হুগলি, ২৭ সেপ্টেম্বর:- আজ চুঁচুড়া রবীন্দ্রভবনে দুর্গাপুজোর চেক বিতরন অনুষ্ঠান শেষে পিংক মোবাইলের উদ্বোধন করেন চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি। উপস্থিত ছিলেন হুগলি জেলা শাসক মুক্তা আর্য, জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, বিধায়ক অসিত মজুমদার, তপন দাশগুপ্ত, পুরসভার চেয়ারম্যান অমিত রায়, আদিত্য নিয়োগী, সুরেশ মিশ্র, চন্দননগরের ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল। পুলিশ কমিশনার জানান, শহরের […]
এই মুহূর্তে
মৃৎশিল্পী না হয়েও দু ফুট উচ্চতার দুর্গা প্রতিমা তৈরি করে নজির গড়লেন কলেজ পড়ুয়া।
শান্তিপুর, ২৭ সেপ্টেম্বর:- গ্রাজুয়েশন পাশ করার পরে নিজের শিল্পত্বকে ধরে রাখতে চাইছে নদীয়ার শান্তিপুর ১৮ নম্বর ওয়ার্ডের ২৩ বছর বয়সী যুবক সৌম্যদীপ মন্ডল। এবছর দু ফুট উচ্চতার সুদর্শন দুর্গা প্রতিমা তৈরি করে এক অনন্য নজির গড়লেন ওই যুবক। বাবা সন্দীপ মন্ডল, পেশায় ইলেকট্রিক মিস্ত্রি, সংসারের হাল ধরতে একমাত্র ছেলে সৌম্যদীপ। গত চার বছর আগে সে […]
হাওড়ার পাইকারি বাজারে মিলছে বাংলাদেশের রুপালি শস্য।
হাওড়া, ২৭ সেপ্টেম্বর:- দীর্ঘ টালবাহানার পর গতকালই রাজ্যে এসে পৌঁছেছে বাংলাদেশের রুপোলি শস্য। আজ শুক্রবার সকাল থেকে হাওড়ার পাইকারি মাছ বাজারে মিলছে বাংলাদেশি ইলিশ। এখান থেকেই খুচরো বাজারে যাচ্ছে মাছ। আটশো থেকে এক কেজি ওজনের মাছ ১,৪৫০ টাকা থেকে শুরু করে ১,৬০০ টাকা দরে বিকোচ্ছে পাইকারি বাজারে। হাওড়ার পাইকারি মাছ বাজারে এদিন এসেছে মোট দশ […]
চুঁচুড়ায় কেএমডিএ গঙ্গা অ্যাকশান প্লানের লিফটিং স্টেশন তৈরীর কাজ শুরু হল ফিরহাদ হাকিমের ফোনে!
হুগলি, ২৬ সেপ্টেম্বর:- লিফটিং স্টেশন তৈরীর কাজে মাটি তোলার সময় ফাটল ধরেছিল চুঁচুড়া পিপুলপাতি কদমতলার কয়েকটি বাড়িতে। বিপদজনক হয়ে যাওয়ায় একটি পরিবারকে সরাতে হয়েছিল।আগে থেকে ব্যবস্থা না নিয়ে কাজ করায় বিপত্তি হওয়ায় বিধায়কের ধমকে কাজ বন্ধ হয়েছিল প্রকল্পের। চার দিন পর আজ কেএমডিএ ইঞ্জিনিয়াররা প্রকল্প এলাকায় এসে বিধায়কের সঙ্গে কথা বলেন। ক্ষতিগ্রস্থ বাড়ি গুলোকে আগের […]
সন্তানের সামনে স্ত্রীকে খুন! মোটিভ জানতে অভিযু্ক্তকে হেফাজতে নিয়ে জেরা করতে চায় পুলিশ।
হুগলি, ২৬ সেপ্টেম্বর:- সন্তানের সামনে স্ত্রীকে খুন করায় অভিযুক্ত প্রসেনজিৎ বারুইকে আজ দশ দিনের পুলিশ হেফাজত চেয়ে শ্রীরামপুর আদালতে পেশ করে পুলিশ। গতকাল সন্ধায় কানাইপুরে নিজের ঘরে গুলিবিদ্ধ হন গৃহবধূ মৈত্রী বারুই। ঘরে সেসময় তাঁর পাঁচ বছরের ছেলে ও স্বামী ছিলেন। পটকা ফাটার শব্দ পেয়ে বধুর শ্বশুর পরিমল বারুই তাদের ঘরে ঢোকেন। দেখেন গলা দিয়ে […]
পুজোর মুখে হাওড়া শহরে অবৈধ জুয়ার ঠেকে হানা পুলিশের, গ্রেফতার ১২।
হাওড়া, ২৬ সেপ্টেম্বর:- পুজোর মুখে হাওড়া শহরে অবৈধ জুয়ার ঠেকে হানা দিয়ে সাফল্য পেল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে হাওড়া গোয়েন্দা পুলিশের দল সাঁতরাগাছির শিব শক্তি ক্লাবে হানা দিয়ে হাতেনাতে ১২ জনকে গ্রেফতার করে। বুধবার এদের হাওড়া আদালতে পেশ করা হয়। পুলিশ জানিয়েছে, সাঁতরাগাছির শিব শক্তি ক্লাবের ঘরে জুয়ার ঠেকে হানা দিয়ে হাওড়া […]
পুজোর মুখে বন্ধ হয়ে গেল দাসনগরের ভারত জুটমিল, প্রায় ৪৫০ জন শ্রমিক কর্মহীন।
হাওড়া, ২৬ সেপ্টেম্বর:- পুজোর মুখেই বন্ধ হয়ে গেল হাওড়ার দাসনগরের ভারত জুটমিল। গত কয়েকদিন ধরেই বেশ কিছু দাবিদাওয়া নিয়ে মিলের শ্রমিকরা কর্মবিরতি করছিলেন। সেই কারণ দেখিয়েই মালিক কর্তৃপক্ষ বৃহস্পতিবার সকাল থেকে মিল বন্ধের নোটিশ দেয়। এদিন সকালে মিলে এসে গেটে নোটিস দেখে ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা। অবিলম্বে মিল খোলার দাবি জানান তাঁরা। মালিকপক্ষ মিল বন্ধ […]
পুজোর আগে ঘাট পরিদর্শন সুজয়ের।
হাওড়া, ২৫ সেপ্টেম্বর:- পুজোর আগে হাওড়ায় বিসর্জনের ঘাটগুলো পরিদর্শন করে সেখানকার বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখলেন পুরসভার কর্তারা। বুধবার দুপুরে হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক ডা: সুজয় চক্রবর্তীর নেতৃত্বে আধিকারিকরা হাওড়ার গুরুত্বপূর্ণ একাধিক নিরঞ্জনের ঘাট পরিদর্শন করেন। এদিন রামকৃষ্ণপুর, শিবপুর প্রমুখ ঘাট পরিদর্শন করা হয়। সুজয় চক্রবর্তী বলেন, ঘাটের অবস্থা মোটামুটি ভালো আছে। তবে ঘাটের কিছু অংশ […]
ধারালো হাঁসুয়া দিয়ে কুপিয়ে বৌদিকে খুন করলো দেওর! চাঞ্চল্য হুগলিতে।
হুগলি, ২৫ সেপ্টেম্বর:- ধারালো হাঁসুয়া(কাটারি) পরে আছে রাস্তায় পাশে চাপচাপ রক্ত। বৌদি পানমনি হাঁসদাকে কুপিয়ে খুন করে পুলিশে ধরা পড়ল দেওর অনিল হাঁসদা। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পোলবার আলিনগরের আদিবাসী পারার বাসিন্দা পানমনি তার বোন রানু হাঁসদাকে নিয়ে বাপের বাড়ি যাচ্ছিলেন আজ বেলায়। আলিনগর পোলবা রোডের পাশের একটি ক্লাবে হাঁসুয়ায় শান দিয়ে অপেক্ষা […]
বলাগড়ের ভাঙন পরিদর্শনে গিয়ে মানুষের ক্ষোভের মুখে রচনা।
হুগলি, ২৫ সেপ্টেম্বর:- হুগলির শ্রীপুর বলাগড় গ্রাম পঞ্চায়েতের চাঁদরা কলোনী, মিলনগর গ্রামে ভাঙন কবলিত এলাকায় পরিদর্শনে যান তৃনমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। মাটির বস্তা দিয়ে ভাঙন ঠেকানোর চেষ্টা নিয়ে ক্ষোভ গ্রামবাসীদের। বস্তা ফেলার পরেই তা ভেসে যায়। সাংসদের সামনে ক্ষোভ উগরে দেন গ্রামবাসীরা। গঙ্গার ভাঙনে তলিয়ে গেছে বাড়ি।পার ভাঙছে প্রতিনিয়ত। ভাঙনের আতঙ্কে দিন কাটে গ্রামবাসীদের। আজ […]











