নবান্ন,হাওড়া , ১৭ জুন:- রাজ্য সরকার কম উপসর্গ বিশিষ্ট করোনা রোগীদের বিশেষ সেফ হোম সেন্টারে রেখে চিকিৎসা ও দেখাশোনা করার সিদ্ধান্ত নিয়েছে।সারা রাজ্যে এরকম ১০৪ টি সেফ হোম সেন্টার চালু করা হয়েছে। কোভিড হাসপাতালগুলির ওপর থেকে অপ্রয়োজনীয় চাপ কমাতেই এই সিদ্ধান্ত বলে মুখ্যমন্ত্রী মমমতা ব্যানার্জী জানিয়েছেন। রাজ্যের করোনা পরিস্থিতি পর্যালোচনায় মুখ্যমন্ত্রী আজ নবান্নে বিভিন্ন্ চিকিৎসক সংগঠনের সঙ্গে বৈঠক করেন।বৈঠকের পরে তিনি সাংবাদিকদের বলেন বর্তমানে রাজ্যের ৭৭ টি কোভিড হাসপাতালে ১০ হাজারের বেশি বেড রয়েছে।তার মাত্র ২২ শতাংশে এখন রোগী ভর্তি আছেন। প্রচুর বেড খালি রয়েছে। তা স্বত্তেও সংক্রমণের হার বাড়ায় ভবিষ্যত পরিকল্পনা হিসাবে হাসপাতালের ওপর চাপ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেফ হোম সেন্টারে চিকিৎসকরা নিয়মিত রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করবেন ও প্রয়োজনীয় পরামর্শ দেবেন। তাদেরকে বাড়িতে তৈরি খাবারও পাঠানো যাবে। মুখ্যমন্ত্রী জানিযেছেন রাজ্যে করোনা সংক্রমণের পাশাপাশি নমুনা পরীক্ষা ও সুস্থতার হারও উল্লেখয়োগ্য ভাবে বাড়ছে।গতকাল পর্যন্ত রাজ্যে করোনা রোগীদের সুস্থতার হার প্রায় ৫১ শতাংশ বলে তিনি জানিয়েছেন।এই সময় রাজ্যে সাড়ে তিন লক্ষের বেশি নমুনা পরীক্ষা হয়েছে।
Related Articles
আজ সকাল থেকে চালু হল হাওড়ায় ফেরি সার্ভিস।
হাওড়া,১ জুন:- দেশজুড়ে টানা লকডাউনের জেরে এতদিন পর্যন্ত বন্ধ ছিল জলপথ পরিষেবা। শেষপর্যন্ত লকডাউনের ৭১ দিনের মাথায় আজ সোমবার পয়লা জুন থেকে ফের চালু হল জলপথ পরিষেবা। প্রতি এক ঘন্টা অন্তর এই পরিষেবা দেওয়া হচ্ছে। চল্লিশ শতাংশ যাত্রী নিয়েই এখন পরিষেবা চলবে। প্রতিদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই জনপথ পরিষেবা দেওয়া হবে। বলা […]
প্রাকৃতিক দুর্যোগের সময় বিদ্যুৎ ব্যাবহারে সতর্কতা অবলম্বন করতে নিরদর্ষ মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ২৪ সেপ্টেম্বর:- ঝড়-বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগের সময় বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে সর্তকতা অবলম্বন করতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যবাসীর কাছে আবেদন জানিয়েছেন। কলকাতা ভবানীপুর আজ আসন্ন উপনির্বাচনের এক প্রচার সভায় মুখ্যমন্ত্রী বলেন, এখন অতিবৃষ্টি বজ্রপাতের মত প্রাকৃতিক দুর্যোগের পরিমাণ অত্যন্ত বেড়ে গেছে। এজন্য মানুষকে সতর্ক হতে হবে। বজ্রপাতের সময় বাড়িতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে ল্যাম্পপোস্ট এবং […]
গগনচুম্বী বাজারদর , লক্ষ্মী পুজোয় ধনলক্ষ্মীতে টান বাঙালীর !!
সুদীপ দাস , ৩০ অক্টোবর:- রাত পোহালেই কোজাগরীর আরাধনায় মাতবে আপামর বাঙালী। বাঙলার ঘরে-ঘরে লক্ষ্মী পুজোর চল সুপ্রাচীন কাল থেকে। কিন্তু করোনা মরসুমে ঘরের এই পুজোতেও কাঁটছাট বাঙালীর। ঘরোয়া মা লক্ষ্মীর আরাধনায় আড়ম্বর বলতে যতটুকু বোঝায় এবার সেখানেও অনারম্বরের ছোঁয়া। সৌজন্যে অবশ্যই চিন থেকে উত্থান হওয়া কোভিড-১৯। করোনা ভাইরাসের জেরে একটানা লকডাউনের “অর্থনৈতিক কুফল” এখনও […]









