স্পোর্টস ডেস্ক, ২০ জুন:- ২০১১ সালের বিশ্বকাপ ফাইনাল ভারতের কাছে নাকি বিক্রি করে দিয়েছিল শ্রীলঙ্কা। কলোম্বোয় একটি টিভি চ্যানেলে গড়াপেটার এমনই গুরুতর অভিযোগ তুলেছিলেন শ্রীলঙ্কার প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মাহিন্দানান্দা অতুলগামাগে। তারপরেই শোরগোল পড়ে যায়। অতুলগামাগেকে এবার পাল্টা দিলেন ২০১১ বিশ্বকাপ ফাইনালে খেলা শ্রীলঙ্কার দুই ক্রিকেটার। একজন ২০১১ বিশ্বকাপ ফাইনালে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দিয়েছিলেন সেই কুমার সাঙ্গাকারা আর অন্যজন হলেন মাহেলা জয়বর্ধনে। দুই প্রাক্তন অধিনায়কই মাহিন্দানান্দা অতুলগামাগের অভিযোগ উড়িয়ে দিয়েছেন। কুমার সাঙ্গাকারা বলেন, “ওঁনার যাবতীয় তথ্য আইসিসি-র দুর্নীতিদমন শাখার হাতে তুলে দেওয়া উচিত। যাতে সবকিছুর তদন্ত হয়।” অন্যদিকে মাহেলা জয়বর্ধনে বলেন, ” নির্বাচন কি এসে গেছে, তাই এই সার্কাস!” শ্রীলঙ্কার সিরাসা টিভিকে দেওয়া এক সাক্ষাত্কারে মাহিন্দানান্দা অতুলগামাগে বলেন, “সে দিন আমরা বিশ্বকাপ ফাইনাল ভারতের কাছে বিক্রি করে দিয়েছিলাম। আমি তখন নিজে ছিলাম এই দেশের ক্রীড়ামন্ত্রী। আমিও বিশ্বাস করি সেই বিশ্বকাপ ফাইনাল বিক্রি হয়েছিল। আসলে সেই সময় আমি এই সব তথ্য ফাঁস করতে চাইনি।”
Related Articles
পোর্টাল বিভ্রাটের কারণে তৃতীয় দফার টিকাকরনের কাজ প্রথম দিনেই ব্যাহত।
কলকাতা, ২৮ এপ্রিল:- পোর্টাল বিভ্রাটের কারণে তৃতীয় দফার কোভিড টিকা করণের জন্য নাম নথিভুক্ত করার প্রক্রিয়া আজ প্রথম দিনেই ব্যাহত হয়েছে। এই পর্যায়ে ১ লা মে থেকে ১৮ বছরের বেশি বয়সী সমস্ত নাগরিকদের করোনার টিকা দেওয়ার জন্য আজ থেকেই নাম নথিভুক্তিকরণ এর কাজ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু এদিন বিকেল চারটে নাগাদ কো উইন পোর্টালে […]
পঞ্চায়েত ভোটের আগেই শাসকদলের গোষ্ঠী কোন্দল হাওড়ায়।
হাওড়া, ৩০ এপ্রিল:- রাজ্যে পঞ্চায়েত ভোটের আগে গ্রামে গ্রামে ঘুরে যখন উত্তরবঙ্গ থেকে জনসংযোগ কর্মসূচি শুরু করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তখন হাওড়ার আমতায় বিনলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতিকে অপসারণের দাবিতে দলের কর্মীরা সরব হয়েছেন। রবিবার সকালে এই নিয়ে বিক্ষোভ মিছিল বের হয় গ্রামে। পঞ্চায়েত নির্বাচনের আগে একদিকে যখন রাজ্যের বিভিন্ন প্রান্তে মানুষের […]
ক্ষমতার দম্ভ দেখালে মানুষ তাদের সরিয়ে দেয় – শুভেন্দু অধিকারী।
পূর্ব মেদিনীপুর , ৩ নভেম্বর:- আমাকে নেত্রী বললে আমি লড়াই করে দেব, আপনারা দেখেছেন ২০০৯ ছিলো ১৭২০০০ মার্জিন, ২০১৪ তা বেড়ে হয় ২৫০০০০। ক্ষমতার দম্ভ দেখালে তাদের মানুষ সরিয়ে দেয়, যেমনটা ২৩৫ এর হয়েছ। শুভেন্দু অধিকারীর আজকের এই মন্তব্য নিয়ে নতুন করে জল্পনা শুরু হলো। রাজনৈতিক মহলের ধারনা এই মন্তব্য এর পর বেশ কিছু পথ […]







