হাওড়া , ১১ জুন:- কলকাতার রবিনসন স্ট্রিটের ছায়া এবার হাওড়ার জগাছায়। চক্ষু চিকিৎসক বৃদ্ধ বাবার মৃতদেহ প্রায় তিনদিন ধরে ঘরে আগলে রেখেছিলেন মেয়ে। মৃত বাবার সাথেই তিনদিন কাটায় মেয়ে। তিনদিন পর আজ প্রতিবেশিদের মারফত থানায় গিয়ে বাবার মৃত্যুর খবর দেয় মেয়ে। চোখের চিকিৎসক ছিলেন মৃত ব্যক্তি। আজ বুধবার মেয়ে নিজেই বাড়ির বাইরে বেরিয়ে পাড়ার দোকানে খবর দেয়। এরপর প্রতিবেশিরা সেই খবর পুলিশকে জানায়। পুলিশ এসে চিকিৎসকের মৃতদেহ ফ্ল্যাটের ঘর থেকে উদ্ধার করে। প্রতিবেশিরা জানান, চিকিৎসক বর্তমানে মেয়েকে নিয়ে থাকতেন ইছাপুর সুপারিবাগানের এই ফ্ল্যাটে। স্ত্রীও মানসিক রোগী ছিলেন। কয়েক বছর আগে তিনি মারা যান। একমাত্র মেয়ে অনিতাও মানসিক প্রতিবন্ধী। অনুমান করা হচ্ছে বৃদ্ধ চিকিৎসকের মৃত্যু হয়েছে দিন তিনেক আগেই। মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ। প্রতিবেশিরা জানান, অমল কুমার মান্না(৭০) নামের ওই চক্ষু চিকিৎসক প্রতিদিন মেয়েকে সঙ্গে নিয়েই কলকাতার চেম্বারে যেতেন। কোথাও বেরলে মেয়েকে নিয়েই বেরতেন। গত এক সপ্তাহ যাবৎ এদের দু’জনকেই বাড়ি থেকে কেউ বেরতে দেখেননি। আজ জানাজানি হয় এই ঘটনা।
Related Articles
ভারতের বিপক্ষে সিরিজের জন্য দল ঘোষণা অস্ট্রেলিয়ার
স্পোর্টস ডেস্ক, ২৯ অক্টোবর:- করোনা ভীতি কাটিয়ে ডেভিড ওয়ার্নার-স্টিভ স্মিথরা ক্রিকেট মাঠে আগেই ফিরেছেন। তবে এবার ঘরের মাঠে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে নামছে অজিরা। প্রতিপক্ষ ভারত। তাই ভারতের বিপক্ষে খেলতে নামার আগে একদিনের ও টি-টোয়েন্টির সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। প্রথমবারের মত জাতীয় দলে সুযোগ পেয়েছেন ২১ বছর বয়সী তরুণ প্রতিভা ক্যামেরন গ্রিন। […]
হাওড়ায় অভিষেকের কর্মসূচি জনসুনামিতে পরিণত হবে। চ্যালেঞ্জ কল্যাণের।
হাওড়া, ২৯ মে:- হাওড়ায় অভিষেকের কর্মসূচি জনসুনামিতে পরিণত হবে। চ্যালেঞ্জ কল্যাণের। হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষ বলেন, অন্যান্য জেলায় যেখানে যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নব জোয়ার কর্মসূচি হয়েছে সেখানে যেমন জনপ্লাবন দেখা গেছে আমরা চ্যালেঞ্জ নিচ্ছি হাওড়া জেলায় অভিষেকের কর্মসূচি জনসুনামিতে পরিণত হবে। কল্যাণ ঘোষ আরও বলেন, আগামী ৪ঠা জুন […]
লড়ি চেক করতেই চক্ষু চরকগাছ পুলিশের , গ্রেফতার লড়ির চালক।
কোচবিহার,১২ এপ্রিল:- রুটিং নাকা চেকিং করার সময় সকাল সাড়ে নয়টার আসাম থেকে আসা একটি পণ্যবাহী ট্রাকের ভিতর লরি চালক সহ মোট ৫৩ জন বিহারের বাসিন্দাকে আটক করে বক্সীরহাট থানার পুলিশ। সেই লরিটি কে আসাম বাংলা গেটে ফের ঘুরিয়ে নিয়ে আসা হয়। ঘটনাস্থলে ছুটে আসে তুফানগঞ্জ এস,ডি,পি,ও সহ বিভিন্ন পুলিশ আধিকারিকরা। পরে বক্সিরহাট পুলিশের পক্ষ […]







