নবান্ন,হাওড়া , ১৭ জুন:- রেশন ও আম্ফানের ত্রাণ নিয়ে কারো কোনো অভিযোগ থাকলে সরাসরি থানায় অভিযোগ জানানোর পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ সঠিক হলে তিনি নিজে বিষয়টি দেখবেন বলেও জানান। বিভিন্ন খাতে ক্ষতিপূরণের টাকা সরাসরি ক্ষতিগ্রস্ত মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী। এর জন্য কাউকে ধরা বা টাকা দেওয়ার দরকার নেই বলে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘ত্রাণের টাকা পেতে কারোর কাছে যাওয়া বা তদ্বির করার দরকার নেই। এর জন্য পয়সা দিয়ে কারোর কাছ থেকে ফর্ম কেনা বা কোনো সাহায্য চাওয়ার দরকার নেই। প্রশাসনই এটা করে দেবে।’
Related Articles
মহৎ উদ্যোগ বেলুড় মঠ রামকৃষ্ণ মিশনের , ৬০ শতাংশ ভর্তুকি দিয়ে কোভিড টেস্টের ব্যবস্থা।
হাওড়া , ১২ মে:- করোনা অতিমারী পরিস্থিতিতে মানুষের সেবায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আগামী ১ জুন থেকে ৫০ শয্যাবিশিষ্ট সেফ হোম চালু করার কথা আগেই ঘোষণা করেছিল বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন সারদাপীঠ কর্তৃপক্ষ। এবার নামমাত্র খরচে গরীব মানুষের জন্য কোভিড ( আরটি-পিসিআর ) টেস্টের ব্যবস্থা করলেন বেলুড় রামকৃষ্ণ মিশন শিক্ষণ মন্দির কর্তৃপক্ষ। আগামী ১৭ মে […]
দর্শনার্থীদের চলন্ত গাড়িতে আগুন , ভস্মীভূত গাড়ী।
গোঘাট, ২৮ ডিসেম্বর:- দর্শনার্থীদের চলন্ত গাড়িতে আগুন। আগুনে ভস্মীভূত গাড়ী। এলাকায় চাঞ্চল্য। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন ও গোঘাট থানার পুলিশ। অগ্নিদগ্ধ চলন্ত গাড়ি দেখতে উৎসাহী জনতার ভিড়। প্রায় আধঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম দমকল। সূত্রের খবর সোনামুখী থেকে একটি মারুতি গাড়ি জয়রামবাটি হয়ে কামারপুকুর এর দিকে আসছিলো। জানা গিয়েছে গাড়ির মধ্যে […]
রুরাল পুলিশ ও সিঙ্গুর থানার যৌথ উদ্যোগে ৩২ তম মাসিক পথ নিরপত্তা পালিত হল।
হুগলি , ৫ ফেব্রুয়ারি:- হুগলি জেলা রুরাল পুলিশ ও সিঙ্গুর থানার যৌথ উদ্যোগে ৩২ তম মাসিক পথ নিরপত্তা পালিত হল। ব্যান্ড বাজিয়ে ট্যাবলো সহকারে সিঙ্গুর থানা থেকে পদযাত্রা শুরু হয়ে কামারকুণ্ডু জেলা রুরাল পুলিশ সুপার অফিস পর্যন্ত যায় পদযাত্রা। উপস্থিত ছিলেন জেলা রুরাল পুলিশ সুপার আমনদীপ, অতিরিক্ত পুলিশ সুপার শিবপ্রসাদ পাত্র, সিঙ্গুর ব্লক আধিকারিক পার্থ […]









