স্পোর্টস ডেস্ক, ২৬ জুন:- ৮ জুলাই ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ দিয়ে বাইশ গজে ফিরতে চলেছে আন্তর্জাতিক ক্রিকেট। তবে ভারতে কবে ক্রিকেট ফিরবে সেই নিয়ে এখনও কিছু জানা যায়নি। তবে উদ্বেগের মাঝেই ব্যক্তিগত অনুশীলনে নেমে পড়লেন টিম ইন্ডিয়ার পেসার ইশান্ত শর্মা। প্রথম দিন অনুশীলনে অবশ্য বল হাতে প্র্যাকটিস করেননি ইশান্ত। ইনস্টাগ্রামে ভিডিয়ো পোস্ট করেছেন তিনি। ওয়ার্ম আপ, ফিটনেস চর্চা, স্ট্রেচিং করেন ইশান্ত। মাঠে ফিরতে পেরে দারুণ খুশি ইশান্ত লেখেন, “সোশ্যাল ডিস্ট্যান্স বজায় রেখে ক্রিকেটে ফিরলাম। এবার মনের ফূর্তি বাড়বে।” প্রসঙ্গত সোমবার থেকেই অনুশীলন শুরু করে দিয়েছেন আর এক ভারতীয় তারকা চেতেশ্বর পূজারা। রাজকোটে তিনি অনুশীলন শুরু করেছেন। বছরের শেষে অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতি হয়তো শুরু করে দিলেন টিম ইন্ডিয়ার দুই তারকা চেতেশ্বর পূজারা এবং ইশান্ত শর্মা।
Related Articles
সরকারের ১১ বছর বর্ষপূর্তি, হাওড়ার বালি-জগাছা ব্লকে কল্যাণ ঘোষের নেতৃত্বে মিছিল।
হাওড়া, ৬ মে:- মা-মাটি-মানুষের সরকারের ১১ বছর বর্ষপূর্তিতে হাওড়ার বালি-জগাছা ব্লকে কল্যাণ ঘোষের নেতৃত্বে মিছিল হল শুক্রবার বিকেলে। এদিন বালি জগাছা ব্লকের সহযোগিতায় সাঁপুইপাড়া বসুকাটি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক প্রকল্পগুলির প্রতীকী ট্যাবলো নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা ষষ্ঠীতলা মোড় থেকে শুরু হয়। মিছিল আসে লোকনাথ অটোস্ট্যান্ড আনন্দনগর বি.এড কলেজ পর্যন্ত। কয়েক হাজার মানুষ মিছিলে অংশ […]
পরিবারের সদস্যদের ঘরে আটকে রেখে ভয়াবহ ডাকাতি প্রাক্তন প্রধান শিক্ষিকার বাড়িতে।
হাওড়া, ১৯ আগস্ট:- জগৎবল্লভপুরের পাতিয়াল শিবানন্দবাটি এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে প্রাক্তন প্রধান শিক্ষিকার বাড়িতে হানা দেয় ১০-১২ জনের সশস্ত্র ডাকাতের দল। বাড়ির সদস্যদের একটি ঘরের মধ্যে বন্ধ করে ডাকাতি করা হয় বলে অভিযোগ। বাধা দিতে গেলে বন্দুকের বাট দিয়ে মারধর করা হয় গৃহকর্তা এবং তার ছেলেকে। চেচামেচি শুনেই এলাকার লোকজন বেরিয়ে আসেন এবং ডাকাতদের বাধা […]
নেশার টাকা না পেয়ে নিজের বাবাকেই খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে।
হাওড়া, ২৯ জুন:- নেশা করার জন্য টাকা চেয়ে না পাওয়ায় নিজের বাবাকেই ইটের আঘাতে খুন করল ছেলে। এমনই অভিযোগ উঠেছে হাওড়ার উলুবেড়িয়ার রাজাপুর থানা এলাকার জগন্নাথপুরে। জানা গেছে, মৃতের নাম তপন মন্ডল (৫৮)। এই ঘটনায় মৃতের ছেলে অভিযুক্ত কুমারেশ মন্ডলকে পুলিশ আটক করেছে। জানা গেছে, বুধবার রাতে পেশায় করাত কলের কর্মী কুমারেশ তার বাবা তপন […]









