হুগলি,১৫ জানুয়ারি:- দার্জিলিং যাওয়ার পথে বাইক দুর্ঘটনায় মৃত্যু হলো কোন্নগর এর বাসিন্দা কৌশিক মল্লিক নামে এক যুবকের। গতকাল (মঙ্গলবার)পাঁচ বন্ধু মিলে রাইডিংএ বের হয় ।অন্য চার বন্ধু শ্যামবাজার এলাকার হলেও কৌশিক একাই ছিল কোন্নগর থেকে। দার্জিলিং যাওয়ার পথেই রায়গঞ্জ এলাকায় একটি ট্রাকের পেছনে ধাক্কা মারে। এরপর তাঁর বন্ধুরা প্রথমে স্থানীয় একটি নার্সিং হোমে নিয়ে যাওয়া […]
জেলা
রিষড়া মেলায় আয়োজিত হলো কবি সম্মেলন।
হুগলি,১৫ জানুয়ারি:- রিষড়া পৌর সভা দ্বারা পরিচালিত 30 তম রিষড়া মেলায় বঙ্গীয় ভাষা সেতু তরফে বাংলা, হিন্দি, উর্দু, ভোজপুরি ও অন্যান্য ভাষার কবি সম্মেলন অনুষ্ঠিত হয় । সরস্বতী বন্দনা ও রবীন্দ্র সংগীতের মাধ্যমে শুরু করা হয় । সংস্থার কর্ণধার মুরুলি চৌধুরী স্বাগত ভাষণ রাখেন এবং অতিথিদের সম্মান জানান । সভাপতিত্ব করেন বয়োজ্যেষ্ঠ ঊর্দু শায়ের হালিম […]
পুণ্যলাভের আশায় সাগরে ডুব লাখো পুণ্যার্থী।
দ:২৪পরগনা,১৫ জানুয়ারি:- ভিড় এড়াতে মঙ্গলবার সন্ধে থেকেই গঙ্গাসাগরে স্নান সারতে শুরু করেছেন পুণ্যার্থীরা।বুধবার ভোর ২.৫০ মিনিট থেকে গঙ্গাসাগরে শুরু হয়েছে পুণ্যস্নান। পুণ্যস্নান চলবে বৃহস্পতিবার ভোররাত পর্যন্ত।প্রায় ৩০-৪০ লক্ষ মানুষের ভিড়ে জমজমাট গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণ। কপিলমুনির আশ্রমে উপচে পড়া ভিড়। এরাজ্যে তো বটেই ভিনরাজ্য থেকে লক্ষ-লক্ষ পুণ্যার্থীর ভিড়ে থিক-থিক করছে পুণ্যভূমি গঙ্গাসাগর। বুধবার ভোররাত থেকে […]
সকাল থেকে হাওড়ার বিভিন্ন ঘাটে পুণ্যস্নান করতে মানুষের ভিড়।
হাওড়া,১৫ জানুয়ারি:- আজ পুণ্য মকর সংক্রান্তি। সকাল থেকে হাওড়ার বিভিন্ন ঘাটে পুণ্যস্নান করতে মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। হাওড়া রামকৃষ্ণপুর ঘাট, চাঁদমারি ঘাট এবং বেলুড়ের বিভিন্ন ঘাটে মকর সংক্রান্তিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যস্নানের জন্য হাজার হাজার মানুষের সমাগম ঘটেছে। বিবেকানন্দ ঘাটে আগত ভক্তরা পুণ্যস্নান করছে। নিরাপত্তা বলয়ে ঘিরে দেওয়া হয়েছে বেলুড় মঠ চত্বর।
যখনই মঞ্চে থাকি এমনভাবে মানুষকে মাতাই তারা যেন দুঃখ ভুলে আনন্দে ঘরে ফেরে , রিষড়া মেলায় একান্ত সাক্ষাৎকারে সুদেশ ভোঁসলে।
হুগলি,১৫ জানুয়ারি:- বিশ্বের মধ্যে পশ্চিমবঙ্গই এমন একটি জায়গা যেখানে শিল্পীদের আলাদাভাবে উৎসাহিত করা হয়। খবর সোজাসাপটাকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে একথাই বললেন বলিউডের প্রখ্যাত সঙ্গীতশিল্পী সুদেশ ভোঁশলে। ৩০ তম রিষড়া মেলার ১১তম দিন নিজের গানের মধ্য দিয়ে মাতিয়ে তোলেন সুদেশ। এদিন মঞ্চে ওঠার আগেই গ্রীন রুমে বসে খবর সোজাসাপটার পক্ষে অর্নব বিশ্বাসের সাথে একান্ত আড্ডা […]
শ্রম দপ্তরের উদ্যোগে আজ কোচবিহার দিনহাটা শ্রমিক মেলার প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।
কোচবিহার ,১৪ জানুয়ারি:- পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় শ্রম দপ্তরের উদ্যোগে আজ কোচবিহার দিনহাটা শ্রমিক মেলার প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।মঞ্চে ছিলেন অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের মন্ত্রী শ্রী বিনয় কৃষ্ণ বর্মন। দিনহাটার বিধায়ক উদয়ন গুহ ও শ্রম দপ্তরের আধিকারিকরা।
তুলো বোঝাই লড়িতে আগুন ডানকুনিতে।
হুগলি,১৪ জানুয়ারি:- তুলো বোঝাই লড়িতে আগুন ডানকুনিতে।মঙ্গলবার সন্ধ্যায় ডানকুনি টি এন মুখার্জী রোডে ওঠার আগে তুলো বোঝাই লড়িতে ওভারহেডের বিদ্যুতের তারের সাথে সংযোগ হওয়াতে আগুন ধরে যায়,দাউ দাউ করে জ্বলতে থাকে লড়িটি।লড়িতে থাকা সমস্ত তুলো পুড়ে ছাই হয়ে যায়।স্থানীয় বাসিন্দারা দমকলে খবর দিলে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে।রাস্তার মাঝখানে লড়িতে দাউ দাউ করে আগুন জ্বলতে […]
পাকা সেতু তৈরির দীর্ঘদিনের স্বপ্ন অবশেষে পূরণ হতে চলেছে গ্রামবাসীদের।
মালদা,১৪ জানুয়ারি:- পাকা সেতু তৈরির দীর্ঘদিনের স্বপ্ন অবশেষে পূরণ হতে চলেছে গ্রামবাসীদের। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বরাদ্দ প্রায় ১০ কোটি টাকায় তৈরি হচ্ছে কালিন্দীর নদীর ওপর পাকা সেতুটি। ইতিমধ্যে সেতুর কাজ শুরু করে দেওয়া হয়েছে। আর যার ফলে উচ্ছ্বাস দেখা দিয়েছে লাখো গ্রামবাসীদের মধ্যে। ইংরেজবাজার ব্লকের ফুলবাড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকাজুড়ে রয়েছে কালিন্দী নদীটি। নদীর অপর প্রান্তে […]

