হাওড়া , ১৯ জুন:- মানসিক অবসাদে আত্মঘাতী হল দশম শ্রেণির এক স্কুল ছাত্রী। ঘটনাটি ঘটেছে হাওড়ার নিশ্চিন্দা থানা এলাকায়। শিবানী সাউ ( ১৬ ) নামের ওই ছাত্রী পড়ত একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে। পরিবারের অনুমান, লকডাউনের সময় অনলাইনে পড়াশোনা চালু হলেও তার কাছে স্মার্ট ফোন না থাকায় পড়াশোনায় সে অন্যদের থেকে পিছিয়ে পড়েছিল। এই কারণেই সে মানসিক অবসাদে ভুগছিল বলে পরিবারের অনুমান। যদিও মৃত্যুর সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। নিশ্চিন্দা থানা এলাকার প্রফুল্লনগরে বৃহস্পতিবার ওই ঘটনা ঘটে। ঘরের জানলা থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। জানা গেছে, বালির একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে পড়ত সে।পরিবারের অনুমান, লকডাউনের মধ্যে অনলাইনে পড়াশোনা করতে পারেনি বলে সে মানসিক চাপের মধ্যে ছিল কিছুদিন ধরে। লকডাউনের সময় থেকেই নিশ্চিন্দায় ভাড়া বাড়িতে বড় দাদার সঙ্গে ছিল সে। বাবা-মা আর ছোট ভাই দেশে চলে গিয়েছিল লকডাউনের দিনতিনেক আগে। লকডাউন হয়ে যাওয়ার কারণে তারা হাওড়ার বাড়িতে ফিরতে পারেননি। পুলিশ জানিয়েছে, আত্মঘাতী হওয়ার কারণ এখনও জানা যায়নি। নিশ্চিন্দা থানার পুলিশ মৃত্যুর কারণ খতিয়ে দেখছে।
Related Articles
অজি সফরে টিম ইন্ডিয়ার সঙ্গে থাকবে পরিবার , জানাল অস্ট্রেলিয়া বোর্ড
স্পোর্টস ডেস্ক , ৩০ অক্টোবর:- বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের ইচ্ছেকে প্রাধান্য দিয়ে সেই সফরে পরিবারকে সঙ্গে রাখার ব্যাপারে ক্রিকেটারদের অলিখিত ভাবে আশ্বস্ত করল ভারতীয় ক্রিকেট বোর্ড। কিছু দিন আগে ভারতীয় দলের ক্রিকেটারদের পরিবারের সদস্যদের থাকার ব্যবস্থা করতে অস্ট্রেলিয়া বোর্ডকে অনুরোধ জানিয়েছিলেন সৌরভ। ভারতীয় বোর্ডের অনুরোধ মেনে নিয়েছে অস্ট্রেলিয় ক্রিকেট বোর্ড। কোয়রান্টিনেও বিরাটদের অনুশীলন করার অনুমতি ইতিমধ্যেই […]
ভোল্টেজ বিভ্রাট, খারাপ হলো ইলেকট্রনিক সামগ্রী, বিদ্যুৎ দপ্তরের কর্মীদের ঘিরে বিক্ষোভ চুঁচুড়ায়।
সুদীপ দাস, ১৩ ডিসেম্বর:- ভোল্টেজ বিভ্রাট, খারাপ হল টিভি, ফ্রিজ সহ একাধিক বৈদ্যুতিক সামগ্রী। বিদ্যুত দপ্তরের কর্মীদের ঘিরে ধরে বিক্ষোভ। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে চুঁচুড়া থানার অন্তর্গত চকবাজার কাঠগোলা লেন এলাকায়। স্থানীয় সূত্রে খবর মঙ্গলবার সকালে বিদ্যুত দপ্তরের কর্মীরা কাঠগোলা এলাকায় রক্ষানাবেক্ষনের কাজ করতে আসে। কাজ চলাকালীনই সকাল ১১টা নাগাদ হঠাৎ করেই একাবাসীদের […]
জাহাজ আটকালো নদীর চরে, বাসুদেবপুরে চাঞ্চল্য। তা দেখতে মানুষের ভীড়।
হাওড়া, ২ আগস্ট:- হাওড়ার শ্যামপুর -১ ব্লকের বেলাড়ি গ্রাম পঞ্চায়েতের পূর্ব বাসুদেবপুরে হুগলি নদীতে দুটি জাহাজ পাশাপাশি পাস করার সময় কলকাতামুখী জাহাজটি আটকে পড়লো নদীর চরে। এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায় ৫৮ গেটের পূর্ব বাসুদেবপুরের হুগলি নদীর তীরবর্তী এলাকায়। সূত্র মারফত জানা যায়, বুধবার সকালে হলদিয়া থেকে কলকাতামুখী জাহাজ আসছিল। ওই সময় অপর একটি জাহাজ […]








