হুগলি , ১৫ জুন:- উত্তরপাড়া রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার আরো এক,ডাকাতি হওয়া পুরো টাকা উদ্ধার করল পুলিশ। উত্তরপাড়া থেকে ধৃত উমেশ পাশোয়াের কাছ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র,কার্তুজ,মোবাইল ও নগদ পঁচিশ হাজার টাকা। গত ৫ জুন উত্তরপাড়ার রাজেন্দ্র এভিনিউ এ একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে।দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র নিয়ে ব্যাংকে ঢুকে ১৭ লাখ ২৮ হাজার টাকা লুট করে।টাকা নিয়ে চম্পট দেওয়ার সময় রাস্তায় টাকার বান্ডিল ছরিয়ে পরে। তদন্তে নেমে ওই দিন রাতেই চারজনকে গ্রেফতার করে চন্দননগর পুলিশ কমিশনারেটের গোয়েন্দারা। তিনজনকে উত্তরপাড়া ও ডাকাতির মাস্টার মাইন্ড প্রীতম ঘোষকে চুুঁচুড়ার রবীন্দ্র নগর থেকে গ্রেফতার করে। ধৃতদের কাছ থেকে দশ লাখ টাকা উদ্ধার হয়। দশ দিনের পুলিশ হেফাজত নিয়ে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে ডাকাতির ঘটনায় আরো উমেশ পাশোয়ানের কথা জানতে পারে তদন্তকারীরা।আজ উত্তরপাড়া থানায় চন্দননগর পুলিশের এ,ডি,সি,পি শ্রীরামপুর ঈশানী পাল জানান, ডাকাতি হওয়া পুরো টাকাই উদ্ধার করা গেছে ধৃতদের কাছ থেকে।মোট তিনটি আগ্নেয়াস্ত্র আট রাউন্ড কার্তুজ ও উদ্ধার হয়েছে। ডাকাতিতে ব্যবহৃত দুটি গাড়ি সিজ করা হয়েছে।
Related Articles
বিশ্বভারতীর মাটিতে দাঁড়িয়ে ‘উপাচার্য’কে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বীরভূম , ২৯ ডিসেম্বর:- বিশ্বভারতীর মাটিতে দাঁড়িয়ে ‘উপাচার্য’কে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে বিশ্বভারতীর উপাচার্যকে ‘বিজেপি’র লোক বলে কটাক্ষ করেন মমতা। মঙ্গলবার বোলপুরের লজ মোড় থেকে দীর্ঘ ৪ কিলোমিটার হেঁটে জামবুনিতে এক সভায় অংশগ্রহণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিশাল পদযাত্রায় ছিল লোকের ঢল। স্বতস্ফূর্তভাবে মানুষ এদিন মমতার সঙ্গে পা মিলিয়েছিলেন। মিছিলে ছিল […]
ভোটের দিনক্ষণ দোড় গোড়ায় কড়া নাড়ছে , তার আগেই পুলিশের রুটমার্চ।
হুগলী , ৪ ফেব্রুয়ারি:- বিধানসভার নির্বাচনের দিনক্ষন দোড় গোড়ায় কড়া নাড়ছে। রাজনৈতিক দল গুলোর তৎপরতা মিটিং, মিছিল কর্মীসভা চলছে। বিগত বছর গুলোর তুনায় এবছরের নির্বচনকে সুষ্ঠু শান্তিপূর্ণ ভাবে করার চ্যালেঞ্জ তুঙ্গে। প্রশাসনের তৎপরতা বেড়েছে। নির্বাচন প্রক্রিয়ার বিধি আরো কিছু পরিবর্তন হতে পারে প্রশাসন সূত্রে খবর। প্রশাসনের পক্ষ থেকে এখন থেকেই নজরদারি শুরু হয়েগেছে হুগলী জেলার […]
চাকরি প্রার্থীদের নবান্নে ডেপুটেশন কর্মসূচি ঘিরে উত্তেজনা শিবপুরে।
হাওড়া, ২৮ ডিসেম্বর:- কয়েক দফা দাবিতে রাজ্য সরকারের চতুর্থ শ্রেণির পদের কর্মপ্রার্থীরা বুধবার নবান্নে এক ডেপুটেশন কর্মসূচি নেন। এই নিয়ে পুলিশ তাদের বাধা দিলে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি বেধে যায়। পুলিশ বেশ কয়েকজনকে আটক করে। এদিন শিবপুর কাজিপাড়ায় জমায়েত হন তাঁরা। চতুর্থ শ্রেণির কর্মচারীদের পাশাপাশি রাজ্য সরকারের অন্যান্য বিভাগেরও চাকরিপ্রার্থীরাও এদিন ডেপুটেশন দিতে কাজিপাড়ায় জমায়েত […]







