স্পোর্টস ডেস্ক , ১২ জুন:- যশপ্রীত বুমরা, ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামি সম্বলিত ভারতীয় বোলিং আক্রমণকে বিশ্বের অন্যতম সেরা বললেন ভেঙ্কটেশ প্রসাদ। জাভাগল শ্রীনাথের সঙ্গে তাঁর বল হাতে পার্টনারশিপ নিয়ে এখনও অনেক কথা হয় ভারতীয় ক্রিকেটে। স্লোয়ার দেওয়ার জন্য বিখ্যাত প্রসাদ বলছেন, “এই মুহূর্তে আমাদের ফাস্ট বোলিং বিশ্বসেরা। বিরাটের নেতৃত্বে ভারতের বোলিং বিভাগ দারুণ শক্তিশালী, প্রতিভাসম্পন্ন।” আগে জাতীয় দলে বাঁ হাতি পেসার থাকলেও এখন অবশ্য কোহালির দলে ডান হাতি পেসারদেরই আধিপত্য।প্রসাদ বলছেন, “শুধুমাত্র বৈচিত্র আনার জন্য বাঁহাতি পেসারকে দলে অন্তর্ভুক্ত করার কোনও অর্থ নেই।”ইদানীংকালে খলিল আহমেদ, জয়দেব উনাদকটদের সুযোগ দেওয়া হলেও তাঁরা নিজেদের প্রমাণ করতে পারেননি। প্রসাদ বলছেন, “বাঁহাতি পেসার যদি না থাকে, তা হলে তো কিছু করার নেই। ধরেই নিতে হবে আমাদের অস্ত্রভাণ্ডারে বাঁহাতি পেসার নেই। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট খেলার মতো প্রতিভা নেই, এমন কোনও বাঁহাতি বোলারকে বৈচিত্র আনার জন্য জোর করে দলে নেওয়ারও কোনও অর্থ নেই।”
Related Articles
একাধিক দাবিতে ব্লক স্বাস্থ্য আধিকারিক দপ্তর ঘেরাও করে বিক্ষোভ আশা কর্মীদের।
মালদা, ২৭নভেম্বর: বেতনে বিলম্ব, অমিল একাধিক ভাতা ক্ষুদ্ধ হয়ে ব্লক স্বাস্থ্য আধিকারিকের দপ্তর ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করলো আশাকর্মীরা। শনিবার দুপুরে মালদহের চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে ব্লক স্বাস্থ্য আধিকারিকের দপ্তর ঘেরাও করে বিক্ষোভ চলে। প্রায় ১ ঘন্টা বিক্ষোভ চলার পর ১৬ দাফা দাবি পত্র চাঁচল-১ ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে তুলে দিলেন আশাকর্মীরা। মূলত, করোনা […]
চুঁচুড়ায় গুলিবিদ্ধ যুবক।
হুগলি, ২০ নভেম্বর:- গভীর রাতে শ্যুটআউট চুঁচুড়ায়। ঘটনায় গুলিবিদ্ধ এক তরুন প্রান বাঁচাতে প্রায় কয়েকঘন্টা গঙ্গা পারে লুকিয়ে রইলো। সকালে গুলিবিদ্ধ অবস্থাতেই বাইক নিয়ে ওই তুরুন চলে এলো রবীন্দ্রনগরে নিজের বাড়িতে। তড়িঘড়ি তাঁকে প্রথমে চুঁচুড়া সদর হাসপাতাল এবং পরে কোলকাতায় নিয়ে যাওয়া হয়। গুলিবিদ্ধ বছর ২০-র তরুনের নাম দীপ মন্ডল। বাড়ি চুঁচুড়ার রবীন্দ্রনগর বিষ তারিখ […]
বিজেপির কিছু নেই , শুধু আছে ডায়ালগ আর কথার কচকচানি , ২০২১ বিজেপি ১৮ টা আসনও পাবেনা- কল্যাণ
হুগলি , ৬ সেপ্টেম্বর:- বঙ্গ বিজেপির দিলীপ,মুকুল, তথাগতরা মুখ্যমন্ত্রী হবে বলে ছুটছে। আবার কখনো রামকৃষ্ণ মিশন ও খেলার মাঠের কারো নাম মুখ্যমন্ত্রীর দৌড়ে ভাসাচ্ছে। আসলে বিজেপির কিছু নেই। শুধু আছে ডায়ালগ বাজি আর কথার কচকচানি। রবিবার শ্রীরামপুরে ২৩ নম্বর ওয়ার্ডে দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে সহজাত ভঙ্গিতে বিজেপি কে বিঁধলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, […]







