কলকাতা, ১৬ মার্চ :- মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৌরহিত্যে আজ নবান্ন সভাঘরে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ,স্বাস্থ্য ছাড়াও অন্যান্য দপ্তরের আধিকারিক ও পুলিশের সঙ্গে উচ্চ পর্যায়ের এক বৈঠকের পরে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন করোনা ভাইরাস সংক্রমণ সতর্কতায় রাজ্য সরকার ২০০ কোটি টাকার একটি তহবিল গঠন করার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যে স্কুল, কলেজ, আইসিডিএস ছুটির মেয়াদ ৩১ মার্চ থেকে […]
এই মুহূর্তে
করোনা সংক্রমণ ঠেকাতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বন্ধের সময়সীমা ৩১ মার্চের পরিবর্তে বাড়িয়ে ১৫ এপ্রিল করা হল।
প্রদীপ সাঁতরা, ১৬ মার্চ :- বাড়িয়ে দেওয়া হল শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বন্ধের সময়সীমা। আগামী ৩১ মার্চের পরিবর্তে ১৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলি। আজ, নবান্নের বৈঠক সেরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, ১৫ এপ্রিল পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হচ্ছে। আইসিডিএস কেন্দ্রগুলিও বন্ধ থাকবে ১৫ এপ্রিল পর্যন্ত। বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে চাল-ডাল। এছাড়াও মুখ্যমন্ত্রী জানান যে […]
বাঁকুড়ার সারেঙ্গার পর মগড়ায় বিপদজনক পানীয় জলের ট্যাংক নিয়ে আতঙ্কে গ্রামবাসী।
হুগলি,১৬ মার্চ :- সম্প্রতি বাঁকুড়া ও কোলকাতায় জলের ওভারহেড ট্যাঙ্ক ভেঙে পরেছে। কিন্তু তারপরও টনক নড়েনি প্রশাসনের। হুগলীর মগরা থানার অন্তর্গত চন্দ্রহাটি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে পিএইচ ইর ওভারহেড ট্যাঙ্ক দেখলে তেমনটাই মনে হয়। ১৯৮২ সালে চুঁচুড়া-মগরা ব্লকে পাড়ায়-পাড়ায় পানীয় জল সাপ্লাইয়ের জন্য এই ট্যাঙ্ক তৈরীর কাজ শুরু হয়। ২বছর পর সেই ট্যাঙ্কি […]
করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে রাজ্য নির্বাচন কমিশন আপাতত পুরসভা নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত নিলো।
তরুণ মুখোপাধ্যায়,১৬ মার্চ :- সারাদেশে নভেল করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে রাজ্য নির্বাচন কমিশন আপাতত পুরসভা নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।কমিশনের দপ্তরে আজ পুরো ভোট নিয়ে স্বীকৃত সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস এ কথা জানান। তিনি বলেন বর্তমান পরিস্থিতিতে সব রাজনৈতিক দল পিছিয়ে দেওয়ার ব্যাপারে একমত হয়েছে। […]
বৃদ্ধাশ্রমের দরজায় দরজায় গিয়ে আবাসিকদের করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করলেন সমাজকর্মীরা।
প্রদীপ সাঁতরা,১৬ মার্চ :- স্বেচ্ছাসেবী সংস্থার বর্ষপূর্তিকে সামনে রেখে কোন সাংস্কৃতিক অনুষ্ঠান নয় বরং বৃদ্ধাশ্রমের দরজায় দরজায় গিয়ে আবাসিকদের করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করলেন তারা। পাশাপাশি প্রত্যেক আবাসিকদের মধ্যেই সচেতনতা ছড়িয়ে দিলেন ইসলামপুরের অন্যভুবন নামে একটি সমাজকল্যাণমূলক সংস্থার মহিলা সদস্যরা। উত্তর দিনাজপুর জেলার চোপড়া গ্রাম পঞ্চায়েতের কালাগছ সুভাষ নগর এলাকার ডিবিএম বৃদ্ধাশ্রমে গিয়ে আবাসিকদেরকে সচেতন […]
করোনার সংক্রমণ ঠেকাতে নানা পদক্ষেপ। সকাল থেকে প্রায় ফাঁকা বেলুড় মঠ।
হাওড়া, ১৬ মার্চ :- করোনার সতর্কতা হিসাবে বেলুড় মঠে আজ থেকেই শ্রীরামকৃষ্ণ মন্দিরে বসে ধ্যান বা সন্ধ্যারতি দেখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে। পাশাপাশি, ভক্তগণ কর্তৃক প্রেসিডেন্ট মহারাজের প্রণামও বন্ধ রাখা হয়েছে। এছাড়া আগামী কিছুদিন মঠের সারদা সদাব্রত ভবন ( প্রসাদ বিতরণ কেন্দ্র ) ও গেস্ট হাউস বন্ধ রাখা হয়েছে। মহারাজদের সঙ্গে সাক্ষাৎ করার […]
আন্তর্জাতিক সোনা পাচার চক্রের দুই পান্ডা গ্রেফতার দক্ষিণেশ্বর স্টেশন থেকে। উদ্ধার প্রায় ৬৫ লক্ষ টাকা। তদন্তে বেলুড় জিআরপি।
হাওড়া, ১৬ মার্চ :- আন্তর্জাতিক সোনা পাচার চক্রের দুই পান্ডা গ্রেফতার হল দক্ষিণেশ্বর স্টেশন থেকে। গোপন সূত্রে খবর পেয়ে বেলুড় জিআরপি’র ওসি বিকাশ চন্দ্র মুখোপাধ্যায়ের নেতৃত্বে রেল পুলিশের একটি দল রবিবার সেখানে হানা দেয়। ওই স্টেশনের ১ নং প্ল্যাটফর্ম থেকে দুই ভিন রাজ্যের যুবককে আটক করা হয়। এদের কাছ থেকে উদ্ধার হয় ৬৫ লক্ষ […]
মাস্ক নিয়েই চলছে কালোবাজারি।
হুগলি,১৬ মার্চ :- কারোর পৌষ মাস, কারোর সর্বনাশ।সারা দেশজুড়ে করোনা আতঙ্কে ভুগছে সাধারণ মানুষ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ মত করোনা থেকে বাঁচতে এখন “মাস্ক” অপরিহার্য। কিন্তু সেই মাস্ক নিয়েই কালোবাজারি শুরু হয়েছে দেশজুড়ে। করোনা আক্রান্তের তালিকায় পঃবঙ্গ এখনও নাম না তুললেও মাস্কের কালোবাজিরর তালিকায় কিন্তু অনেককেই হার মানাতে শুরু করেছে। হুগলি জেলাতেও শুরু হয়েছে কালোবাজারি। […]
আতঙ্কের নাম করোনা ,দুই রোগী কে সন্দেহ হওয়ায় বেলেঘাটা আই ডি হাসপাতালে পাঠানো হলো।
হুগলি, ১৬ মার্চ :- এবার হুগলীর উত্তরপাড়ায় করোনার ধাবা।করোনা সন্দেহে দুই রোগীকে বেলেঘাটা আই ডি তে রেফার করলেন উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতাল। গতকাল গভীর রাতে টুস্টু বাগ (৪৮) জনায়ের বাসিন্দা,সম্প্রতি মুম্বাই থেকে বাড়ী ফেরে, তার পরই জ্বর, সর্দি,কাশি গতকাল রাতে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে এলে,ডাক্তারদের সন্দেহ হওয়ায় বেলেঘাটা আই ডি তে পাঠানো হয়।পরিবারের […]
ভূতুরে নয়-বাংলা ফসল বিমার টাকা একাউন্টে, স্বস্তি ফিরল দিনহাটায়।
কোচবিহার ,১৫ মার্চ :- ব্যাঙ্ক একাউন্টে আচমকা জমা হাজার হাজার টাকা জমা পড়ার হদিস পেল প্রশাসন। দিনহাটা নয়ারহাট, গোবরা ছড়া ও করলা এলাকার বাসিন্দাদের ব্যাঙ্ক একাউন্টে আচমকা হাজার হাজার টাকা জমা পড়ে। ওই নিয়ে গত কয়েকদিন ধরে হইচই শুরু হয়ে যায়। শেষ পর্যন্ত প্রশাসন তদন্তে নেমে জানতে পারে ২০২৮-২০১৯ আর্থিকবর্ষের বাংলার ফসল বিমার টাকা জমা […]

