দপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের প্রতিনিধি নির্বাচন হচ্ছে আজ। মোট ৪৫টি আসনে প্রতিনিধি নির্বাচনের জন্য মোট তিনটি জায়গায় ভোট গ্ৰহন চলছে। মোল্লা সিমলা হাই মাদ্রাসায় শাসকদলের বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগের পর এবার দিয়াড়াতে সমবায়ের শাখায় ভোট চলাকালীন বহিরাগত দিয়ে দেদার ছাপ্পা দেবার অভিযোগ তুললেন তৃণমূল ও বাম সমর্থিত প্রার্থীরা একে […]
নিউ টাউনে পথ দুর্ঘটনায় মৃত্যু চুঁচুড়ার ছাত্রীর।
হুগলি ২৩ জুন:- গতকাল সন্ধ্যায় কলকাতা নিউ টাউনের কাছে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় চুঁচুড়া বিধানসভার অন্তর্গত কোদালিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পল্লীশ্রী তরুনীর। বছর বাইশের প্রিয়াসী পাল সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করছেন বলে জানান ওর মা মৌসুমী পাল। গতকাল সন্ধ্যে পৌনে সাতটা নাগাদ একটি ফোন মারফত কলকাতা একটি বেসরকারি নার্সিংহোম থেকে জানানো হয় তার মেয়ের একটি […]
সালিশি সভায় হলো না মীমাংসা, দুই পক্ষের সংঘর্ষ হাওড়ায়।
হাওড়া, ২৩ জুন:- সালিশি সভায় হলো না মীমাংসা, দুই পক্ষের সংঘর্ষ হাওড়ার জগৎবল্লভপুরে। দুই পরিবারের মধ্যে জমি বিবাদ মেটাতে এলাকায় বসানো হয়েছিল সালিশি সভা। হাওড়ার জগৎবল্লভপুরের একব্বরপুরের একটি ক্লাব ওই সালিসি ডেকেছিল। সেখানেই সালিশির মাঝে শুরু হয় বচসা। ধারালো অস্ত্র দিয়ে হামলা চলে একে অপরের উপর। হামলায় আহত হন দুই পক্ষের বেশ কয়েকজন। শনিবার রাতের […]
বাঁশবাড়িয়ায় পুরপ্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অবস্থান বিক্ষোভ দলেরই ১৪ কাউন্সিলরের।
হুগলি, ২২ জুন:- অচলাবস্থা শুরু হল বাঁশবেড়িয়া পুরসভায়। পুরপ্রধান আদিত্য নিয়োগীর বিরুদ্ধে দুর্নীতি, কাজ করতে না দেওয়া, মহিলা কাউন্সিলরদের প্রতি অভব্য আচরণ প্রভৃতি অভিযোগ এনে শান্তিপূর্ণ অবস্থানে বসেন ১৪ জন তৃণমূল কাউন্সিলর। তাঁদের মধ্যে একাধিক পুর পারিষদ সদস্যও রয়েছেন। এ দিন বেলা পৌণে বারোটা নাগাদ তাঁরা পুর ভবনের দ্বিতলে পুরপ্রধানের ঘরের সামনে অবস্থানে বসেন। তাঁদের […]











