স্পোর্টস ডেস্ক , ১৭ জুন:- করোনা আবহে দীর্ঘদিন পর মাঠে ফিরেছে স্প্যনিশ লা লিগা। দীর্ঘদিন পর মাঠে ফিরেছেন ফুটবলাররা। আবার খেলতে হবে ঘনঘন ম্যাচ। তাই খেলোয়াড়দের স্বাস্থ্য নিয়ে ঝুঁকি থাকছে। থাকছে ইনজুরির শঙ্কা। কিন্তু মরসুমের এই সময়ে ইনজুরিতে খেলোয়াড় হারানো মানে দলের বিপদ। তাই খেলোয়াড়রা যাতে ইনজুরিতে না পড়ে সেজন্য রোটেশন করে খেলানোর ইঙ্গিত দিয়েছেন বার্সা কোচ সেতিয়েন। তিনি বলেন, আমার পরিকল্পনা হল খেলোয়াড় পরিবর্তন করা। লেগানসের বিপক্ষে ম্যাচে সেটা করা হবে। তিনি আরও বলেন, “আমি মরসুমের শেষ পর্যন্ত আমার খেলোয়াড়দের ফ্রেশ রাখতে চাই। যাতে এক মিনিটের জন্যও তাদের পারফর্মেন্সে ফিটনেসের প্রভাব না পরে। আমরা ইনজুরি এড়াতে চাই এবং নিশ্চিত করতে চাই যাতে খেলোয়াড়রা সতেজ থাকে।”
Related Articles
ভ্যালেন্টাইন্স-ডে তে অভিনব কর্মসূচি মগরা ওয়েলফেয়ার অর্গানাইজেশনের।
প্রদীপ বসু, ১৪ ফেব্রুয়ারি:- ভ্যালেন্টাইন্স ডে তে এক অভিনব কর্মসূচি গ্রহণ করল মগরা ওয়েলফেয়ায়ার অর্গানাইজেশন এর সদ্যস্য সদস্যারা। মগরা গজঘন্টা প্রাইমারি স্কুলে থ্যালাসেমিয়া শিশুদের হাতে পুষ্প স্তবক দিতে তাদের সন্মান জানিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করল তারা। সকাল সকাল অভিভাবকদের সঙ্গে দূর দুরান্ত থেকে এসেছিল থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুরা। প্রথমে জাতীয় সংগীত তারপর ফুল স্তবক দিয়ে শুভেচ্ছা […]
দীঘায় জগন্নাথ ধাম নিয়ে রাজ্যকে তোপ শুভেন্দুর।
হাওড়া, ৮ জানুয়ারি:- অযোধ্যায় রাম মন্দিরের পুন:প্রতিষ্ঠা উপলক্ষে হাওড়ায় পুরোহিত, করসেবকদের সংবর্ধনা অনুষ্ঠানে শুভেন্দু। দীঘায় জগন্নাথ ধাম নিয়ে তোপ রাজ্য সরকারকে। দীঘাতে জগন্নাথ ধাম নির্মাণ নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে সরাসরি তোপ দাগলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার রাতে রামরাজাতলায় পুরোহিত, করসেবকদের সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে তিনি বলেন, ফের এই মন্দির নির্মাণ করতে হিন্দুদের ৫০০ বছর […]
আগামীকাল দুদিনের সফরে রাজ্যে প্রধানমন্ত্রী।
কলকাতা, ২৯ ফেব্রুয়ারি:- শুক্রবার দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার ঝাড়খন্ডের সিন্দ্রি থেকে ধানবাদ হয়ে হেলিকপ্টারে তিনি হুগলির আরামবাগে পৌঁছাবেন। সেখানে রেল, বন্দর, তেল পাইপলাইন, এলপিজি সরবরাহ, জল শোধন সহ মোট ৭২০০ কোটি টাকা মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং জাতির উদ্দেশে উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী। এর মধ্যে ২,৭৯০ কোটি টাকা ব্যয়ে নির্মিত […]











