কলকাতা, ২৪ জুলাই:- রাজ্য সরকারের বিভিন্ন দফতরে বিপুল সংখ্যক কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। পুলিশ, স্বাস্থ্য দফতর ও কর্মিবর্গ দফতরে কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে। বৈঠকের শেষে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মন্ত্রিসভার বৈঠকে স্থির হয়েছে যে কলকাতা পুলিশে নতুন আড়াই হাজার কনস্টেবল নিয়োগ করা হবে। পুলিশের নিয়োগ বোর্ডের মাধ্যমে স্বচ্ছতার সঙ্গে এই […]
কলকাতা
বিধানসভায় সর্বদলীয় বৈঠকে গড়হাজির বিজেপি ও আইএসএফ।
কলকাতা, ২৪ জুলাই:- মহিলাদের ওপর অত্যাচারের ইস্যুতে সরগরম হতে চলেছে বিধানসভার চলতি অধিবেশন।মণিপুরের লাগাতার হিংসা, নারী নির্যাতন নিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেস বিধানসভার চলতি অধিবেশনে একটি নিন্দা প্রস্তাব আনছে। এদিকে মণিপুরের পাল্টা হিসাবে এরাজ্যে ভোট পরবর্তী হিংসা ও সাম্প্রতিক বিভিন্ন নারী নির্যাতনের ঘটনা নিয়ে বিজেপি অধিবেশনে সরব হবে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।বিধানসভার অধিবেশনের প্রথম […]
লোকসভার নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিল নির্বাচন কমিশন।
কলকাতা, ২২ জুলাই:- ভোটের কাজে যুক্ত আধিকারিকদের প্রশিক্ষণের মধ্যে দিয়ে নির্বাচন কমিশন লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে করে দিল। কলকাতার এক পাঁচতারা হোটেলে আজ কমিশনের তরফে বৈদ্যুতীন ভোট যন্ত্র – ইভিএম এবং ভি ভি প্যাট সংক্রান্ত ফাস্ট লেভেল চেকিং প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। সমস্ত জেলার নির্বাচনী আধিকারিক তথা জেলাশাসকরা এই শিবিরে অংশ নেন। রাজ্যের […]
প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে দুর্নীতিমুক্ত করতে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা সংসদের।
কলকাতা, ২২ জুলাই:- প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে সম্পূর্ন দুর্নীতি মুক্ত করতে প্রাথমিক শিক্ষা সংসদ ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছে। গত ডিসেম্বর মাস থেকে প্রাথমিক শিক্ষা সংসদ এগারো হাজারেরও বেশি শূন্যপদে এই শিক্ষক নিয়োগের জন্য ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করেছে। তার চূড়ান্ত মেধা তালিকা প্রকাশের আগে যাতে তালিকা নিয়ে ফের কোনও অভিযোগ যাতে না ওঠে, তা নিশ্চিত করতে […]
শেষ পর্যন্ত বিধানসভার অধিবেশন নিয়ে জটিলতা কাটলো।
কলকাতা , ২২ জুলাই:- শেষ পর্যন্ত জটিলতা কাটল রাজ্য বিধানসভার অধিবেশন নিয়ে। রাজ্যপাল অনুমোদন দেওয়ায় আগামী সোমবার থেকেই তাই রাজ্য বিধানসভায় বসতে চলেছে বর্ষাকালীন অধিবেশন। তবে সেদিন রাজ্য মন্ত্রিসভার যে বৈঠক রয়েছে তা নিয়ে নতুন করে আর কোনও বিজ্ঞপ্তি জারি হয়নি। মনে করা হচ্ছে তাই সেই বৈঠক হবে নবান্নের সভাঘরেই। এদিন অর্থাৎ শনিবার রাজ্য পরিষদীয় […]
শহীদ দিবসের মঞ্চ থেকে বিজেপি মুক্ত ভারত গড়ার ডাক মমতার।
কলকাতা, ২১ জুলাই:- নতুন বিরোধী জোটকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী লোকসভা ভোটে বিজেপি মুক্ত ভারত গড়ার ডাক দিয়েছেন। শুক্রবার ধর্মতলায় দলের বাত্সরিক শহিদ দিবসের মঞ্চ থেকে তিনি আগামী লোকসভা ভোটের রণকৌশল ঘোষণা করেন। জোটের কথা উল্লেখ করে তিনি বলেন, ২০২৪-র লোকসভা নির্বাচনের আগে বিভিন্ন বিজেপি বিরোধী সমভাবাপন্ন রাজনৈতিক দল ইন্ডিয়া […]
মুখ্যমন্ত্রীর বাড়িতে আটক যুবকের ঘটনায় স্বামী মানসিক সমস্যায় আছে বলে দাবি স্ত্রী পুনম বিবির।
কলকাতা, ২১ জুলাই:- মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে আটক সশস্ত্র অবস্থায় আটক হওয়া যুবকের স্ত্রীর দাবি স্বামী মানসিক সমস্যা রয়েছে এর বেশি কিছু জানিনা। প্রসঙ্গক্রমে বলা যায় এ দিন একুশে জুলাই কর্মসূচি ছিল কলকাতায় আর তাই নিয়ে ব্যস্ত ছিল তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় এবং শাসক দল তৃণমূল। গতকাল থেকেই লক্ষ লক্ষ মানুষের ঢল নামে এই একুশে জুলাই […]
সোমবার থেকে রাজ্য বিধানসভার অধিবেশন শুরু হওয়া নিয়ে দেখা দিল সংশয়।
কলকাতা, ২০ জুলাই:- ফের সাংবিধানিক প্রক্রিয়ায় জটিলতা তৈরির চেষ্টা রাজভবনের। রাজ্যপাল সি ভি আনন্দ বোস অনুমতি ঝুলিয়ে রাখে অনিশ্চিত হয়ে পড়ল বিধানসভার আসন্ন অধিবেশন। আগামী সোমবার থেকে রাজ্য বিধানসভার অধিবেশন শুরু হওয়া নিয়ে দেখা দিয়েছে সংশয়। ২৪ জুলাই থেকে রাজ্য বিধানসভার বাদল অধিবেশন শুরু করতে চেয়ে রাজভবনে ফাইল পাঠিয়েছিল পরিষদীয় দফতর। তাতে রাজ্যপাল সি ভি […]
পঞ্চায়েতে হিংসায় মৃত দলীয় কর্মীদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি ২১শে জুলাইয়ের মঞ্চে।
কলকাতা, ২০ জুলাই:- আগামী কাল তৃণমূল কংগ্রেসের বাৎসরিক শহীদ দিবস কর্মসূচি এবার পঞ্চায়েত ভোটে হিংসায় মৃত দলীয় কর্মীদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি দিবস হিসাবে পালিত হবে। দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী এই সমাবেশকে সর্বাত্মক ও সফল করার ডাক দেওয়া হয়েছে দলের তরফে। দাবি করা হয়েছে এবারের একুশে জুলাই এর সমাবেশ প্রতিবারের ভিড়ের রেকর্ডকে ভেঙে দেবে। গত […]
আগে বালতি উল্টে দেখাক, সরকার ফেলা প্রসঙ্গে গেরুয়া নেতাদের কটাক্ষ মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ১৯ জুলাই:- আগামী ৫ মাসে মধ্যে রাজ্যে সরকার পরে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের একাধিক বিজেপি নেতা। এবার এই নিয়ে বিজেপিকে কড়া জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকার ফেলে দেওয়া প্রসঙ্গে বুধবার মুখ্যমন্ত্রী গেরুয়া নেতাদের পাল্টা কটাক্ষ করে বলেন, ‘আগে একটা বালতি উল্টে দেখাক।’ বুধবার এসএসকেএম হাসপাতালে নন্দীগ্রামে আক্রান্ত তৃণমূল কর্মীদের দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী […]











