হুগলি, ২৫ সেপ্টেম্বর:- হুগলির শ্রীপুর বলাগড় গ্রাম পঞ্চায়েতের চাঁদরা কলোনী, মিলনগর গ্রামে ভাঙন কবলিত এলাকায় পরিদর্শনে যান তৃনমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। মাটির বস্তা দিয়ে ভাঙন ঠেকানোর চেষ্টা নিয়ে ক্ষোভ গ্রামবাসীদের। বস্তা ফেলার পরেই তা ভেসে যায়। সাংসদের সামনে ক্ষোভ উগরে দেন গ্রামবাসীরা। গঙ্গার ভাঙনে তলিয়ে গেছে বাড়ি।পার ভাঙছে প্রতিনিয়ত। ভাঙনের আতঙ্কে দিন কাটে গ্রামবাসীদের। আজ […]
Author: khaborsojasaptaadmin
লিলুয়ার গোশালায় বিদ্যুতের সংযোগ দিতে এসে বিক্ষোভের মুখে ঠিকা কর্মীরা।
হাওড়া, ২৫ সেপ্টেম্বর:- কারখানায় ‘বেআইনিভাবে’ বিদ্যুতের সংযোগ দেবার অভিযোগ উঠলো এবার হাওড়ার লিলুয়ায়। বিদ্যুৎ সরবরাহকারী সংস্থার ঠিকা কর্মীদের আটকে রেখে বিক্ষোভ স্থানীয়দের। লিলুয়া থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে উদ্ধার করে নিয়ে যায় আটকে থাকা ঠিকা কর্মীদের। লিলুয়ার গোশালার এই ঘটনায় মঙ্গলবার রাতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে স্থানীয়দের ক্ষোভের মুখে পড়েছিলেন এরা। […]
নিরাপত্তা বলয় ভেঙে মুখ্যমন্ত্রীর হাতে খাম দিতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়লেন কাউন্সিলর?
হুগলি, ২৪ সেপ্টেম্বর:- মুখ্যমন্ত্রীর কনভয় ডানকুনি টোলপ্লাজা দিয়ে পাশ করার সময় ডানকুনির এক তৃনমূল কাউন্সিলর মুখ্যমন্ত্রীর গাড়ির সামনে এগিয়ে গিয়ে একটি ব্রাউন খাম দিতে যান। সেখানে চন্দননগর পুলিশ কমিশনার দাঁড়িয়ে থেকে কনভয় পাশ করাচ্ছিলেন। মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বলয় ভেঙে কেন কাউন্সিলর গাড়ির কাছে গেলেন সে বিষয়ে জিঞ্জাসাবাদ করার জন্য ডানকুনি পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের তৃনমূল কাউন্সিলর […]
বন্যা কবলিত হুগলিতে সাপের আতঙ্ক! এক সপ্তাহে ৩৯ জনকে সাপের কামর।
হুগলি, ২৪ সেপ্টেম্বর:- বন্যার জলে প্লাবিত হয়েছে হুগলির সাত আটটি ব্লক। আরামবাগের খানাকুল পুরশুড়ার গোঘাটের পাশাপাশি তারকেশ্বর জাঙ্গীপাড়া বলাগড়ের অনেক গ্রাম প্লাবিত হয়েছে। আর সেই জলের সঙ্গে বাড়িতে ঢুকেছে সাপ। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে গত এক সপ্তাহে ৩৯ জনকে সাপে কামরেছে। বলাগড় ব্লকে সাতজনকে কামরায় তারা জিরাট আহমেদপুর হাসপাতালে চিকিৎসা করান। বন্যার জল […]
খানাকুলে এসে মুখ্যমন্ত্রীর ডিভিসির জল ছাড়া বক্তব্যকে কটাক্ষ অধীরের।
হুগলি, ২৪ সেপ্টেম্বর:- খানাকুলে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে এসে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ডিভিসির ছাড়া জল প্রসঙ্গকে কটাক্ষ করে গেলেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীররঞ্জন চৌধুরী। পাশাপাশি তিনি বলেন, বন্যা ট্রাকে করে আসে না বা বাসে করেও আসে। আরামবাগ মহকুমার বন্যা বিধ্বস্ত খানাকুলে ভয়াবহ বন্যার কবলে খানাকুলের বিস্তীর্ণ এলাকা। গৃহবন্দি লক্ষাধিক মানুষ বহু বিস্তীর্ণ এলাকা জুড়ে একতলা […]
নিয়ম মেনে পুজো দেখতে হাওড়ায় পুলিশের পদস্থ আধিকারিকরা।
হাওড়া, ২৪ সেপ্টেম্বর:- নিয়ম মেনে পুজো হচ্ছে কিনা তা সরোজমিন করলেন হাওড়ার পুলিশ কমিশনার সহ পুলিশের পদস্থ আধিকারিকরা। মঙ্গলবার সকালে হাওড়া সেন্ট্রাল ও সাউথ ডিভিশনের অন্তর্গত বিভিন্ন থানা এলাকার পুজো প্যান্ডেল তাঁরা পরিদর্শন করেন। কথা বলেন পুজো উদ্যোক্তাদের সঙ্গে। এদিন ব্যাঁটরা, হাওড়া, চ্যাটার্জিহাট, দাসনগর, জগাছা, শিবপুর সহ কয়েকটি থানা এলাকার একাধিক মন্ডপ পরিদর্শন করা হয়। […]
বন্যা দুর্গত মানুষের পাশে জয় হিন্দ বাহিনী, শ্রীরামপুর সাংগঠনিক যুব তৃণমূল ও সংখ্যালঘু সেল।
তরুণ মুখোপাধ্যায়, ২৪ সেপ্টেম্বর:- বন্যা কবলিত খানাকুলের দুর্গত মানুষদের ত্রাণের কাজে এগিয়ে এলো শ্রীরামপুর সাংগঠনিক যুব তৃণমূল কংগ্রেস, বৈদ্যবাটি সংখ্যালঘু সেল এবং হুগলি জেলা জয় হিন্দ বাহিনীর সভাপতি সুবীর ঘোষের ব্যবস্থাপনায় এদিন সকালে খানাকুলের দুর্গত মানুষদের হাতে চাল, ডাল, তেল, নুন,চিড়ে, মুড়ি, গুড়, ত্রিপল সহ অন্যান্য খাদ্য সামগ্রী তুলে দিন দেয়া হয়। শ্রীরামপুর সাংগঠনিক জেলা […]
ট্রাফিকের দায়িত্ব সামলে পাটকাঠির পাঠশালায় ছোটদের পড়ান সিভিক ভলেন্টিয়ার হীরালাল।
হুগলি, ২৩ সেপ্টেম্বর:- আর জি কর কান্ডে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় গ্রেফতার হওয়ার পর অনেক নেগেটিভ প্রচার হয়েছে সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে।তবে এই ছবি টা একেবারেই উল্টো। হীরার পাঠশালায় শিখছে পড়ছে ছোটোরা, বলাগড়ের সিভিক ভলেন্টিয়ারের কাজের প্রশংসায় পুলিশ। শিক্ষক হীরালালের হাত ধরে আরো একটু ভালো করে শিখছে কচিকাঁচারা, ট্রাফিকের দায়িত্ব সামলে পাটকাঠির পাঠাশালায় ছোটোদের পড়ান সিভিক […]
সিজিও থেকে বেরিয়ে বিস্ফোরক নির্মল ঘোষ।
কলকাতা, ২৩ সেপ্টেম্বর:- সিজিও থেকে বেরিয়ে বিস্ফোরক নির্মল ঘোষ। নির্মল ঘোষ বলেন -যদি নির্যাতিতা চিকিৎসকের বাবা আমাকে বলতেন আমি দেহ সংরক্ষণ করে রাখতে চাই, আমি আবার পোস্টমর্টেম করতে চাই তাহলে আমি রেখে দিতাম, কিন্তু তিনি এসব কথা কাউকেই বলেননি বরং পর দিন থেকে এসব কথা যাদের দিয়ে বলাচ্ছে আমার মনে হয় আন্দোলনের রাস তাদের হাতে […]
সিন্ডিকেট রাজের তদন্তে সিবিআই এর চিঠি কোন্নগর পুরসভায়, পাল্টা সত্যতা যাচাইয়ে পুরপ্রধান।
হুগলি, ২৩ সেপ্টেম্বর:- ইমারতী দ্রব্য সরবরাহের নামে সিণ্ডিকেট চালানো ও বেআইনি ভাবে ব্যবসার অংশীদার হওয়ার অভিযোগ ওঠায় কোন্নগরের বাসিন্দা সুভাষচন্দ্র ভাদুড়ি ওরফে বাপ্পা ও মহন্মদ সাবির নামে দুই অভিযুক্তের বিরুদ্ধে কোন্নগর পুরসভায় চিঠি দিয়ে রিপোর্ট চাইল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। চলতি মাসের ১৯ তারিখে কোন্নগর পুরসভার তরফে সেই চিঠির প্রাপ্তি স্বীকার করা হয়।তাতেই চাঞ্চল্য ছড়িয়েছে। […]











