হুগলি,১৮ ডিসেম্বর:- মেয়ের মৃত্যু তদন্তে এখনও কোনো কিনারা হল না। মুখ্যমন্ত্রী, পুলিশ ও প্রশাসন সব আমাদের থাকা সত্বেও আজও দোষীদের সাজা হল না। দলের উদ্যোগে ঘটা করে শহীদ দিবস অনুষ্ঠান পালন করা হলেও সেই বিষয়ে নেই কোনও উত্তাপ। সিঙ্গুরের শদীহ তাপসী মালিকের ১৪ তম মৃত্যু বার্ষিকী তে এই আক্ষেপ বাবা মনোরঞ্জন মালিকের। দিদির উপর অনেক আশা করে মেয়ের মৃত্যুর বিষয়টি তুলে দিয়ে ছিলাম। কিন্তু আজও মেয়ের হত্যাকারীরা অধরাই রয়ে গেছে। এদিন সিঙ্গুরের বাজেমেলিয়া গ্ৰামে তাপসী মালিকের মৃত্যুতে মাল্যদান করেন সিঙ্গুরের ও জেলার বিশিষ্ট তৃনমুল নেতারা।
বাজেমেলিয়ার কালীতলায় এই উপলক্ষে একটি স্মরন সভা ও রক্তদান শিবিরের আয়োজন করা হয় জেলা তৃনমুল কংগ্ৰেসের পক্ষ থেকে।উপস্থিত ছিলেন রবীন্দ্রনাথ ভট্টাচার্য,মন্ত্রী তপন দাশগুপ্ত, বিধায়ক প্রবীর ঘোষাল,জেলা সভাপতি দিলীপ যাদব। সকালে বিধায়ক বেচারাম মান্না ও তার গোষ্ঠীর তৃনমূল কর্মীরা তাপসী মালিকের মূর্তিতে মালা দেয়।Related Articles
প্রয়াত স্বদেশ চক্রবর্তী।
হাওড়া, ২ ডিসেম্বর:- ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির প্রাক্তন সদস্য তথা হাওড়া জেলার প্রাক্তন সম্পাদকমণ্ডলীর সদস্য এবং হাওড়া লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ ও হাওড়া পুরনিগমের প্রাক্তন মেয়র স্বদেশ চক্রবর্তী সোমবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে প্রয়াত হয়েছেন। মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। স্বদেশবাবুর প্রয়াণে এদিন রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। Post Views: […]
হোগলা বনে আগুন। পিছনে অন্তর্ঘাত ? সন্দেহ এলাকাবাসীর।
হাওড়া,৯ এপ্রিল:- হোগলা বনে আগুন লেগে আতঙ্ক ছড়াল বালির আনন্দনগর গ্রাম পঞ্চায়েত কমপ্লেক্স সংলগ্ন জলার মাঠে। সেখানে বিস্তীর্ণ এলাকা জুড়ে হোগলা বনে আগুন লেগে যায়। তবে কি কারণে আগুন লাগল তা জানা যায়নি। অনুমান, এর পিছনে কোনও অন্তর্ঘাত রয়েছে। এই কাজে জমি মাফিয়ারাও যুক্ত থাকতে পারে অভিযোগ উঠেছে। লকডাউনের সময় বেশিরভাগ মানুষই এখন গৃহবন্দী রয়েছে। […]
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু বেলেঘাটা আইডি হাসপাতালের সুপার।
হাওড়া, ৪ নভেম্বর:- আজ সকালে বেলেঘাটা আইডি হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার চিকিৎসক অনির্বাণ হাজরা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান। এই ঘটনায় শোকস্তব্ধ সাঁকরাইল এর নলপুর বেতিয়াড়ি গ্রাম। এই গ্রামেই বেড়ে ওঠা ওই চিকিৎসকের। বর্তমানে মা এবং দুই বোন থাকলেও তিনি স্ত্রী এবং দুই মেয়েকে নিয়ে রামরাজাতলায় থাকতেন। আজ সকালে গ্রামে তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে অনেকে […]








