স্পোর্টস ডেস্ক, ১৪ জুন:- স্প্যানিশ লা লিগা যেন নতুন করে প্রান ফিরে পেল। দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর পুনরায় শুরু হওয়া লা লিগায় প্রথমবারের মত মাঠে নেমেছিল বার্সালোনা। মায়োরকার বিপক্ষে এই ম্যাচে ৪-০ গোলে জিতেছে কাতালানরা। ম্যাচে একটি করে গোল করেন ভিদাল, মার্টিন ব্র্যাথওয়েট, জর্দি আলভা এবং লিওনেল মেসি। দীর্ঘদিন পর মাঠে ফেরা সুয়ারেজ একটি অ্যাসিস্ট করেন। নু ক্যাম্পে অনুষ্ঠিত ম্যাচে মাত্র দুই মিনিটের সময়ই জর্দি আলভার পাস থেকে গোল করে বার্সাকে এগিয়ে দেন ভিদাল। ৩৭ মিনিটে মেসির পাস থেকে গোল করে ব্যবধান দ্বিগুন করেন ব্র্যাথওয়েট। বিরতির পর ম্যাচের ৭৯ মিনিটে মেসির পাস থেকেই ব্যবধান আরও বাড়ান জর্দি আলভা। আর খেলা শেষ হওয়ার আগে সুয়ারেজের পাস কাজে লাগিয়ে দুরন্ত গোল করেন লিওনেল মেসি।
Related Articles
হুগলির দুই জুট মিলে ভয়াবহ আগুন , ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা।
হুগলি , ২১ জানুয়ারি:- ভদ্রেশ্বর ডালহৌসি জুটমিলে আর তিনটে পনেরো নাগাদ হঠাৎই আগুন লেগে যায়। ৩.১৫ নাগাদ আগুন লাগে তাঁত স্পিনিং বিন বিভাগে। সেই আগুনে বেশ কয়েকটি ইউনিট পুড়ে ছাই হয়ে যায়। ঘটনাস্থানে তিনটি ইঞ্জিন গিয়ে আগুন নেভানোর কাজ করে। দীর্ঘক্ষনের চেষ্টায় আগুন নেভানো গেলেও পাটের সুতোয় আগুন জ্বলতে থাকে। কি কারনে আগুন তা স্পস্ট […]
পরীক্ষা ছাড়াই মাধ্যমিকের ফল প্রকাশ , সকাল থেকেই মার্কসিট বিতরণ বিভিন্ন স্কুল থেকে।
সুদীপ দাস, ২০ জুলাই:- মঙ্গলবার করোনা আবহে প্রথমবার পরীক্ষা ছাড়াই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হলো। এদিন সকাল ১০টা থেকেই মহকুমা ভিত্তিক বিভিন্ন স্কুল থেকে মার্কশিট বিতরন শুরু হয়। বৃষ্টিকে উপেক্ষা করেই বিভিন্ন মহকুমার হেড কোয়ার্টারে থাকা নির্দিষ্ট বিদ্যালয় থেকে মার্কশিট সংগ্রহ করতে উপস্থিত হন ওই মহকুমার সমস্ত স্কুলের শিক্ষক-শিক্ষিকারা। চুঁচুড়ায় অধ্যাপক জ্যোতিষ […]
স্বামীজীর জন্মদিবসে জয় হিন্দ বাহিনীর উদ্যোগে রক্তদান বৈদ্যবাটিতে।
হুগলি, ১২ জানুয়ারি:- হুগলি জেলার তৃণমূল জয় হিন্দ বাহিনীর সভাপতি মাননীয় সুবীর ঘোষের উদ্যোগে সহ সভাপতি মাননীয় শান্তনু দত্ত মহাশয়, সাধারণ সম্পাদক মাননীয় প্রবীর কুমার পাল মহাশয় ও শহর তৃণমূল জয় হিন্দ বাহিনীর সভাপতি মাননীয় সমর বাগচী মহাশয়ের ব্যবস্থাপনায় স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে বৈদ্যবাটি পৌরসভার ৮ নং ওয়ার্ডের বিবেকপল্লীতে এক মহতী রক্তদান শিবির আয়োজন করা […]









