হাওড়া , ২৩ জুন:- বেলুড়ে লরির চাকায় পিষ্ট হয়ে মারা গেলেন এক ব্যক্তি। আজ মঙ্গলবার বিকেল ৪টে নাগাদ রামধন ঘোষ লেনের গ্যাস গোডাউনের সামনে ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রের খবর, ওই ব্যক্তি রাস্তা পার হওয়ার সময় আচমকাই সামনে চলে আসে লরিটি। লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। মৃতের পরিচয় এখনও জানা যায়নি। ঘাতক লরিটি পুলিশ আটক করেছে। মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
Related Articles
ডাকাতদলের দেওয়া অষ্টধাতুর সিংবাহিনীর পুজো শুরু চুঁচুড়ার দত্তবাড়িতে।
সুদীপ দাস, ৩০ সেপ্টেম্বর:- সালটা ছিল ১৭৪২ কি ৪৩। বর্ধমানের কুরমান পলাশি গ্রামের বাসিন্দা রামচন্দ্র দত্তর বাড়ি থেকে লক্ষ্মী-নারায়নের শালগ্রাম শিলা নিয়ে নেয় সেখানকার তৎকালীন রাজা। এর পর পরই রামচন্দ্রের বাড়িতে ডাকাত পরে। ডাকাতদল ওই বাড়িতে কিছু না পেয়ে একটি অষ্টধাতুর সিংহবাহিনীরূপী দেবি দুর্গার মুর্তি দিয়ে যান। সেসময় বর্গীদের আক্রমনের ভয়ে বর্ধমান ছেড়ে হুগলীর চুঁচুড়ায় […]
পায়ে হেঁটে বাড়ি বাড়ি প্রচার করছেন সিঙ্গুরের সি,পি,এম প্রার্থী সৃজন ভট্টাচার্য।
হুগলি , ২৬ মার্চ:-বয়স্ক ভোটারদের পায়ে প্রণাম করে করজোড়ে ভোটের আবেদন সিঙ্গুর বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্যের। এদিন দলীয় কর্মীদের নিয়ে পায়ে হেঁটে প্রচার করেন বেড়াবেড়ি গ্রামে। এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বেচারাম মান্না ও বিজেপি প্রার্থী রবীন্দ্রনাথ ভট্টাচার্য প্রতিদন্দীতা করছেন। Post Views: 472
সিপিএম এজেন্টের দোকান ভাঙচুর , পাশে দাঁড়ালেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক !
সুদীপ দাস, ২৮ ফেব্রুয়ারি:- ভোট মিটতেই্রবিবার গভীর রাতে সিপিএমের এক বুথ এজেন্টের দোকান ভাঙচুরের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো চুঁচুড়ার রবীন্দ্রনগর মোড়ে। চুঁচুড়া পুরসভার ১৫নম্বর ওয়ার্ডের বাসিন্দা স্বপন হালদার দীর্ঘদিন ধরেই বাম রাজনীতির সাথে যুক্ত। সিপিএম কর্মী স্বপনবাবু রবিবার ভোটের দিন চুঁচুড়ার ১৫নম্বর ওয়ার্ডে সিপিএম প্রার্থীর বুথ এজন্ট হয়েছিলেন। রবীন্দ্রনগরের কাছে রাস্তার পাশে স্বপনবাবুর একটি পরোটার দোকান […]










