এই মুহূর্তে জেলা

মদ্যপ যুবকদের বাইক রেস। গুরুতর জখম এক ছাত্র ও তার বাবা।

  হাওড়া,৮ জানুয়ারি:- বুধবার বনধের দিন দুপুরে মদ্যপ যুবকদের বাইক রেসের তান্ডবে দুর্ঘটনাগ্রস্ত হয় তৃতীয় শ্রেণির এক স্কুল ছাত্র ও তার বাবা। হাতে গুরুতর চোট নিয়ে ছাত্রটি বর্তমানে শয্যাশায়ী। বাইক চালকেরাও ঘটনায় অল্পবিস্তর জখম হন। এই ঘটনা ঘিরে এদিন বেলুড় শ্রমজীবী হাসপাতালের সামনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ আসে ঘটনাস্থলে। একজনকে আটক করা হয়। এদিন দুপুরে […]

এই মুহূর্তে কলকাতা

গঙ্গাসাগর মেলার আনুষ্ঠানিক সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

কলকাতা,৮ জানুয়ারি:- মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ কলকাতার আউটরাম ঘাটে এবছরের গঙ্গাসাগর মেলার আনুষ্ঠানিক সূচনা করেন। পাশাপাশি তিনি জনস্বাস্থ্য কারিগরি দপ্তর এর একটি ভ্রাম্যমাণ পরীক্ষাগারকে গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা করে দেন। মুখ্যমন্ত্রী বলেন, গঙ্গাসাগর মেলা উপলক্ষে আসা তীর্থযত্রীদের সুবিধার্থে রাজ্য সরকার সবরকম ব্যবস্থা নিয়েছে। পর্যাপ্ত পরিমাণে যানবাহন ও ভেসেলের ব্যবস্থা করা হয়েছে।পাশাপাশি গঙ্গাসাগরে আশা সমস্ত তীর্থযাত্রী এবং […]

খেলাধুলা এই মুহূর্তে

অ্যারোজকে সমীহই করছে মোহনবাগান ,আইএফএ অফিসে সই করলেন কমোরন তুরসুনভ।

অঞ্জন চট্টোপাধ্যায়,৮ জানুয়ারি:-  ঘরের মাঠে ইন্ডিয়ান অ্যারোজের বিরুদ্ধে পরের ম্যাচ। কিছুদিন আগেই এই ইন্ডিয়ান অ্যারোজের কাছেই চার্চিল হেরেছে। স্বভাবতই তাই অ্যারোজকে সমীহই করছে মোহনবাগান। ১৯ জানুয়ারি ডার্বির আগেই অ্যারোজ ম্যাচেই নতুন বিদেশি তুরশনভকে নামিয়ে দেখে নিতে চান কিবু। এরপর ১৪ তারিখের পাঞ্জাব ম্যাচেও তুরশনভকে খেলাতে পারেন তিনি। এদিন দুপুর ৩টে ১৫ নাগাদ কলকাতার আইএফএ অফিসে […]

এই মুহূর্তে জেলা

রিষড়ায় অবরোধ তুলতে এসে পুলিশের লাঠিচার্জ , জখম বেশ কয়েকজন কর্মী , বাদ পড়েনি মহিলারাও।

হুগলি,৮ জানুয়ারি:- ‘এনআরসি মানছিনা মানবনা’- এই শ্লোগানকে সামনে রেখে আজ সারাদেশ জুড়ে এক সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছিল দেশের সব বামপন্থী দল গুলি। সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে বিক্ষোভ। মিছিল করে পথ অবরোধ ও ট্রেন অবরোধ করার দৃশ্যও দেখা গেছে।বিক্ষোভ থেকে বাদ যায়নি হুগলি জেলাও। সকাল থেকেই বিভিন্ন রেল স্টেশনে অবরোধ করে বাম- কংগ্রেস জোট। […]

এই মুহূর্তে জেলা

সিপিআইএম- এর ডাকা বন্ধের মিশ্র প্রভাব পড়লো কোতুলপুরে।

প্রদীপ সাঁতরা,৮ জানুয়ারি:- এনআরসি মানছিনা মানবনা’- এই শ্লোগানকে সামনে রেখে আজ সারাদেশ জুড়ে এক সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছেন আমাদের দেশের সব বামপন্থী দল গুলি। সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে বিক্ষোব। মিছিল করে পথ অবরোধ ও ট্রেন অবরোধ করার দৃশ্যও দেখা গেছে। কোথাও আবার সাধারণ মিছিলের মধ্য দিয়েও ধর্মঘট সফল করার ডাক দিয়েছেন বামেরা। তেমনই […]

এই মুহূর্তে কলকাতা

বনধ সমর্থনে কলকাতার রাস্তায় বিশাল মিছিল সিপিএমের।

  প্রদীপ সাঁতরা,৮ জানুয়ারি:- সাতসকালেই বনধের সমর্থনে কলকাতার রাস্তায় নেমেছেন বাম সমর্থকেরা। দক্ষিণ কলকাতায় বনধ সমর্থকেরা গোলপার্কের কাছে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান সিপিএম কর্মী সমর্থকেরা। যদিও সিপিএম সমর্থকদের রাস্তায় টায়ার জ্বালানোর সময় পুলিশের উপস্থিতি ছিল না। টায়ার জ্বালালেও রাস্তা বন্ধ করতে পারেন নি সিপিএম সমর্থকেরা। আগুনের শিখা পাশ কাটিয়ে রীতিমতো গাড়ি চলছে। যাদবপুরেও সকালেই […]

এই মুহূর্তে কলকাতা

বিক্ষিপ্ত গন্ডগোল হলেও বন্‌ধের প্রভাব নেই কলকাতা সহ রাজ্যে।

প্রদীপ সাঁতরা,৮ জানুয়ারি:- .বাম সহ কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলির ডাকা বুধবারের সাধারণ ধর্মঘট বানচাল করে দিল সাধারণ মানুষ। ধর্মঘটের প্রভাব নেই কলকাতায়। জেলায় জেলায় বিক্ষিপ্ত ঝামেলা পাকানোর চেষ্টা করেছিল ধর্মঘট সমর্থনকারীরা। কিন্তু সাধারণ মানুষের কর্মস্থলে যাওয়ার উৎসাহ দেখে হতাশ হয়েছে ধর্মঘট সমর্থনকারীরাও। নাগরিকপঞ্জী, নাগরিকত্ব আইন সহ একাধিক ইস্যুতে বাম ও বিরোধীদের ডাকা ভারত বন্‌ধে দফায় দফায় […]

এই মুহূর্তে জেলা

কেরালার সিপিএম অনেক ভালো,পশ্চিমবঙ্গের সিপিএমের সর্বনাশ আর বন্ধনাশ ছাড়া আর কোন কাজ নেই – মুখ্যমন্ত্রী।

দ:২৪পরগনা,৮ জানুয়ারি:- গঙ্গাসাগর থেকে ফেরার পথে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাসে বোম মেরে পাবলিসিটি চাইছে, এর থেকে রাজনৈতিক মৃত্যু ভাল, সিপিএম এখন সাইনবোর্ড বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরো বলেন গণতান্ত্রিক উপায়ে সবকিছু করা উচিত বন্ধ করে কিছু করা যায় না। শুধুমাত্র বাংলাতেই কেন জোর করে বন্ধ করা হচ্ছে কই দিল্লিতে কিছু করতে […]

এই মুহূর্তে জেলা

রেল কারশেড এর কাছে আপ লাইন থেকে উদ্ধার হলো তাজা বোমা ।

উঃ২৪পরগনা,৮ জানুয়ারি:– উত্তর ২৪ পরগনা জেলার জেলা সদর বারাসাতের বারাসাত রেল স্টেশন সংলগ্ন রেল কারশেড এর কাছে আপ লাইন থেকে উদ্ধার হলো তাজা বোমা । পুলিশের অনুমান অত্যন্ত শক্তিশালী বোমা যা ট্রেনকে ডি রেল করতে এবং প্রাণহানি ঘটাতে সক্ষম । স্থানীয় বাসিন্দারা বোমা পড়ে থাকতে দেখে খবর দেয় জিআরপি ও রেল পুলিশকে । ঘটনাস্থলে পুলিশ […]

এই মুহূর্তে জেলা

বনধ ঘিরে রণক্ষেত্রের রূপ নিল মালদহের কালিয়াচক থানার সুজাপুর এলাকা।

  মালদা,৮ জানুয়ারি:-  বনধ ঘিরে রণক্ষেত্রের রূপ নিল মালদহের কালিয়াচক থানার সুজাপুর এলাকা। রাস্তা অবরোধ এবং গাড়ি ভাঙচুর ও গাড়িতে আগুন ধরিয়ে বিক্ষোভ দেখাল সমর্থকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। জানা গেছে এই ঘটনায় বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছে। বন্ধ ঘিরে এদিন সকাল থেকেই রণক্ষেত্রের চেহারা নেয় সুজাপুর এলাকা ।৩৪ নম্বর জাতীয় সড়ক […]