এই মুহূর্তে জেলা

সামনেই সরস্বতী পূজো মুর্তির দাম বাড়লেও, ফলের বাজার নিয়ন্ত্রণে।

  হুগলি,২৮ জানুয়ারি:- মাঝে আর মাত্র একটি দিন বাগদেবীর আরাধনায় মাতবে গোটা বঙ্গবাসী।তাই মুর্তি নিয়ে ইতিমধ্যেই বসে পরেছেন পটুয়ারা।গত বারের তুলনায় এবারে মায়ের মুর্তির কিছুটা দাম বেরেছে। ছোট ছোট ছাঁচের মুর্তিতে এক লাফে ৪০ থেকে ৫০ টাকা বেরেছে, মুর্তি কিনতে আসা ক্রেতারা দামাদামি করলেও কিছুটা কম করলেও একপ্রকার বাধ্য হয়েই বারতি দামে নিতে হচ্ছে বাগদেবীকে।  […]

এই মুহূর্তে জেলা

মুরগীতে ধান খাওয়াকে কেন্দ্র করে শাশুড়ি খুন। গ্রেফতার ৪।

 বাঁকুড়া,২৮ জানুয়ারি:- মুরগীতে ধান খাওয়াকে কেন্দ্র করে পারিবারিক অশান্তির জেরে বৃদ্ধা শাশুড়িকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠলো মৃতার বড় বৌমা, দুই নাতনী সহ বেয়ানের বিরুদ্ধে। মৃতার নাম লতা ধাড়া (৬২)। মঙ্গলবার বাঁকুড়ার জয়পুর থানা এলাকার ঘাট শহর-শ্যামনগর গ্রামের ঘটনা। এই ঘটনার ফলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।মৃতের পরিবার থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ মৃতার […]

এই মুহূর্তে জেলা

মাথাভাঙ্গায় বাইসনের তাণ্ডব।

 কোচবিহার,২৮ জানুয়ারি:- মঙ্গলবার সকাল থেকেই মাথাভাঙ্গা বাইসনের তাণ্ডবে আতঙ্ক ছড়িয়েছে বিভিন্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় আজ সকাল থেকেই বড় শোলমারী এলাকার পূর্ব এবং পশ্চিম মুকুল ডাঙ্গা ও শিঙি জানি এলাকায় বাইসন তাণ্ডব চালাচ্ছে, খবর পেয়ে বনদপ্তরের মাথাভাঙা রেঞ্জার সহ বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায়। ঘটনাস্থলে একটি বাইসনকে ঘুম পাড়ানির গুলি দিয়ে ঘায়েল করা […]

এই মুহূর্তে জেলা

গ্রামের বাসিন্দাদের অবস্থা দেখতে হাজির হন সিপিএমের পলিটব্যুরোর সদস্য মহম্মদ সেলিম।

  মালদা,২৮ জানুয়ারি:- মালদা শহর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে কালিয়াচক ব্লকের আকন্দবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের মিলিক সুলতানপুর গ্রাম যেন বিএসএফের তৈরি করা ডিটেনশন ক্যাম্পে পরিণত হয়েছে। এমনই অভিযোগ ওই গ্রামের বাসিন্দাদের। মঙ্গলবার মিলিক সুলতানপুর গ্রামের বাসিন্দাদের অবস্থা দেখতে হাজির হন সিপিএমের পলিটব্যুরোর সদস্য তথা প্রাক্তন সাংসদ মহম্মদ সেলিম সহ মালদা জেলা বাম ফ্রন্টের নেতারা। বিএসএফের […]

এই মুহূর্তে কলকাতা

নিজের জেলাতেই নিয়োগ শিক্ষকদের,ঘোষণা মুখ্যমন্ত্রীর।

  প্রদীপ সাঁতরা,২৮ জানুয়ারি:- সরস্বতী পুজোর আগের দিন রাজ্যের শিক্ষকদের সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে দিলেন, রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে সব শিক্ষকদের তাঁদের নিজের জেলাতেই নিয়োগ করা হবে।মঙ্গলবার টুইট করে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। পরপর তিনটি টুইট করেন তিনি। প্রথম টুইটে মমতা বলেন, “আমরা আমাদের শিক্ষক ও ছাত্রদের জন্য গর্বিত। শিক্ষকরাই প্রধান অভিভাবক। সমাজ […]

এই মুহূর্তে জেলা

বাঁকুড়ায় প্রচারে বেরিয়ে তৃণমূল নেতাদের ছাল চামড়া উঠিয়ে নেওয়ার হুঁমকি দিলেন বাঁকুড়ার বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ।

বাঁকুড়া,২৮ জানুয়ারি:-  পৌরসভায় ভোটের প্রচার ও সি এ এ এর প্রচারে বেরিয়ে তৃণমূল নেতাদের ছাল চামড়া উঠিয়ে নেওয়ার হুঁমকি দিলেন বাঁকুড়ার বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। এই মন্তব্যের তীব্র প্রতিবাদ করলেন বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান মহাপ্রসাদ সেনগুপ্ত। বাঁকুড়া বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ” তিনটে পৌরসভাই দখল করবো”। এবং তৃণমূলকে হুঁমকি দিয়ে বলেন, তৃণমূল […]

এই মুহূর্তে কলকাতা

নাগরিক আইনের বিরুদ্ধে ছবি আঁকলেন মমতা।

  কলকাতা,২৮ জানুয়ারি:– আজ গান্ধী মূর্তির পাদদেশে নাগরিকত্ব সংশোধন আইন ও জাতীয় নাগরিক পঞ্জি তথা এনআরসি-র বিরুদ্ধে ছবি আঁকলেন শিল্পীরা । সেই অনুষ্ঠানে সামিল হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নাগরিকত্ব সংশোধন আইনের বিরুদ্ধে ছবি আঁকতে দেখা গেলো মমতাকে। এদিন মমতার সঙ্গেই ছবি আঁকতে দেখা যায় শিল্পী শুভাপ্রসন্ন ও শিল্পী তথা রাজ্যসভার সাংসদ যোগেন চৌধুরীকে। ছবি আঁকার পর […]

এই মুহূর্তে কলকাতা

নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দোপাধ্যায়।

কলকাতা,২৮ জানুয়ারি:- এই রাজ্যে কাজ করার অনেক সুযোগ রয়েছে। কাজ করতে চাইলে তা আটকাবে না।” মঙ্গলবার নবান্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করার পর এই কথা বললেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে তিনি বলেন, রাজ্য যে সমস্ত প্রকল্পগুলি রয়েছে তা সম্পর্কে জেনেছি। এখন সেগুলো নিয়ে পড়াশোনা করবো। সঙ্গে অভিজিৎ বিনায়ক বলেন, আমারও অনেক ভাবনা […]

এই মুহূর্তে জেলা

রেল কোয়ার্টার খালি করাতে এসে জনতার বাধার মুখে পড়ে সেই কাজ আপাতত বন্ধ রেখেই ফিরে গেল আরপিএফ।

  হাওড়া,২৮ জানুয়ারি:- হাওড়ার টিকিয়াপাড়ার বিএনআর রেল কোয়ার্টারের বাসিন্দা প্রায় শ’খানেক পরিবার এখন দুশ্চিন্তার মধ্যেই দিন কাটাচ্ছেন। রেলের তরফ থেকে ইতিমধ্যেই এদের কোয়ার্টার খালি করার কথা বলা হয়েছে। কিন্তু তা সত্বেও এরা বিকল্প ব্যবস্থা না হওয়া পর্যন্ত রেলের কোয়ার্টার ছাড়তে রাজি নয়। মঙ্গলবার সকালে আরপিএফ সেখানে এলে রেল কোয়ার্টারের বাসিন্দারা এদিন ক্ষোভে ফেটে পড়েন। তাদের […]

এই মুহূর্তে জেলা

পাড়ার ক্লাবে নয়, গত সাত বছর ধরে বাড়িতেই থিমের মন্ডপ বানিয়ে পুজো করে আসছেন সালকিয়ার দাস পরিবার।

  হাওড়া,২৮ জানুয়ারি:- আমরা মূলত পাড়ার ক্লাবে বা বারোয়ারিতে থিম পুজো দেখে অভ্যস্ত। কিন্তু, বসত বাড়িতেই যদি মস্ত থিমের মন্ডপ বানিয়ে পুজো হয় তা একটু অন্য স্বাদের বইকি। হ্যাঁ, হাওড়ার সালকিয়ার দাস পরিবার গত সাত বছর ধরে বাগদেবীর পুজোয় বাড়ির মধ্যেই থিমের মন্ডপ গড়ে তাক লাগিয়ে দিয়েছেন গোটা অঞ্চলে। বাড়ির পুজোয় যেখানে সাবেকিয়ানা দেখে আমরা […]