এই মুহূর্তে জেলা

হাওড়ায় সার্ভিস সেন্টার থেকে ‘চুরি’ যাওয়া ১৮ লাখের গাড়ি উদ্ধার ওড়িশায়।

হাওড়া, ২৫ জুলাই:- হাওড়ায় একটি নামি কোম্পানির সার্ভিস সেন্টার থেকে ‘চুরি’ যাওয়া ১৮ লাখের স্করপিও গাড়ি ওড়িশার জলেশ্বর থেকে উদ্ধার করলো পুলিশ। ওই ঘটনায় চুরির অভিযোগ দায়ের হয়েছিল হাওড়ার সাঁকরাইল থানায়। এই ঘটনায় সার্ভিস সেন্টার কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছিল। হাওড়া সিটি পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন অপরিচিত এক দুষ্কৃতী বেলা ১১টা নাগাদ হাওড়ার […]

এই মুহূর্তে জেলা

তৃণমূল প্রধানের অপসারণের দাবি তৃণমূল সদস্যদের।

হুগলি ২৫ জুলাই:- তৃণমূল প্রধানের অপসারণের দাবি তুলে পঞ্চায়েতের সামনে স্লোগান দিল তৃণমূলেরই সদস্যরা। বৃহস্পতিবার বিকেলে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় রাজহাট গ্রাম পঞ্চায়েতের এলাকায়। এই পঞ্চায়েতের মোট ২১ টি আসন। তৃণমূলের দখলে ১৯ টি, ১টি কংগ্রেস এবং দু’টি বিজেপির দখলে। প্রধানের নাম প্রিয়াঙ্কা সুর। বৃহস্পতিবার বিকেলে বেশিরভাগ তৃণমূল সদস্যরাই প্রিয়াঙ্কা সুরের বিরুদ্ধে পঞ্চায়েতের গেট আটকে […]

এই মুহূর্তে জেলা

চন্ডীতলায় চলন্ত বাসের চাকা খুলে পুকুরে, চালকের বুদ্ধিতে প্রানে বাঁচল যাত্রীরা।

হুগলি, ২৫ জুলাই:- দক্ষিণবঙ্গ পরিবহন নিগমের একটি বাস আরামবাগ ডিপো থেকে ধর্মতলায় যাচ্ছিল। যাত্রী বোঝাই ছিল। চন্ডীতলার কলাছড়া এলাকায় অহল্যা বাই রোডে বাসের সামনের ডানদিকের চাকা খুলে বেরিয়ে যায়। চাকা গিয়ে পড়ে রাস্তার পাশের একটি পুকুরে। চাকা খুলে যাওয়ায় বাস টলমল হয়ে পড়ে। ওই অবস্থাতেই কিছুটা দূর নিয়ে গিয়ে চালক বাস দাঁড় করিয়ে দেন। ঘটনায় […]

এই মুহূর্তে জেলা

পুরোনো বাড়ির পাঁচিল ভেঙে রাস্তায়, বাড়িওলাকে নোটিশ করবে উত্তরপাড়া পুরসভা।

হুগলি, ২৫ জুলাই:- আজ সকাল থেকেই দফায় দফায় বৃষ্টি হচ্ছে হুগলি জেলা জুড়ে। উত্তরপাড়া পুরসভার দশ নম্বর ওয়ার্ডের ভদ্রকালী হরনাথপুর রোডে আজ দুপুর মুশলধারায় বৃষ্টির মধ্যে একটি পুরোনো বাড়ির সীমান পাঁচিল হুরমুর করে ভেঙে পরে। রাস্তায় সে সময় কোনো পথচারী না থাকায় বড় দূর্ঘটনা ঘটেনি। ঘটনার খবর পেয়ে পৌঁছান উত্তরপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যান খোকন দাস। […]

এই মুহূর্তে জেলা

চন্দননগরে পিসির বাড়ি বেড়াতে এসে নিখোঁজ বালক। সিসিটিভির ফুটেজ দেখে তদন্তে পুলিশ।

হুগলি, ২৫ জুলাই:- পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চন্দনগরের সুরেরপুকুরে বাসিন্দা ঝন্টু পাশোয়ান, স্ত্রী সঞ্জু দেবীকে নিয়ে তার শ্বশুর বাড়ি বিহারের বৈশালী জেলার পাতেপুর থানার বওহারা গ্রামে গিয়েছিলেন গত সপ্তাহে। গত রবিবার গঙ্গাসাগর এক্সপ্রেসে চন্দননগর ফেরেন তাঁরা। ঝন্টুর সঙ্গে তার শ্বশুর শ্বাশুড়ি চন্দননগরে আসেন চোখের ডাক্তার দেখাতে। দাদু ঠাকুমার সঙ্গে চন্দননগর আসবে বলে বায়না […]

এই মুহূর্তে জেলা

তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে ‘দাদাগিরি’র অভিযোগে থানার সামনে বিক্ষোভ অটো চালকদের।

হাওড়া, ২৪ জুলাই:- প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ‘দাদাগিরি’র অভিযোগ তুললেন অটো চালকরা। গায়ের জোরে বেশ কিছু অটোকে আটকে রাখার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। হাওড়া পুরসভার ৬৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সুবীর রাউতের বিরুদ্ধে ‘দাদাগিরি’র অভিযোগ তুলেছেন অটো ইউনিয়নের সদস্যরা। লিলুয়ার ভট্টনগর স্ট্যান্ডে নতুন অটোকে জায়গা দেওয়া নিয়েই ঝামেলার সূত্রপাত। এই ঝামেলা শুরু হয়েছে গত তিন […]

এই মুহূর্তে জেলা

আলুর দাম বৃদ্ধি, সিঙ্গুর নান্দা হাটতলায় বিক্ষোভ বিজেপির।

হুগলি, ২৪ জুলাই:- প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির কর্মবিরতির জেরে আলুর দাম হাফ সেঞ্চুরি করেছে। এমন পরিস্থিতির জন্য দায়ী রাজ্য সরকার এমনই অভিযোগ তুলে সিঙ্গুর নান্দা হাটতলায় হাতে পোস্টার নিয়ে বিক্ষোভ করে বিজেপি। অবিলম্বে আলুর দাম কমাতে হবে দাবী করে বিক্ষোভকারীরা। সিঙ্গুর থানার পুলিশ ঘটনাস্থলে মোতায়েন ছিল।

এই মুহূর্তে কলকাতা

সেঞ্চুরি পেরোলো সুন্দরবনের বাঘের সংখ্যা।

কলকাতা, ২৪ জুলাই:- ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পাওয়া সুন্দরবনে বেড়েছে বাঘের সংখ্যা। বনমন্ত্রী বীরবাহা হাঁসদা বুধবার বিধানসভায় এই সুখবর জানিয়েছেন। তিনি জানান, বর্তমানে সুন্দরবনে বাঘের সংখ্যা রয়েছে ১০১। তবে আশা করা হয়েছিল চলতি বছর সুন্দরবনে বাঘের সংখ্যা বাড়বে। এবার সেই সম্ভাবনাই সত্যি হয়েছে। ২০২৩ সাল থেকে সুন্দরবনে বার্ষিক ব্যাঘ্রশুমারি শুরু হয়। বনকর্মীদের পাশাপাশি এই প্রকল্পে […]

এই মুহূর্তে কলকাতা

বিজেপি প্রতিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত রাজ্য বিধানসভা।

কলকাতা, ২৪ জুলাই:- রাজ্যে নারী নির্যাতনের ঘটনার বাড়বাড়ন্তর অভিযোগ তুলে বিধানসভায় বিরোধী বিজেপির প্রতিবাদকে কেন্দ্র করে আজকের অধিবেশন উত্তপ্ত হয়ে ওঠে। অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে অগ্নিমিত্রা পাল সহ বিজেপির মহিলা সদস্যরা নারী নির্যাতন সংক্রান্ত মুলতুবি প্রস্তাব এনে তার ওপর আলোচনার দাবি জানান। অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়ের প্রস্তাবটি পাঠের অনুমতি দিলেও আলোচনার দাবি মেনে নেননি। তার প্রতিবাদে বিজেপি […]

এই মুহূর্তে কলকাতা

বাজারে আলুর যোগান ও দাম নিয়ন্ত্রণে জেলাগুলিকে নির্দেশ রাজ্যের।

কলকাতা, ২৪ জুলাই:- আলু ব্যবসায়ী সংগঠনের ধর্মঘটের জেরে রাজ্যের আলুর যোগান নিয়ে চলতি সমস্যার সমাধান করতে রাজ্যে সরকার আজ আলু ব্যসায়ীদের সঙ্গে বৈঠকে বসছে। হুগলির হরিপালে প্রস্তাবিত ওই বৈঠকে কৃষি বিপননমন্ত্রী বেচারাম মান্না সহ শীর্ষ আধিকারিক এবং টাস্ক ফোর্সের সদস্যরা ধর্মঘটি সংগঠনের সঙ্গে বৈঠকে বসবেন। এদিকে চলতি পরিস্থিতিতে বাজারে আলুর যোগান অব্যাহত ও দাম নিয়ন্ত্রণে […]