স্পোর্টস ডেস্ক , ২০ জুন:- লকডাউনে করোনা সচেতনতার বার্তা দেওয়ার পাশাপাশি তিনি কীভাবে সময় কাটাচ্ছেন তার কম-বেশি আপডেট সোশ্যাল মিডিয়াতে নিয়ম করে দিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। বৃহস্পতিবারও ইনস্টাগ্রামে একটা ছবি পোস্ট করেন বিরাট কোহলি। বই পড়তে পড়তে মুম্বইয়ের বর্ষা উপভোগ করছেন বিরাট। ছবিটি পোস্ট করে বিরাট কোহলি লেখেন, “মুম্বইয়ে দারুন আবহাওয়া। মুম্বইয়ে প্রথমবার বর্ষা উপভোগ করছি। বই পড়া শুরু করার জন্য এর থেকে ভালো হসময় আর হতে পারে না।” কোহলির এই পোস্টে অনেকেই মন্তব্য করেছেন। এবি ডিভিলিয়ার্স লিখেছেন, সফিসটিকেটেড! আর ডেভিড ওয়ার্নার মজা করে লেখেন, যুবক বিরাট কোহলি মনে হচ্ছে অল্প অল্প সাদা দাড়ি।
Related Articles
পূর্ব ভারতে বন্যা দুর্গতদের পাশে বিরাট প্রয়াস টিম ইন্ডিয়ার।
স্পোর্টস ডেস্ক , ১ আগস্ট:- পূর্ব ভারতের দুই রাজ্য অসম ও বিহার বন্যায় নাজেহাল। এই পরিস্থিতিতে অসহায় মানুষদের সাহায্যে ভারত অধিনায়ক বিরাট কোহালির নেতৃত্বে এগিয়ে এলেন দেশের একঝাঁক সফল ক্রীড়াবিদ। যেখানে ভারতীয় স্পিন বোলিং বিভাগের দুই তরুণ তুর্কি কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চহাল, কলকাতা নাইট রাইডার্সের তরুণ ব্যাটসম্যান শুভমন গিল, অজিঙ্ক রাহানে, মহিলা ক্রিকেট দলের […]
তিন পার্থীকে নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শায়ের রোড শো জগদ্দলে
ব্যারাকপুরঃ, ৯ এপ্রিল:- শুক্রবার বিকেলে জগদ্দলে নির্বাচনি প্রচারে এসে রোড শো করলে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শা। এদিন হুড খোলা গাড়িতে চেপে স্বরাষ্ট্র মন্ত্রী জগদ্দল,ভাটপাড়া ও নৈহাটি বিধানসভা কেন্দ্রের তিন পার্থী যথাক্রমে অরিন্দম ভট্টাচার্য,পবন কুমার সিং ও ফাল্গুনী পাত্রকে সঙ্গে নিয়ে রোড শোয়ে অংশ নেন। স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে এদিন প্রচারে সঙ্গত দেন সাংসদ অর্জুন সিং। […]
*জাল আধার কার্ড তৈরির অভিযোগ ডোমজুড়ে; স্ক্যানার মেশিন, প্রিন্টার সহ কম্পিউটার বাজেয়াপ্ত করলো পুলিশ।
হাওড়া, ২০ ডিসেম্বর:- হাওড়ায় দেদার তৈরি হচ্ছিল জাল আধার কার্ড। অভিযোগ পেয়েই ব্যবস্থা নিল পুলিশ। স্ক্যানার মেশিন, প্রিন্টার সহ কম্পিউটার বাজেয়াপ্ত করা হয়েছে। জাল আধার কার্ড তৈরির অভিযোগ উঠেছে ডোমজুড় থানার বেগড়ী গ্রাম পঞ্চায়েতে। জানা গিয়েছে, ওই গ্রাম পঞ্চায়েতের জনৈক সদস্য দীর্ঘদিন ধরেই এই কাজে যুক্ত ছিলেন। স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পেয়ে পুলিশ বৃহস্পতিবার রাতে […]









