এই মুহূর্তে কলকাতা

রাজ্যের ঋণের বোঝা নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে, জানালেন মুখ্যমন্ত্রী।

কলকাতা, ২ আগস্ট:- রাজ্যের ঋণের বোঝা নিয়ে ভুল প্রচার চালানো হচ্ছে। বুধবার তথ্য প্রমাণ দিয়ে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নবান্নে মুখ্যসচিবকে পাশে নিয়ে সাংবাদিক বৈঠক করে বলেন, এই যে বলা ৭ লক্ষ কোটি ঋণ হয়ে গিয়েছে, এই তথ্য ঠিক নয়। আমাদের বাম আমলের ঋণের বোঝা বইতে হচ্ছে। নিয়ম অনুযায়ী, “কোনও রাজ্য পুরনো ঋণ […]

এই মুহূর্তে কলকাতা

বিশ্ববিদ্যালয়গুলিকে দুর্নীতি মুক্ত করতে অ্যান্টি করাপশন সেল রাজভবনে।

কলকাতা, ২ আগস্ট:- রাজভবনে খোলা হল দুর্নীতি বিরোধী সেল৷ আমজনতা যে কোনও দুর্নীতি নিয়ে এখানে অভিযোগ জানাতে পারবে৷ সেই অভিযোগ খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে রাজ্যপাল সিভি আনন্দ বোস জানিয়েছেন। তিনি জানান, গতকাল পয়লা আগস্ট থেকেই এই সেল কাজ শুরু করেছে। অ্যান্টি করাপশন সেল তৈরির প্রাথমিক কারণ বিশ্ববিদ্যালয়গুলিকে দুর্নীতিমুক্ত করা৷ তবে সার্বিক দুর্নীতি […]

এই মুহূর্তে কলকাতা

তাঁত শিল্পীদের পাশে দাঁড়ানোর উদ্যোগের স্বীকৃতি, মিলল স্কচ পুরস্কার।

কলকাতা, ১ আগস্ট:- রাজ্যের তাঁত শিল্পীদের পাশে দাঁড়াতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগের স্বীকৃতি স্বরূপ মিলল স্কচ পুরস্কার। তন্তুজের মাধ্যমে তাঁত ও বস্ত্র শিল্পের প্রসারে রাজ্যের কাজের জন্য ” স্টার অফ গভর্নেন্স- স্কচ অ্যাওয়ার্ড ইন হ্যান্ডলুম অ্যান্ড টেক্সটাইলস” বিভাগে এবার এলো পুরস্কার। এছাড়া মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক প্রসূত ভবিষ্যত ক্রেডিট কার্ড প্রকল্পের জন্যও পুরস্কার এসেছে রাজ্য সরকারের ঘরে। […]

এই মুহূর্তে কলকাতা

রাজ্য কখনোই কেন্দ্রের শিক্ষানীতি মানেনি, জানালেন শিক্ষামন্ত্রী।

কলকাতা, ১ আগস্ট:- এরাজ্যেজাতীয় শিক্ষা নীতি মানা হয়নি। রাজ্য সরকার জাতীয় শিক্ষা নীতি মেনে নিয়েছে এই নিয়ে একটি ভুল ধারণা তৈরি হয়েছে বলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন। বিধানসভায় আজ জাতীয় শিক্ষা নীতি নিয়ে ডেবরার বিধায়ক হুমায়ূন কবির বিধানসভায় প্রশ্ন করেছিলেন। সেই প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, রাজ্য কখনোই কেন্দ্রর নতুন শিক্ষানীতি গ্রহণ করেনি। রাজ্যের […]

এই মুহূর্তে কলকাতা

ভুটান থেকে আসা জলেই উত্তরবঙ্গে বন্যা, কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবি রাজ্যের।

কলকাতা, ১ আগস্ট:- উত্তরবঙ্গের বন্যা নিয়ে সর্বদলীয় প্রতিনিধি দল কেন্দ্রের কাছে দরবার করুক। বিধানসভার প্রশ্নোত্তর পর্বে আজ সেচ মন্ত্রী পার্থ ভৌমিক দলমত নির্বিশেষে বিরোধী বিধায়কদের কাছে এই আবেদন জানান। তিনি বলেন, ভুটান থেকে আসা জলের কারণেই উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের বিস্তীর্ণ এলাকায় বন্যা হয়৷ এর জন্য কেন্দ্রের হস্তক্ষেপ প্রয়োজন। মুখ্যমন্ত্রী ভুটান সরকারের সঙ্গে কথা বলে একটি […]

এই মুহূর্তে কলকাতা

রাজ্যে ডেঙ্গিতে মৃত্যু ৮, বিধানসভায় পরিসংখ্যান দিলেন মুখ্যমন্ত্রী।

কলকাতা, ৩১ জুলাই:- এখনও পর্যন্ত রাজ্যে ৪ হাজার ৪০১ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে এখনও পর্যন্ত ৮ জনের। বিধানসভার প্রশ্নোত্তর পর্বে আজ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই পরিসংখ্যান দিয়েছেন। তিনি বলেন, এখনো পর্যন্ত বোর্ড গঠন না হওয়ার কারণে পঞ্চায়েত বলে ঠিক মতো কাজ করতে পারছে না। ডেঙ্গি মোকাবিলার কাজ ব্যাহত হচ্ছে। বেসরকারি হাসপাতালগুলির উদ্দেশে তিনি […]

এই মুহূর্তে কলকাতা

মঙ্গলাহাটে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ৫ লক্ষ টাকা ঋণের ব্যবস্থা রাজ্যের।

কলকাতা, ৩১ জুলাই:- হাওড়ার মঙ্গলাহাটে সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্হ ব্যাবসায়ীদের নতুন করে পুঁজির যোগান দিতে রাজ্য সরকার ৫ লক্ষ টাকা করে ঋণের ব্যাবস্হা করবে। সেখানে জমি অধিগ্রহণ করে সেখানে উন্নতমানের বাজার গড়ে সেখানে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের পুনর্বাসন দেওয়ার পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় জানিয়েছেন। আজ বিধান সভায় তিনি জানান, মঙ্গলা হাট নিয়ে কেউ কেউ অপপ্রচার […]

এই মুহূর্তে কলকাতা

ভোট পরবর্তী হিংসা নিয়ে শাসক-বিরোধী চাপান উতরে উত্তপ্ত বিধানসভা।

কলকাতা, ২৭ জুলাই:- আশঙ্কা ছিলই। সেই মত পঞ্চায়েত ভোট ও ভোট পরবর্তী হিংসা নিয়ে শাসক বিরোধী চাপান উতোরে উত্তপ্ত হয়ে উঠল রাজ্য বিধানসভার অধিবেশন।ভোট এবং ভোট পরবর্তী হিংসা ও নারী নির্যাতনের ঘটনাকে সামনে রেখে মঙ্গলবার বিরোধী বিজেপির আনা এক মুলতুবি প্রস্তাবের ওপর আলোচনার সময় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির নেতারা শাসক দলের বিরুদ্ধে সন্ত্রাসের […]

এই মুহূর্তে কলকাতা

পর্যটন নিগমের শীর্ষপদে এলেন ইন্দ্রনীল সেন।

কলকাতা, ২৭ জুলাই:- রাজ্য পর্যটন নিগমের শীর্ষপদে এলেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন। এতদিন এই পদে ছিলেন আমলা নন্দিনী চক্রবর্তী। পাশাপাশি পর্যটন দফতরের সচিবের পদেও ছিলেন নন্দিনী চক্রবর্তী। যদিও ওই দায়িত্বে তিনি থাকছেন। এদিন পর্যটন দফতরের তরফে একটি নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, নন্দিনী চক্রবর্তীর জায়গায় পর্যটন নিগমের চেয়ারপার্সন করা হয়েছে ইন্দ্রনীল […]

এই মুহূর্তে কলকাতা

দুদিন পর নিখোঁজ ছাত্র নিজেই সশরীরে হাজির থানায়, ঘটনাকে ঘিরে ধোঁয়াশা উত্তরপাড়ায়।

কলকাতা, ২৭ জুলাই:- উত্তরপাড়ার মাখলায় ছাত্র নিখোঁজ কাণ্ডে নয়া মোড়, দু দিন পর অবশেষে বাবার হাত ধরে নিজেই টোটো করে থানায় হাজির ছাত্র, নিখোঁজ হওয়া নিয়ে ধোঁয়াশা! গত সোমবার বিকাল থেকে মাখলা সারদা পল্লী থেকে একটি ইংরেজী মাধ্যমের ছাত্র নিখোঁজ হয়, এরপর ছাত্রের পরিবার উত্তরপাড়া থানায় নিখোঁজ ডাইরি করে, এরপর মঙ্গল বার রাতে বিহারের সমস্থীপুর […]