এই মুহূর্তে কলকাতা

জিৎ-মিমি, ফিরলেন লন্ডন থেকে, নিজেদের আইসোলেশনে রাখবেন তারকারা।

  প্রদীপ সাঁতরা,১৮ মার্চ:-   বিশ্বজুড়ে মহামারীর আকার নেওয়া করোনা ভাইরাসের আতঙ্কের মধ্যেই লন্ডনে পাড়ি দিয়েছিলেন অভিনেত্রী তথা সাংসদ মিমি চক্রবর্তী ও অভিনেতা জিৎ। বুধবার সকালে কলকাতা ফিরলেন তাঁরা। বিদেশ থেকে ফেরায় আপাতত নিজেদের আইসোলেশনে রাখবেন বলে জানিয়েছেন তারকারা। আজ  বুধবার সকালে ৭টা ৪০ নাগাদ কলকাতা বিমানবন্দরে পা দেন জিৎ ও মিমি। বিমানবন্দরে দেখা যায় মুখে […]

এই মুহূর্তে কলকাতা

রাজ্যে প্রথম করোনা আক্রান্ত মিলল কলকাতায়।

  প্রদীপ সাঁতরা , ১৭ মার্চ :-  হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের বাবা, মা ও গাড়ির চালককেও হাসপাতালে ভর্তি করে রাখা হয়েছে। সকলেই কোয়ারেন্টিনে। ওই যুবক আর কার কার সংস্পর্শে এসেছেন তার খোঁজ চলছে। জানা গিয়েছে কোভিড-১৯ এর দ্বিতীয় পর্যায়ে রয়েছেন ওই যুবক। ইংল্যান্ড থেকে ফেরার পরেই বেলাঘাটা আইডিতে তাঁকে পরীক্ষার জন্য নিয়ে আসা […]

এই মুহূর্তে কলকাতা

অপসংস্কৃতির বিরুদ্ধে যোগ্য জবাব বনশ্রী কালাকুঞ্জের বসন্ত উৎসবে।

  প্রদীপ সাঁতরা, ১৭ মার্চ :-  রবীন্দ্রভারতীর বসন্ত উৎসব বহিরাগতদের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয় যেভাবে কালিমালিপ্ত করার চেষ্টা কিরেছিলো কিছু (!!!) লোক I সেই সমালোচনার যোগ্য জবাব দিলেন সুভাষ গ্রামের আপাদমস্তক সাংস্কৃতিক কর্মী বনশ্রী কলাকুঞ্জের কর্ণধার শ্রী ভৃগুরাম হালদার l  প্রায় ৩০০ নৃত্য শিল্পী অংশ গ্রহণ করেন l নৃত্য সহযোগে গ্রাম প্রদক্ষিণ করেন সমস্ত শিল্পী অভিভাবক সহ […]

এই মুহূর্তে কলকাতা

নোভেল করোনা ভাইরাস নিয়ে বাড়তি সতর্কতা নিলো দক্ষিনেশ্বর মন্দির কতৃপক্ষ।

  প্রদীপ সাঁতরা, ১৭ মার্চ :-  কমিটির সম্পাদক কুশল চৌধুরী জানান ইতিমধ্যে মন্দির চত্বরে ফ্লেক্স এর মাধ্যমে সতর্কীকরণ করা হচ্ছে ভক্তদের I এছাড়াও দেবালয়ের ভিতরে মূল মন্দিরেও ভক্তদের ভিড় নিয়ন্ত্রণ করা হচ্ছে,পাশাপাশি চলছে মাইকিং সকাল থেকে রাত্রি পর্যন্ত I মন্দির চত্বরে ভক্তরা একসাথে ভির না করে সেদিকেও নজর রাখছে মন্দির কতৃপক্ষ I কুশল বাবু জানান […]

এই মুহূর্তে কলকাতা

করোনা ভাইরাস সংক্রমণ সতর্কতায় রাজ্য সরকার ২০০ কোটি টাকার একটি তহবিল গঠন করার সিদ্ধান্ত নিলো।

কলকাতা, ১৬ মার্চ :-  মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৌরহিত্যে আজ নবান্ন সভাঘরে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ,স্বাস্থ্য ছাড়াও অন্যান্য দপ্তরের আধিকারিক ও পুলিশের সঙ্গে উচ্চ পর্যায়ের এক বৈঠকের পরে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন করোনা ভাইরাস সংক্রমণ সতর্কতায় রাজ্য সরকার ২০০ কোটি টাকার একটি তহবিল গঠন করার সিদ্ধান্ত নিয়েছে।  রাজ্যে স্কুল, কলেজ, আইসিডিএস ছুটির মেয়াদ ৩১ মার্চ থেকে […]

এই মুহূর্তে কলকাতা

করোনা সংক্রমণ ঠেকাতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বন্ধের সময়সীমা ৩১ মার্চের পরিবর্তে বাড়িয়ে ১৫ এপ্রিল করা হল।

  প্রদীপ সাঁতরা, ১৬ মার্চ :-   বাড়িয়ে দেওয়া হল শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বন্ধের সময়সীমা। আগামী ৩১ মার্চের পরিবর্তে ১৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলি। আজ, নবান্নের বৈঠক সেরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, ১৫ এপ্রিল পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হচ্ছে। আইসিডিএস কেন্দ্রগুলিও বন্ধ থাকবে ১৫ এপ্রিল পর্যন্ত। বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে চাল-ডাল। এছাড়াও মুখ্যমন্ত্রী জানান যে […]

এই মুহূর্তে কলকাতা

করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে রাজ্য নির্বাচন কমিশন আপাতত পুরসভা নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত নিলো।

তরুণ মুখোপাধ্যায়,১৬ মার্চ :-  সারাদেশে নভেল করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে রাজ্য নির্বাচন কমিশন আপাতত পুরসভা নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।কমিশনের দপ্তরে আজ পুরো ভোট নিয়ে স্বীকৃত সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস এ কথা জানান। তিনি বলেন বর্তমান পরিস্থিতিতে সব রাজনৈতিক দল পিছিয়ে দেওয়ার ব্যাপারে একমত হয়েছে। […]

এই মুহূর্তে কলকাতা

আন্তর্জাতিক সোনা পাচার চক্রের দুই পান্ডা গ্রেফতার দক্ষিণেশ্বর স্টেশন থেকে। উদ্ধার প্রায় ৬৫ লক্ষ টাকা। তদন্তে বেলুড় জিআরপি।

  হাওড়া, ১৬ মার্চ :-   আন্তর্জাতিক সোনা পাচার চক্রের দুই পান্ডা গ্রেফতার হল দক্ষিণেশ্বর স্টেশন থেকে। গোপন সূত্রে খবর পেয়ে বেলুড় জিআরপি’র ওসি বিকাশ চন্দ্র মুখোপাধ্যায়ের নেতৃত্বে রেল পুলিশের একটি দল রবিবার সেখানে হানা দেয়। ওই স্টেশনের ১ নং প্ল্যাটফর্ম থেকে দুই ভিন রাজ্যের যুবককে আটক করা হয়। এদের কাছ থেকে উদ্ধার হয় ৬৫ লক্ষ […]

এই মুহূর্তে কলকাতা

টালা ব্রিজ ভাঙার জের, বিকল্প পথের ব্যবস্থা করল পুলিশ-প্রশাসন।

  প্রদীপ সাঁতরা ,১৪ মার্চ :- সাধারণ পথ চলতি মানুষের ভোগান্তি শুরু হয়েছে টালা সেতু ভাঙার আগে থেকেই৷ সেই ভোগান্তি কমাতে এবার পুলিশ চালু করল এক নতুন বিকল্প পথের-ব্যবস্থা৷ নতুন নিয়ম অনুযায়ী, সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত ডানলপ থেকে শ্যামবাজারগামী সব রকম গাড়ি যাতায়াত করবে লকগেট ফ্লাইওভার দিয়ে৷ অপরদিকে শ্যামবাজার থেকে ডানলপগামী সব বাস, […]

কলকাতা এই মুহূর্তে

গাড়িয়াহাটে চালু হল অত্যাধুনিক পার্কিংএর ব্যবস্থা,সমগ্র কলকাতা শহর জুড়ে এই ব্যবস্থা চালু করার আশ্বাস মেয়রের।

  প্রদীপ সাঁতরা ,১৪ মার্চ :-  পুরভোটের আগে শহরের গাড়ি পার্কিং ব্যবস্থা ঢেলে সাজানোর কথা জানালেন ফিরহাদ হাকিম। কলকাতার মেয়র শনিবার জানান উড়ালপুলগুলির নিচে অত্যাধুনিক গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করতে চিন্তা-ভাবনা শুরু করা হয়েছে, কারণ কলকাতায় অনেক উড়ালপুলের জায়গা ফাঁকা রয়েছে। অত্যাধুনিক পার্কিংএর ব্যবস্থার এদিন গড়িয়াহাটে উদ্বোধন করা হয়। এভাবেই শহরের একাধিক উড়ালপুলের নিচে গাড়ি পার্কিংয়ের […]