হাওড়া, ১ সেপ্টেম্বর:- নাবালিকা রোগীর শ্লীলতাহানির ঘটনায় হাওড়া জেলা হাসপাতালের সুপারের পদত্যাগের দাবিতে এবার সুপারকে ঘিরেই তুমুল বিক্ষোভ। বিক্ষোভ দেখাচ্ছেন বাম যুব কর্মীরা। তাদের দাবি এই ঘটনায় সুপারকে অপসারণ করতে হবে। সুপার ডা: নারায়ণ চট্টোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ চলছে। এর জেরে তীব্র উত্তেজনা হাসপাতাল চত্বরে। উল্লেখ্য, হাওড়া জেলা হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির ঘটনায় রবিবার সকালে হাসপাতালের […]
এই মুহূর্তে
দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন লোকাল ট্রেনের যাত্রীরা।
হাওড়া, ১ সেপ্টেম্বর:- দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন যাত্রীরা। রবিবার সাঁতরাগাছি থেকে শালিমার যাচ্ছিল লোকাল ট্রেন। বেতর লেভেল ক্রসিংয়ের কাছে সিগনাল পোস্ট থেকে বিপজ্জনক ভাবে বেরিয়েছিল লোহার অ্যাঙ্গেল। দিক নির্দেশের জন্য ব্যবহার করা হয় সেই অ্যাঙ্গেল। তাতেই ঘষা খেতে খেতে চলছিল ট্রেন। এর ফলে আহত হতে পারতেন যাত্রীরা। তৎপর হয়ে ট্রেন থামিয়ে দেন চালক। রেলকর্মীরা […]
আরজি করের ঘটনাকে সামনে রেখে পুলিশকে এখন সফট টার্গেট করা হচ্ছে- কল্যাণ।
হুগলি, ১ সেপ্টেম্বর:- আর জি করের ঘটনা সামনে রেখে পুলিশ কে এখন সফট টার্গেট করা হচ্ছে, ঢাল হয়ে দাঁড়ানোর চেষ্টা কল্যানের। সব জায়গায় টার্গেট পুলিশ এটা কখনই কাম্য নয় যারা সমাজ টাকে সুন্দর করে রেখেছে বললেন কল্যাণ। এদিন জাঙ্গিপাড়া থানার সহযোগিতায় জাঙ্গিপাড়া ডি এন হাই স্কুলে আয়োজন করা হয় পুলিশ দিবস অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন […]
আবারও অসহায় মানুষের পাশে চন্দননগর পুলিশের কনস্টেবল সুকুমার।
হুগলি, ৩১ আগস্ট:- আর জি করের ঘটনায় পুলিশের বিরুদ্ধে জনমানসে বিরূপ প্রতিক্রিয়া তৈরী হয়েছে। পাল্টা সামাজিক মাধ্যমে পুলিশ কর্মিরাও সরব হয়েছেন। আর এই আবহে আগামী কাল ১ লা সেপ্টেম্বর পুলিশ দিবস। শান্তিশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সামাজিক নানা কাজ করে থাকেন পুলিশ কর্মিরা। তেমনই চন্দননগর পুলিশের কনস্টেবল সুকুমার উপাধ্যায় অসহায় মানুষের পাশে দাঁড়ালেন আরো একবার। চুঁচুড়া রথতলা […]
৫৪ কেজি গাঁজা সহ গ্রেপ্তার ১ যুবক নিউ ব্যারাকপুরে।
উত্তর ২৪ পরগনা, ৩১ আগস্ট:- গোপন সূত্রে খবর পেয়ে শনিবার গভীর রাতে নিউ বারাকপুর থানার পুলিশ অভিযান চালিয়ে বিলকান্দা ২ নং গ্রাম পঞ্চায়েতের চাদঁপুর লেনিনগড় এফ ব্লকের এক বাড়ি থেকে ৫৪ কেজি ৫৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে। অবৈধ গাঁজা মজুদ কারী এক যুবক কে গ্রেপ্তার করে পুলিশ। ভারতীয় দন্ডবিধি এনডিপিএস আইনের ২০(বি) এবং ২৯ ধারারায় […]
নাম দিয়েছে পাকিস্তান, ৪৮ বছরে এমন ঘূর্ণিঝড় কখনও হয়নি! ধেয়ে আসছে ‘আসনা’।
কলকাতা, ৩১ আগস্ট:- সাধারণত জুলাই থেকে সেপ্টেম্বর মাসে আরব সাগরের তাপমাত্রা ২৬ ডিগ্রি থাকে, যা নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরির অনুকূল পরিবেশ নয়। কিন্তু বিরল এই ঘটনায় আরব সাগরেই তৈরি হয়েছে ঘূর্ণিঝড়।উৎসবের মরশুম শুরু হচ্ছে সেপ্টেম্বর থেকে। তার আগেই দুর্যোগের ঘনঘটা। বৃষ্টি তো লেগেই ছিল। এবার ধেয়ে আসছে ঘূর্ণিঝড়। আরব সাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় আসনা (Cyclone […]
পুলিশ হেফাজতেই ‘অনশনে’ সংগ্রামী যৌথ মঞ্চের সদস্য শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়।
হাওড়া, ৩০ আগস্ট:- পুলিশি হেফাজতেই গত তিন দিন ধরে ‘অনশনে’ রয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্য শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে তড়িঘড়ি হাওড়া থানা থেকে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সূত্রের খবর তিনি জল স্পর্শ না করায় তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। পুলিশের পক্ষ থেকে তাঁকে হাওড়া জেলা হাসপাতাল […]
মগড়ায় শুট আউটে গ্রেফতার দুই দুষ্কৃতি, শত্রুতার জেরে খুনের চেষ্টা, দাবী পুলিশের।
হুগলি , ৩০ আগস্ট:- বুধবার মধ্য রাতে মগড়ার নাকসা মোড় এলাকায় জিটি রোডে মোটর বাইক আরোহী দুই জনের উপর গুলি চালায় দুষ্কৃতীরা।বাইকে পান্ডুয়ার দিক থেকে মগড়ার দিকে যাচ্ছিলেন বিশ্বনাথ দে ও মইদূল ইসলাম। দু’জনই গুলিবিদ্ধ হন। বর্তমানে আহত অবস্থায় তারা হাসপাতালে চিকিৎসাধীন।সেই ঘটনার পরেই তদন্তে নামেন হুগলি জেলা গ্রামীণ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।গতকাল রাতে মগরা শঙ্খনগরের […]
প্রশিক্ষণ প্রাপ্ত যুবক যুবতীদের জন্য চাকরির সুযোগ করে দিল পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট।
হুগলি, ৩০ আগস্ট:- আজ শ্রীরামপুরে কানেক্টেড উইথ এপ্লয়ার্স নামে এক শিবির অনুষ্ঠিত হয়। এর উদ্দেশ্য হল চাকরি পার্থীদের বিভিন্ন সংস্থায় আবেদনের সুযোগ করে দেওয়া, সরাসরি ইন্টারভিউ এর ব্যবস্থা করে দেওয়া। হুগলির শ্রীরামপুরে ডেনিশ গভর্নর হাউসে পশ্চিম বঙ্গ সরকারের উৎকর্ষ বাংলার মাধ্যমে আয়োজিত এই শিবিরে প্রায় দুইশো চাকরি পার্থী এদিন যোগ দেন। বিভিন্ন ক্ষেত্রে চাকরি পার্থীদের […]
সন্দীপ ঘোষের গ্রেপ্তারের দাবিতে, কোন্নগর কলেজের গেটে বিক্ষোভ তৃণমূল ছাত্র পরিষদের।
হুগলি, ৩০ আগস্ট:- মুখ্যমন্ত্রীর নির্দেশের পর বিভিন্ন কলেজের সামনে শুরু হয়েছে আরজি কর ঘটনার প্রতিবাদ। কোন্নগরের হীরালাল পাল কলেজ সামনেও মঞ্চ বেঁধে প্রতিবাদে নামেন কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকরা। তবে অন্যান্য কলেজের থেকে নবগ্রাম হীরালাল পাল কলেজ একটু আলাদা কারণ সেখানে ঘটে যাওয়া ঘটনার জন্য। দিনকয়েক আগে আর জি কর ঘটনার প্রতিবাদ করায় এসএফআইয়ের এক […]











