এই মুহূর্তে জেলা

গাড়ি চুরির তদন্তে সাফল্য পুলিশের। ধৃত ২। উদ্ধার গাড়ি।

  হাওড়া,২৬ ডিসেম্বর:- গাড়ি চুরির তদন্তে নেমে সাফল্য পেল পুলিশ। এই ঘটনায় পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে। হাওড়া সিটি পুলিশ সূত্রের খবর, বড়দিনের আগের রাতে গোলাবাড়ির সেন পেট্রোল পাম্প থেকে একটি টাটা বোলেরো ভ্যান চুরি যায়। সেই ঘটনার তদন্তে নামে গোলাবাড়ি থানার পুলিশ। গোপন সূত্রে বিভিন্ন তথ্য সংগ্রহ করে এবং সিসিটিভি-র সহায়তায় বড়দিনের রাতে অভিযান […]

এই মুহূর্তে কলকাতা

হেমন্ত সোরেনের শপথ অনুষ্ঠানে ২৯ তারিখ ঝাড়খন্ড যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা,২৬ ডিসেম্বর:– আগামী ২৯ তারিখ ঝাড়খণ্ডে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে হেমন্ত সোরেনের সপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সেখানে বিরোধী বাকি দলের সঙ্গে বৈঠকের সম্ভাবনা আছে। সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন পুরুলিয়াতে। সেখানে নাগরিক আইনের বিরোধিতায় মিছিল করবেন তিনি। তারপর আগামী তিন জনয়ারি শিলিগুড়িতে মিছিল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এই মুহূর্তে কলকাতা

ছাত্র-ছাত্রীদের পাশে থাকার বার্তা মমতার।

কলকাতা,২৬ ডিসেম্বর:- এটা মানুষের আন্দোলন। আমাদের অধিকার যদি কেউ কেড়ে নেয় তাহলে আমাদের জীবন দিয়ে আন্দোলন চলবে। কেউ যদি জোর করে তাহলে বাংলার মানুষ সেটা মেনে নেবে না। যারা কর্নাটকে মারা গেছে তাদের জন্য সাহায্য করবে তৃণমূল । তৃণমূল ট্রেড শাখার নেতৃত্ব যাবে সেখানে গিয়ে তারা পাশে দাঁড়াবে। ছাত্র ছাত্রীদের উপরে অনেক অত্যাচার করা হচ্ছে […]

এই মুহূর্তে জেলা

ছেলের চিকিৎসার জন্য লোকের দ্বারে দ্বারে ঘুরছেন ৯৬ বছরের বৃদ্ধা মা।

হুগলি,২৬ ডিসেম্বর:- মায়েরা বোধহয় এমনই হয়।নিজের দিন গুজরান হয় চেয়েচিন্তে। ছেলের চিকিৎসার জন্য লোকের দ্বারে দ্বারে ঘুরছেন আবার নিজের বার্ধক্য ভাতার টাকাও ছেলের চিকিৎসায় খরচ করছেন।এক সুভাষিণী মিস্ত্রি হাসপাতাল গড়েছেন দুস্থদের চিকিৎসায়। আর চুঁচুড়ার সুভাষিণী চ্যাটার্জী ছেলের চিকিৎসার খরচ যোগার করতে নিজের সর্বস্ব উজার করে দিচ্ছেন। ভালো করে হাঁটে পারেন না, ৯৬ বছর বয়সে অশীতিপর […]

এই মুহূর্তে রাজ্য

দশকের শেষ সূর্যগ্রহণ দেখতে উৎসাহী মানুষের ভিড়।

সোজাসাপটা ডেস্ক,২৬ ডিসেম্বর:– বৃহস্পতিবার সাতসকালেই শুরু হয়েছে বলয়গ্রাস সূর্যগ্রহণ। আংশিক দেখা গিয়েছে এই গ্রহণ। সকাল ৮.০৫ থেকে ১১ টা পর্যন্ত কেরালায় দেখা গিয়েছে। গ্রহণ উপলক্ষে দেশের বেশিরভাগ মন্দিরই ছিল বন্ধ। বন্ধ তারাপীঠ সহ রাজ্যের একাধিক মন্দিরও। চলছে পূজার্চনা। এই গ্রহণ পূর্ণগ্রাস নয়। চাঁদ সূর্যকে পুরো ঢেকে দিতে পারবে না। ফলে সূর্যের কোনগুলি বেরিয়া থাকবে। তা […]

এই মুহূর্তে জেলা

পুকুর ভরাটের অভিযোগ সরেজমিনে দেখতে গিয়ে বাঁধা বিধায়ককে। তালা বন্ধ গেটই খুললো না অভিযুক্তরা।

  হুগলি,২৫ ডিসেম্বর:- পুকুর চুরি হয়ে গেছে এই খবর পেয়ে দেখতে গিয়েছিলেন বিধায়ক।কিন্তু তা আর স্বচক্ষে দেখা হগলো না। কারণ পুকুর তখন পাঁচিল দিয়ে ঘিরে গেটে তালা দিয়ে রাখা হয়েছে। অগত্যা ফিরে আসতে হলো বিধায়ককে।  চুঁচুড়া পুরসভার 23 নম্বর ওয়ার্ডে দে পাড়ার সন্দীপ দে বিধায়ক অসিত মজুমদারকে অভিযোগ জানিয়েছিলেন। তার একটি ছোট পুকুর স্থানীয় বাসিন্দা […]

এই মুহূর্তে জেলা

গঙ্গাবক্ষে দূরপাল্লার সাঁতার প্রতিযোগীতা।

হুগলি,২৫ ডিসেম্বর:- চাতরা সুইমিং ক্লাবের পরিচালনায় ৫৭তম সারা বাংলা গঙ্গাবক্ষে সাতাঁর প্রতিযোগিতার আয়োজন করা হয়। মোট বিয়াল্লিশ জন প্রতিযোগীদের নিয়ে তার মধ্যে ছাব্বিশ জন ছেলে ও ষোলো জন মেয়ে প্রতিযোগীদের প্রতিযোগীতা শুরু হয় ভদ্রেশ্বরের কয়লাডিপো থেকে চাতরা গৌরচন্দ্র ঘাটে এসে সাত কিলোমিটার ব্যাপি সাঁতার প্রতিযোগিতা শেষ হয়। ভদ্রেশ্বরে সাঁতার প্রতিযোগীতা শুরু হওয়ার আগে প্রতিযোগীদের ভালভাবে […]

এই মুহূর্তে জেলা

হাওড়ায় সিটি পুলিশের বড়দিন। সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির প্রচার।

  হাওড়া,২৫ ডিসেম্বর:- বুধবার বড়দিন এই উপলক্ষে হাওড়ার দাশনগর থানা ট্রাফিক গার্ড এক অনুষ্ঠানের আয়োজন করে। হাওড়ার কামারডাঙা এইচআইটি রোডের এক অনাথ আশ্রমের বাচ্চাদের নিয়ে বড়দিন পালন করেন তারা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিপি ট্রাফিক ২, আইসি দাশনগর ট্রাফিক গার্ড সহ দাসনগর ট্রাফিক গার্ডের কর্মীরা। এদিন আশ্রমের শিক্ষক এবং শিশুদের ক্রিসমাস টুপি, কেক, মিষ্টি দেওয়া […]

এই মুহূর্তে জেলা

বড়দিনে শিশুদের হাতে গাছের চারা উপহার হাওড়া বন দফতরের।

  হাওড়া,২৫ ডিসেম্বর:- যীশুখ্রিষ্টের জন্মদিনে হাওড়ায় বন দপ্তর গাছের চারা বিলি করল। বুধবার বিকেলে হাওড়ার এইচআইটি পার্কে শিশুদের হাতে তুলে দেওয়া হলো গাছের চারা। এদিন কয়েকশ শিশুর হাতে চারাগাছ তুলে দেওয়া হয়। কয়েকমাস আগেই বিশাল দাবানলে পুড়ে ছাই হয়ে গেছে পৃথিবীর সবচেয়ে বেশি অক্সিজেন সরবারহকারী আমাজান অরন্যের কয়েক হাজার গাছ। যার ফলে আগামীদিনে অক্সিজেনের অভাব […]

এই মুহূর্তে জেলা

ঠান্ডাকে উপেক্ষা করে পিকনিকের মুডে আট থেকে আশি ।

হুগলি,২৫ ডিসেম্বর:- কুয়াশার চাদর সরে যেতেই পিকনিকের মুডে আট থেকে আশি। রৌদ্রঝলমল আকাশ। সিঙ্গুরের বিভিন্ন পার্ক সহ আসপাশের জলাশয়ের পাশে সকাল থেকে চলছে রান্না, খাওয়াদাওয়া, হৈহুল্লোর, নাচগান। আগামী ২০২০ সালকে স্বাগত পিকনিক করতে আসা পর্ষটকরা। আগামী বছরকে শুভেচ্ছা, সকলেই একসাথে আনন্দ উপভোগ করে কাটাতে পারি।পাশাপাশি ব্যান্ডেল চার্চ সহ জেলার বিভিন্নপ্রান্তে বনভোজনের জায়গায় মানুষের ভিড় ছিল […]