হাওড়া , ১১ জুন:- করোনা এবং আমফান পরিস্থিতিতেও বিজেপি সহ বিরোধী দলগুলির লাগাতার অপপ্রচারের বিরুদ্ধে এবার সরব হলেন প্রবীণ তৃণমূল বিধায়ক জটু লাহিড়ী। বুধবার সন্ধ্যায় সাঁত্রাগাছিতে এক সাংবাদিক বৈঠকে বিরোধীদের অপপ্রচারের জবাব দেন তিনি। জটুবাবু বলেন, করোনা এবং আমফান পরিস্থিতিতে এই বিপর্যয়ের সময়েও বিজেপি সহ বিরোধী দলগুলি সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। কুৎসা করছে। দলের নির্দেশেই আমরা এর বিরুদ্ধে সাংবাদিকদের মুখোমুখি হয়েছি। আমফানের বিপর্যয়ের পর আমরা রাস্তায় নেমে কাজ করেছি। ভেঙে পড়া গাছ কেটে রাস্তা থেকে সরানো হয়েছে। যেখানে প্রয়োজন সেখানে ত্রিপল পাঠানো হয়েছে।
করোনা পরিস্থিতিতে গরিব পরিবারের পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। প্রতি পরিবার পিছু রেশন থেকে বিনামূল্যে চাল দেওয়া হয়েছে। করোনা পরিস্থিতিতে পুর নির্বাচন করা না গেলেও উন্নয়নের কাজ থেমে নেই। পুর প্রশাসকের মাধ্যমে কাজ করা হচ্ছে। বিদায়ী পুরবোর্ডের কাউন্সিলর, মেয়র পারিষদরা তাদের নিজ নিজ এলাকায় মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করছেন। জটুবাবু দাবি করেন তিনি নিজেও তাঁর বিধানসভা এলাকার ১০টি ওয়ার্ডে বিধায়ক তহবিলের অর্থে উন্নয়নের কাজ করেছেন। এদিনের সাংবাদিক বৈঠকে দলের মেয়র পারিষদ, কাউন্সিলর ও পদাধিকারীরা উপস্থিত ছিলেন।Related Articles
উধাও ছেলে , রিষড়ায় বৃদ্ধা মাকে ঘরে ফেরালো গ্রীণ ভ্যলান্টিয়ার্স।
হুগলি , ১৭ জুন:- কী কান্ড! বৃদ্ধা মা করোনা আক্রান্ত। ভর্তি রিষড়া সেবা সদনে। সুস্থ হয়েছেন। কিন্তু তাঁর ছেলে, মায়ের কোনো খোঁজই নিচ্ছিল না। ফোন নম্বরটাও দিয়েছিল ভুল। ঠিকানা গোলমেলে। করোনা আক্রান্ত ৭০ বছরের বৃদ্ধা মা কে রিষড়া সেবাসদনের সেফ হাউসে ভর্তি করেছিলেন ছেলে। তারপর থেকে আর কোনো খোঁজ করেনি মায়ের। বৃহস্পতিবার বৃদ্ধা মা সুস্থ্য […]
কালীঘাট ,দক্ষিণেশ্বর ,কাশীপুর বাগানবাড়িতে কল্পতরু উৎসবে সকাল থেকেই ভিড়।
কলকাতা,১ জানুয়ারি:- নতুন বছরের প্রথম দিনের ভোর হওয়ার সঙ্গে সঙ্গেই কালীঘাট চত্বরে ভিড় জামান ভক্তরা। প্রতিবছরের মতো এবছরও ছবিটা ব্যতিক্রম নয়। মন্দিরের গেট খোলার আগে থেকেই ভক্তেরা লাইনে হাজির। প্রতিবছরের মতো আজও অনেক ভক্তই এসেছেন নতুন বছরের প্রথম দিনটা মা-কে দর্শনের মাধ্যমে সূচনা করার জন্য। দীর্ঘ লাইন। বেলা যত গড়াচ্ছে ততই পুজোর ডালি হাতে ভক্তদের […]
রাজনৈতিক সংঘর্ষের জেরে উত্তপ্ত আরামবাগ।
আরামবাগ, ১৭ মে:- আবারও রাজনৈতিক সংঘর্ষে উতপ্ত আরামবাগের মলয়পুর। এদিন সকাল থেকে তৃনমুল ও বিজেপির মধ্যে দফায় দফায় রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটে মলয়পুরের বাগ পাড়ায়। পুলিশ এই ঘটনায় বেশ কয়েক জনকে আটক করে আরামবাগ থানায় নিয়ে আসে।স্থানীয় সুত্রে জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরের তৃনমুল ও বিজেপির মধ্যে রাজনৈতিক সংঘর্ষের পরিস্থিতির সৃষ্টি হয়। বিজেপির অভিযোগ মলয়পুরের […]








