হাওড়া , ১৫ জুন:- বিদ্যুৎ বিল মকুবের দাবিতে হাওড়ায় সিইএসসি’র রিজিওনাল অফিসের সামনে বিক্ষোভ দেখাল বিজেপি। কোভিড ১৯ এর সময় লকডাউনের পরিস্থিতিতে বিগত তিন মাসের বিদু্যৎ বিল মকুব করার দাবি তুলল হাওড়া জেলা সদর বিজেপি নেতৃত্ব। সোমবার সকালে হাওড়া ময়দানে সিইএসসির রিজিওনাল অফিসের সামনে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী সমর্থকেরা। উত্তর হাওড়ায় দলের ১, ২ ও ৩ নম্বর মন্ডলের নেতা কর্মীরা বিল মকুবের দাবিতে এদিন সরব হন। সিইএসসির প্রত্যেক গ্রাহকের তিন মাসের বিল মকুবের দাবি করেন তাঁরা। এমনকী জেলার ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিদ্যুৎ বিলও মকুবের জন্য সরব হন তাঁরা। বিদ্যৎ বিল মকুবের মতো তিনটি দাবি নিয়ে এদিন সিইএসসি কর্তৃপক্ষকে স্মারকলিপিও দেওয়া হয় বিজেপির জেলা নেতৃত্বের তরফ থেকে।
Related Articles
ভোট পরবর্তী হিংসা অব্যাহত হুগলিতে।
হুগলি, ২৫ জুলাই:- ভোট পরবর্তী হিংসা অব্যহত আরামবাগ মহকুমার গোঘাটে। এবার হাতে না মেরে ভাতে মারার চেষ্টা এক তৃনমুল পরিবারকে। অভিযোগের তীর সরাসরি বিজেপির দিকে। প্রায় পাঁচ-ছয় বিঘা জমির ধান বীজ নষ্ট করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে।রাতের অন্ধকারে ধান জমির বীজে জঙ্গল মারার ওষুধ দিয়ে দেওয়া হয়। যার ফলে পুরো ধান বীজ নষ্ট হয়ে যায়। মাথায় […]
ভারত বাংলাদেশ সীমান্তে ট্রাক টার্মিনাসগুলি থেকে বিপুল রাজস্ব আদায় রাজ্যের।
কলকাতা, ১ মে:- ভারত-বাংলাদেশ স্থল সীমান্তে ট্রাক টার্মিনাসগুলি পরিচালনার দায়িত্ব রাজ্য সরকার নিজের হাতে নেওয়ার পর গত আর্থিক বছরে ২০০ কোটি টাকারও বেশি রাজস্ব আদায় হয়েছে। উত্তর ২৪ পরগনার বনগাঁ, দক্ষিণ দিনাজপুরের হিলি, কোচবিহারের চ্যাংড়াবান্ধা, আলিপুরদুয়ারের জয়গাঁও, জলপাইগুড়ির ফুলবাড়ি এবং দার্জিলিংয়ের পানিটাঙ্কি এই ৬ টি ট্রাক টার্মিনাস থেকে পার্কিং ফি বাবদ মোট ২০৩ কোটি ৬০ […]
চুঁচুড়ায় পুরপ্রধান বদলের দাবিতে পার্থ চ্যাটার্জিকে ঘিরে বিক্ষোভ কাউন্সিলরদের।
হুগলি, ২৫ জুন:- তৃনমূলের কর্মি সভায় চুঁচুড়ায় এসেছেন পার্থ চট্টোপাধ্যায়, হাতের কাছে দলের মহাসচিবকে পেয়ে তাদের পুরসভার চেয়ারম্যান বদলের দাবী জানালেন কাউন্সিলররা। তৃনমূল হুগলি চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান করেছিল অমিত রায়কে। যা মেনে নিতে পারেনি দলের প্রায় পঁচিশ জন কাউন্সিলর। দলের নির্দেশ ছিল দলীয় নেতৃত্বের সিদ্ধান্তের বিরোধীতা করলে তাকে শাস্তীর মুখে পড়তে হবে। তাই অনিচ্ছা সত্ত্বেও […]











