দার্জিলিং,২৭ নভেম্বর:- শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের ঘোষপুকুরের ইটাভাটা এলাকায় হাতির হানা ভাঙচুর দুটি বাড়ি। এই ঘটনায় ব্যাপক আতঙ্ক গোটা এলাকায়। জানা গিয়েছে যে মঙ্গলবার গভীর রাতে একটি হাতি দুটি বাড়িতে হানা দেয়। এরপর ওই দুটি বাড়িতে থাকা চাল আটা খেয়ে ভাঙচুর করেন বাড়িদুটি। এই দেখে ওই বাড়ির লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। এরপর কোন মতে বাড়ি থেকে বের হয়ে যান। এবং সারা রাত হাতিটি তান্ডব চালায়। এরপর সকালবেলা জঙ্গলে ঢুকে যায়। এই বিষয়ে পঙ্গল তামাং বলেন যে আমরা এখনও অনেক আতঙ্কে আছি। এবং প্রতিবছর এই সময়ে হাতি এলে হাতি তাড়ানোর জন্য বনকর্মীরা থাকে। কিন্তু এই বার কেউ আসেনি। অপর আরেক জন বিন লামা বলেন যে এখনও পর্যন্ত বনদপ্তর থেকে কেউ দেখতে পর্যন্ত আসেনি শুধু মাত্র গ্রাম পঞ্চায়েতের সদস্য এসে দেখে গেছেন। এবং তিনি আশ্বাস দিয়েছেন যে ক্ষতিপূরণদেওয়ার ব্যবস্থা করা হবে।
Related Articles
রাজ্য সরকারের গত তিন বছরের আর্থিক খরচের হিসাব অডিট করার দাবি জানালো বিজেপি।
কলকাতা, ৮ জুলাই:- বিজেপি রাজ্য সরকারের গত তিন বছরের আর্থিক খরচের হিসাব অডিট করার দাবি জানিয়েছে। দলের প্রবীণ বিধায়ক তথা অর্থনীতিবিদ অশোক লাহিড়ী আজ বিধানসভায় চলতি অর্থবছরের বাজেট প্রস্তাব এর উপরে আলোচনায় অংশ নিয়ে প্রস্তাবিত বাজেটের সঙ্গে আসল খরচের বিস্তর ফারাক রয়েছে বলে দাবি করেন। কেন এই পার্থক্য তা জানতে অডিটর জেনারেল কে দিয়ে অডিট […]
বিধানসভায় বিধায়কদের অনিয়মিত উপস্থিতিতে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ১০ মার্চ:- বারবার বলা সত্ত্বেও বিধানসভায় বিধায়কদের অনিয়মিত উপস্থিতিতে ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অনুপস্থিত থাকা বিধায়কদের নামের তালিকা চেয়েছেন। পরিষদীয় মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যাযের কাছ থেকে তিনি এই তালিকা চেয়েছেন বলে পরিষদীয় দফতর সূত্রে জানা গেছে। গতকাল বিধানসভা অধিবেশনের শেষ লগ্নে বিধানসভায় আসেন মুখ্যমন্ত্রী। সেই সময় বিধানসভায় খাদ্য দফতরের বাজেটের উপর আলোচনা […]
দুর্ঘটনাকে নিয়েও রাজনীতি করা হচ্ছে – লকেট । পাল্টা কাজের থেকে বেশি বিজ্ঞাপন করেন লকেট – দিলীপ যাদব।
হুগলি,১৫ ফেব্রুয়ারি:- পোলবায় পুলকার দুর্ঘটনায় আহত ছাত্রদের দেখতে গেলে ঢুকতে বাধা সাংসদকে। শনিবার আহত ছাত্রদের দেখতে কলকাতা হাসপাতালে যায় হুগলির বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জী। কিন্তু তাকে হাসপাতালে ঢুকতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। লকেট বলে দুর্ঘটনাকে নিয়েও রাজনীতি করা হচ্ছে যেটা ঠিক না। লকেটের এই বক্তব্যকে কটাক্ষ করেন হুগলি জেলার তৃণমূল সভাপতি দিলীপ যাদব। তিনি […]







