হুগলি, ৫ জুলাই:- এবার থানায় গিয়ে নয়, বাড়িতে বসেই অভিযোগ জানাতে পারবেন সাধরণ মানুষ। জনসাধারণের সুবিধার্থে e-GDE পরিষেবা চালু করতে চলেছে হুগলি গ্রামীন পুলিশের অধীনে সব থানায়। কমিশনারেটের পর জেলায় এই প্রথম কোনো গ্রামীন পুলিশের পক্ষ থেকে এই পরিষেবা চালু করা হচ্ছে। আগামী ৭ ই জুলাই থেকে এই পরিষেবা চালু হচ্ছে হুগলি গ্রামীন পুলিশের প্ৰতিটি […]
জেলা
কোন্নগর ট্রাফিক পুলিশের উদ্যোগে রক্তদান ও স্বাস্থ্য শিবির।
হুগলি, ৪ জুলাই:- রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মত চন্দননগর পুলিশ কমিশনারেটের কোন্নগর ট্রাফিক পুলিশদের তৎপরতায় আয়োজিত হল একটি রক্তদান শিবির ও চক্ষু পরীক্ষার স্বাস্থ্য শিবির। যেখানে একাধারে রক্তদানের সঙ্গে সঙ্গে চলে সেভ ড্রাইভ সেভ লাইফ নিয়েও সচেতনতা। চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগির উপস্থিতিতে আয়োজিত হয় অনুষ্ঠান। যেখানে হেলমেট না পড়া কিছু বাইক আরোহীদের […]
ব্যান্ডেলে খুনের ঘটনায় আটক মৃত লালবাবু গোয়ালার ভাইপো।
হুগলি, ৪ জুলাই:- দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের নিউ কাজিডাঙা এলাকায় বাড়ি লালবাবু গোয়ালার।বাড়ি থেকে কয়েক হাত দূরে পয়েন্ট ব্ল্যাকবেঙ্গল থেকে গুলি করে তাকে খুন করা হয় গতকাল সন্ধ্যায়। কলকাতা কর্পোরেশনের কর্মী লালবাবু বাড়ি ফিরছিলেন সেসময়। যে এলাকায় খুন করা হয়েছে তাকে সেখানে পুলিশ পিকেট বসানো হয়েছে। কি কারনে লালবাবুকে খুন করা হয়েছে তা এখনো স্পস্ট নয়। […]
সোনা ব্যবসায়ীকে ছিনতাই এর ঘটনায় চার দুষ্কৃতিকে গ্রেফতার সিঙ্গুর থানার।
হুগলি, ৪ জুলাই:- হুগলির চন্ডিতলা থানার পর সিঙ্গুর থানার সাফল্য। ঘটনার সাতদিন পর চারজন দুস্কৃতি কে গ্রেফতার করল সিঙ্গুর থানার পুলিশ। ধৃত চারজন দুস্কৃতি কে আজ চন্দননগর মহকুমা আদালতে পাঠানো হয়েছে। ধৃতরা হল আজহার মোল্লা, বাড়ি গোঘাট। শেখ সুরজ, বাড়ি বর্ধমানের জামালপুর। প্রভাষ গায়েন, বাড়ি খানাকুল। শেখ আশিক, বাড়ি আরামবাগ। আজ হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি […]
ডোমজুড়ে দুই বাসের ধাক্কায় আহত ১০।
হাওড়া, ৪ জুলাই:- হাওড়ার ডোমজুড়ে ১৬ নম্বর জাতীয় সড়কের দাঁড়িয়ে থাকা বাসের পিছনে ধাক্কা আরও একটি বাসের। ঘটনায় আহত ৮-১০ জন বাসের যাত্রী। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা নাগাদ ঘটনাটি ঘটে। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ডোমজুড় গ্রামীণ হাসপাতালে। জানা গেছে, একটি বেসরকারি সংস্থার মহিলা কর্মীদের নিয়ে কোনা থেকে ধূলাগোড় যাচ্ছিল বাসটি। ধূলাগোড় ট্রাফিক গার্ড […]
বর্ষার জমা জলের সমস্যা নিয়ে ফের বিক্ষোভ হাওড়ায়।
হুগলি, ৪ জুলাই:- বর্ষায় জমা জলের সমস্যা নিয়ে ফের বিক্ষোভে সাধারণ মানুষ। হলো পথ অবরোধ। বৃহস্পতিবার সকালে হাওড়ার বালি পৌরসভার অন্তর্গত লিলুয়া মীরপাড়ার ঘটনা। ওই এলাকার ৩০ ও ৩৪ নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দারা এদিন রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, বর্ষার সময় এই এলাকায় জল জমে যায়। সেই জল এলাকায় দীর্ঘ সময় জমে থাকে। […]
ভর সন্ধ্যার চলল গুলি, ঘটনাস্থল ব্যান্ডেল।
হুগলি, ৩ জুলাই:- বৃহস্পতিবার সন্ধ্যায় কাজ থেকে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন এক ব্যক্তি। বছর ৪৭ এর মৃত ব্যক্তির নাম গোয়ালা। তার বাড়ি নিউ কাজিডাঙ্গা এলাকায়। স্থানীয় সূত্রে খবর, কলকাতা পুরসভার কর্মী লালবাবু এ দিন কাজ থেকে বাড়ি ফিরছিলেন। ব্যান্ডেলে নেমে হেঁটে কুলি পাড়ার কাছে যাওয়ার সময় তাকে লক্ষ্য গুলি চালায় দুষ্কৃতীরা। বুকের […]
মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই নড়েচড়ে বসলো শ্রীরামপুর পৌরসভা।
হুগলি, ৩ জুলাই:- মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই টনক নড়লো শ্রীরামপুর পুরসভার। বুধবার পুরপ্রধান গিরিধারী সাহার নেতৃত্বে পুরসভা লাগোয়া বেআইনি দোকানদারদের সতর্ক অভিযানে নামলো পুর কর্তৃপক্ষ। মূলত পুরসভার জায়গা দখল করে দোকান করে তা ভাড়া দেওয়া কিংবা দোকানের নির্দিষ্ট জায়গার পরেও পুরসভার জায়গার বেশ কিছু অংশ দখল করে ব্যবসা করা ব্যবসায়ীদের সতর্ক করা হয়, নিয়ম না মানলে […]
স্টপেজে না দাঁড়িয়ে ছুটল ট্রেন, হুলস্থূল চুঁচুড়ায়।
হুগলি, ৩ জুলাই:- অবাক করা ঘটনা হাওড়া বর্ধমান মেল শাখায়। ৩৭৮৪৯ আপ বর্ধমান লোকাল যেটা সুপার নামে পরিচিত। গ্যালপিং এই ট্রেনটি শ্রীরামপুর, শেওড়াফুলি, চন্দননগরের পর চুঁচুড়ায় দাঁড়ায়। জানা গেছে মঙ্গলবার নির্দিষ্ট সময়ের থেকে দুই মিনিট বিলম্বে অর্থাৎ সন্ধ্যা ৭ টা ২ মিনিটে হাওড়া ছাড়ে ট্রেনটি। যেহেতু গ্যালোপিং ট্রেন শহরতলীর অনেক অফিস যাত্রী এই ট্রেনে বাড়ি […]
উচ্চ আদালতের রায়ে জামিন এরশাদের।
হাওড়া, ৩ জুলাই:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক চলাকালীন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী অরূপ রায়ের বিরুদ্ধে সমাজ মাধ্যমে পুকুর বুজিয়ে ফেলার অভিযোগ করায় গ্রেফতার হন এরশাদ সুলতান ওরফে শাহীন নামের হাওড়ার এক যুবক। ধৃতকে মঙ্গলবার হাওড়া আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। এরশাদের বিরুদ্ধে শিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন মধ্য […]











