কলকাতা, ১৯ ফেব্রুয়ারি:- হিডকোর এমডি হলেন সঞ্জয় বনসাল। এটি তাঁর অতিরিক্ত দায়িত্ব। এতদিন দেবাশীষ সেন এই দায়িত্ব পালন করছিলেন। সঞ্জয় বনসল কে পুরো ও নগর উন্নয়ন দপ্তরের সচিবের দায়িত্ব ও দেওয়া হয়েছে। এই দপ্তর টিও অনগ্রসর কল্যাণ দপ্তরের সচিব পদের সঙ্গে তাঁকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে দেওয়া হয়েছে। রোশনি সেন কে পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান […]
কলকাতা
লোকসভা ভোটের আগে জঙ্গলমহল সফরে মুখ্যমন্ত্রী।
কলকাতা, ১৯ ফেব্রুয়ারি:- লোকসভা ভোটের আগে জঙ্গল মহল সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি মাসের শেষেই জঙ্গলমহলের ছের জেলায় সফর করবেন তিনি। এমনটাই খবর নবান্ন সূত্রের। এই সফর থেকেই ১০০ দিনের কাজের টাকা দেওয়ার প্রক্রিয়ার আনুষ্ঠানিক সূচনা করবেন মুখ্যমন্ত্রী। বাংলার প্রায় ২৫ লক্ষ মানুষ কেন্দ্র সরকারের ১০০ দিনের কাজের প্রকল্পে কাজ করেও তাঁদের প্রাপ্য মজুরি […]
আধার কার্ড ইস্যুতে বিজেপির চক্রান্ত ফাঁস করলেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ১৯ ফেব্রুয়ারি:- আধার কার্ড ইস্যুতে বিজেপির চক্রান্ত ফাঁস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মতুয়ারা এই ইস্যুতে সবথেকে বেশি ক্ষতিগ্রস্থ বলেই দাবি করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, নির্বাচনের আগে বেছে বেছে কেন্দ্র এমন পদক্ষেপ করছে। পশ্চিমবঙ্গের প্রত্যেক জেলায় এমন ঘটনা ঘটছে। মতুয়া ও তপশিলিরা যাতে লোকসভা ভোটে অংশগ্রহণ করতে না পারেন সে কারণে এই ফ্যাসিবাদী চক্রান্ত […]
আয়ুষ্মান ভারত আগাগোড়া ভাওতা বলে দাবি, চন্দ্রিমার।
কলকাতা, ১৭ ফেব্রুয়ারি:- কেন্দ্রীয় বাজেটে ঢাকঢোল পিটিয়ে আইসিডিএস কর্মীদের আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আনার কথা ঘোষণা করেছে মোদি সরকার। কিন্তু কেন্দ্রীয় সরকারের বেঁধে দেওয়া নিয়মের কারণেই ওই প্রকল্পের আওতায় আসতে পারছেন না করা হলেও পদ্ধতিগত জটিলতার কারণে তারা ওই প্রকল্পের আওতায় আসতে পারছেন না আইসিডিএস কর্মীরা। কেন্দ্রের এই ঘোষণা আসলে আগাগোড়া ভাঁওতা বাজি বলে দাবি […]
রেশন দুর্নীতি মামলায় মন্ত্রিসভা থেকে সরানো হলো জ্যোতিপ্রিয়কে।
কলকাতা , ১৬ ফেব্রুয়ারি:- রেশন দুর্নীতি মামলায় অভিযুক্ত জ্যোতিপ্রিয় মল্লিককে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হল। তাঁর হাতে থাকা বন দফতরের দায়িত্ব স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদার হাতে তুলে দেওয়া হয়েছে। অন্যদিকে জ্যোতিপ্রিয় মল্লিকের হাতে থাকা পাবলিক এন্টারপ্রাইজ এবং শিল্প পুনর্গঠন দফতরের দ্বায়িত্ব সেচ মন্ত্রী পার্থ ভৌমিকের হাতে ন্যস্ত করা হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যপাল সিভি আনন্দ […]
পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে বীরভূম সফর সামান্য রদবদল মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ১৬ ফেব্রুয়ারি:- উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে বীরভূম সফরে সামান্য রদবদল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী রবিবারের পরিবর্তে শনিবারই রওনা হবেন লাল মাটির দেশের উদ্দেশে। আর পরের দিন ছুটির দিনেই সিউড়িতে জেলা প্রশাসনের পদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। ওই বৈঠক ছেড়ে রাতেই ফিরবেন কলকাতায়। বৃহস্পতিবার সন্ধেয় নবান্ন সূত্রে এ খবর জানা গিয়েছে। গরু […]
নির্বাচনী লড়াইয়ের গাইডলাইন দিতেই ভার্চুয়াল বৈঠক অভিষেকের।
কলকাতা, ১৬ ফেব্রুয়ারি:- লোকসভা নির্বাচনের আগে সাংগাঠনিক প্রস্তুতি বৈঠক করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দলের সাংসদ, বিধায়ক, ব্লক সভাপতিদের সঙ্গে ভারচুয়াল বৈঠকে নির্বাচনী লড়াইয়ের ‘গাইডলাইন’ জানিয়ে দেবেন তিনি। তৃণমূল সূত্রে খবর, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত নীতি ‘একলা চলো’ মেনে ৪২টি কেন্দ্রের সমস্ত বুথে বিজেপি-সিপিএম এবং কংগ্রেসের বিরুদ্ধে লড়াইয়ের রণকৌশলও জানিয়ে দেবেন তিনি। […]
মুখ্যমন্ত্রীর পাঞ্জাব সফর আপাতত স্থগিত।
কলকাতা , ১৫ ফেব্রুয়ারি:- কৃষক আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপাতত তাঁর পাঞ্জাব সফর স্থগিত রাখছেন। আগামী 21 ফেব্রুয়ারি তাঁর পঞ্জাব সফরে যাওয়ার কথা ছিল৷ বৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী জানান, “আমার মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে পঞ্জাব যাওয়ার কথা ছিল৷ কিন্তু বর্তমানে কৃষকদের যে বিক্ষোভ চলছে, সে কথা বিবেচনা করে আমি সেই […]
সন্দেশখালীর ঘটনায় ইডি ও আরএসএস-এর হাত, তীব্র ক্ষোভ মুখ্যমন্ত্রীর।
কলকাতা , ১৫ ফেব্রুয়ারি:- সন্দেশখালিতে সাম্প্রতিক অশান্তির পিছনে ইডি এবং আরএসএসের হাত রয়েছে। শুক্রবার বিধানসভার অধিবেশনে অর্থ বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী সন্দেশখালিকে রাজনৈতিক কারণে অশান্ত করার প্রসঙ্গ এনে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। অভিযোগ করেন সন্দেশখালিতে আর এস এসের ঘাঁটি আছে। সন্দেশখলির অশান্তির ব্লু প্রিন্ট ফাঁস করে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘আগে টার্গেট শেখ শাহজাহান। […]
সন্দেশখালির ঘটনা নিয়ে বিচারবিভাগীয় তদন্ত দরকার , রাজ্যপাল।
কলকাতা , ১৫ ফেব্রুয়ারি:- সন্দেশখালির ঘটনা নিয়ে বিচারবিভাগীয় তদন্ত হওয়া দরকার বলে রাজ্যপাল সি ভি আনন্দ বোস মনে করেন। সম্প্রতি রাজ্যপাল রাজ্যবাসীর উদ্দ্যেশে তাঁর চতুর্থ রিপোর্ট প্রকাশ করেছেন। সেখানে তিনি সন্দেশখালির সাম্প্রতিক ঘটনাবলিকে ভয়াবহ বলে বর্ণনা করেন। রাজ্যপাল চান, রাজ্য সরকার দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিক। সংশ্লিষ্ট পুলিশ অফিসারদের বদলি করা হোক। রাজ্য সরকার নিজেদের […]









