এই মুহূর্তে জেলা

দলের পুরোনো কর্মীদের সম্মান জানাল তৃণমূল। মধ্যাহ্নভোজে কর্মীদের জন্য খাবার পরিবেশন করলেন মন্ত্রী নিজেই।

  হাওড়া,১৫ মার্চ :-  ‘বাংলার গর্ব মমতা’ কর্মসূচির অঙ্গ হিসাবে রবিবার ১৫ মার্চ দলের পুরানো কর্মীদের সম্মান জ্ঞাপন করতে স্বীকৃতি সম্মেলনের আয়োজন করেছিল তৃণমূল। সকালে ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লার উদ্যোগে উত্তর হাওড়া বিধানসভা কেন্দ্র এলাকায় এই নিয়ে এক কর্মসূচির আয়োজন করা হয়। সালকিয়া বাবুডাঙা এলাকার দেবাঙ্গন হলে আয়োজিত ওই অনুষ্ঠানে দলের পুরানো কর্মীদের সম্মানিত করা […]

এই মুহূর্তে জেলা

করোনা ভাইরাস নিয়ে ভারত ভুটান সিমান্তে করা নজরদারি শুরু করলো প্রশাসন।

জলপাইগুড়ি,১৫ মার্চ :-  করোনা ভাইরাস নিয়ে ভারত ভুটান সিমান্তে করা নজরদারি শুরু করলো প্রশাসন। গতকাল থেকে জলপাইগুড়ি জেলার চামুর্চিতে ভারত ভুটান সিমান্তে স্বাস্থ্য দপ্তরের পক্ষথেকে স্বাস্থ্য শিবির করা হয়েছে। ভুটান থেকে যে সমস্ত নাগরিকরা প্রতিদিন ভারতে আসেন তাদের সবার স্বাস্থ্য পরিক্ষা করে ভারতে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে। একই পদ্ধতিতে ভারত থেকে ভুটানে যে সমস্ত নাগরিকরা […]

এই মুহূর্তে জেলা

বিদেশি পর্যটকদের দেখে আতঙ্কিত চন্দননগর এলাকার মানুষ।

হুগলি,১৫ মার্চ :-  বিদেশি পর্যটকদের দেখে আতঙ্কিত চন্দননগর এলাকার মানুষ। ফরাসি উপনিবেশ চন্দননগর শহরে ফরাসি স্থাপত্য দেখতে প্রায় নিয়মিত ভাবেই বিদেশী পর্যটক আসছে। প্রাচীন এই শহরে নদীপথে কলকাতা থেকে তারা এসে এখানে ফরাসিদের সেই স্থাপত্য গুলি দর্শন করে। বর্তমানে করণা আতঙ্কে কাঁপছে সারা বিশ্ব। এই দেশে যা শুরু হয়েছে সাধারণভাবে বিদেশ থেকে আসা এই সংক্রমণ […]

এই মুহূর্তে জেলা

করোনা সচেতনতায় পথে বনমন্ত্রী। সাধারণ মানুষকে সচেতন করতে সতর্কতা হিসাবে মাস্ক বিলি করলেন।

  হাওড়া,১৫ মার্চ :-  করোনা মোকাবিলায় আগাম সতর্কতা হিসাবে এবার সাধারণ মানুষকে সচেতন করতে রাস্তায় নামলেন জনপ্রতিনিধিরাও। রবিবার সকালে হাওড়ায় ডোমজুড় বিধানসভা কেন্দ্র এলাকার কোনা হাইরোড এলাকায় রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে করোনা সচেতনতা কর্মসূচি নেওয়া হয়। এদিন রাজীববাবু নিজেই মুখে মাস্ক পরে রাস্তায় নেমে সাধারণ মানুষকে সচেতন করেন। তিনি করোনা সর্তকতা হিসেবে শিশু, মহিলা, […]

এই মুহূর্তে জেলা

করোনার সতর্কতা হিসাবে এবার বেলুড় মঠে প্রেসিডেন্ট মহারাজের প্রণাম বন্ধ রাখল বেলুড় মঠ কর্তৃপক্ষ।

হাওড়া,১৫ মার্চ :-  করোনার সতর্কতা হিসাবে এবার বেলুড় মঠে প্রেসিডেন্ট মহারাজের প্রণাম বন্ধ রাখল বেলুড় মঠ কর্তৃপক্ষ। এই মর্মে ইতিমধ্যেই একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে মঠ কর্তৃপক্ষের তরফ থেকে। তবে সেখানে করোনার কোনও উল্লেখ নেই। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পুনরায় না জানানো পর্যন্ত ভক্তগণ কর্তৃক প্রেসিডেন্ট মহারাজের প্রণাম বন্ধ থাকবে। এছাড়াও মন্ত্রদীক্ষা সম্বন্ধে ভক্তগণকে অনুরোধ করা হচ্ছে […]

এই মুহূর্তে জেলা

করোনার জেরে এবার শিবপুর আইআইইএসটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হল।

  হাওড়া,১৪ মার্চ :-  করোনার জেরে এবার শিবপুর আইআইইএসটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার সেনেট মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী দু’সপ্তাহ বন্ধ থাকবে জাতীয় মর্যাদাপূর্ণ এই শিক্ষা প্রতিষ্ঠান। আগামী ৩১ মার্চ পর্যন্ত ক্লাস বন্ধের সিদ্ধান্ত নিয়েছে আইআইইএসটি কর্তৃপক্ষ। শিক্ষা প্রতিষ্ঠানের ডিরেক্টর পার্থ সারথী চক্রবর্তী জানান, আগামী দশ দিন পর পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী […]

এই মুহূর্তে জেলা

অবৈধ মদ বিক্রির বিরুদ্ধে অভিযান চালিয়ে আবারও সাফল্য পেল হাওড়া সিটি পুলিশ।

হাওড়া,১৪ মার্চ :-  অবৈধ মদ বিক্রির বিরুদ্ধে অভিযান চালিয়ে আবারও সাফল্য পেল হাওড়া সিটি পুলিশ। শুক্রবার হাওড়ার লিলুয়া থানা এলাকার একাধিক জায়গায় বিশেষ অভিযান চালিয়ে সেখান থেকে উদ্ধার হয় বহু দেশি এবং নামী কোম্পানির মদ। পাশাপাশি মদ রাখার জায়গাগুলোও এদিন ভেঙে দেওয়া হয়। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে জানা […]

এই মুহূর্তে জেলা

মায়াপুরে চুরির চেষ্টার অভিযোগে পাঁচ মহিলা সহ ৬ দুষ্কৃতীর জেল হেফাজত।

নদীয়া, ১৪ মার্চ :-  মায়াপুরে চুরির চেষ্টার অভিযোগে পাঁচ মহিলা সহ ৬ দুষ্কৃতীর জেল হেফাজত। নিজস্ব সংবাদদাতা , মায়াপুর । মন্দিরণগরী মায়াপুরে ইসকন মন্দিরের কাছে চুরির চেষ্টার অভিযোগে পাঁচ মহিলা সহ ধৃত ৬ দুষ্কৃতীর ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দিল নবদ্বীপ আদালতের বিচারক। পুলিশ সূত্রে জানতে পারা যায়, বৃহস্পতিবার রাতে মামালয় সেরওয়ার নেতৃত্বে পাঁচ মহিলা […]

এই মুহূর্তে জেলা

তৃণমূল ভোটের হার বুঝতে পেয়ে করোনাকে সামনে রেখে ভোট পেছানোর কৌশল – সায়ন্তন বসু।

হুগলি,১৪ মার্চ :-  নোভেল করোনা ভাইরাসের পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের স্কুল কলেজ  এবং শিক্ষা প্রতিষ্ঠান আগামী ৩১-মার্চ পর্যন্ত বন্ধ রাখার নির্দেশিকা পুর নির্বাচন পিছিয়ে দেওয়ার একটি কৌশল। ভোটে হেরে যাবেন। তাই তৃণমূল কংগ্রেস নেত্রী করোনা করে চেঁচাচ্ছেন। আসন্ন পুর নির্বাচন তৃণমূল কংগ্রেস পরাজিত হবে বুঝতে পেরে করনোকে হাতিয়ার করেছেন বলে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু […]

এই মুহূর্তে জেলা

উচ্চমাধ্যমিক পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে জ্ঞান হারালো পরীক্ষার্থী ।

মালদা,১৪ মার্চ :-  উচ্চমাধ্যমিক পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে জ্ঞান হারালো পরীক্ষার্থী।তড়িঘড়ি বিদ্যালয়ের তরফে ভর্তি করা হয় হাসপাতালে। দ্বিতীয় পরীক্ষার দিন ঘটনাটি ঘটেছে মালদার এনায়েতপুর উচ্চ বিদ্যালয়ে। বর্তমানে মানিকচক গ্রামীন হাসপাতালে চিকিৎসাধীন ওই ছাত্রী। জানা গেছে, ওই পরীক্ষার্থীর নাম সুষমা খাতুন। মথুরাপুর তিলক সুন্দরী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। তার উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র পড়েছে এনায়েতপুর উচ্চ বিদ্যালয়ে। […]