দ:২৪পরগনা ,২ মে:- সরকারের দেয়া নির্দেশিকা যে বাক্সবন্দী করে রেখেছেন অটো চালকরা তা জেলায় ঘূরলেই পরিষ্কার। গড়িয়া থেকে বারুইপুর আর বারুইপুর থেকে গড়িয়া চিত্রটা একই। অটোর ভিতরে দুজনের বেশি যাত্রী একেবারে গায়ে গায়ে ঠেসে বসে আছেন। সরকারি নিয়ম বিধি মেনে যাত্রী তোলা তো হচ্ছেই না উল্টে এই তিন চাকার জানে একলপ্তে ভাড়া হয়ে গিয়েছে দ্বিগুণ। কোথাও বা তারও বেশি। ফলে রাস্তায় বেরিয়ে অটো ধরতে গিয়ে একদিকে যেমন পকেট ফাঁকা হচ্ছে আমাদের তেমনি গায়ে গায়ে বসে শুরু হয়েছে ঝুঁকির যাত্রা। অটোচালকদের দাবি, যাত্রী বিশেষ হচ্ছে না। তাই বাধ্য হয়েই দ্বিগুন ভাড়া নিতে হচ্ছে। গড়িয়া অটোতে যাবার জন্য বারুইপুর রেল গেটে প্যাসেঞ্জারের লাইন।অনেকের সকাল সাড়ে আটটা থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। লাইনে দাড়িয়ে কোন সামাজিক দূরত্ব বজায় রাখার বালাই নেই।বারুইপুর থেকে গড়িয়া পর্যন্ত অটো ভাড়া যাত্রী পিছু 50 টাকা করে নেওয়া হচ্ছে। সরকারি নিয়ম অনুযায়ী দুজনের জায়গা তিনজন করেও অটোতে করে নিয়ে যাচ্ছে যাত্রী।
Related Articles
শরৎচন্দ্রের জন্মদিনে তার নামে দেউলটি স্টেশন করার দাবিতে ডেপুটেশন।
হাওড়া, ১৫ সেপ্টেম্বর:- হাওড়ায় দক্ষিণ পূর্ব রেলের দেউলটি স্টেশন শরৎবাবুর নামে উৎসর্গ করার দাবি উঠলো। আজ শুক্রবার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে এই নিয়ে দেওয়া হলো ডেপুটেশন। বাংলা সাহিত্যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এক আবেগের নাম। হাওড়ার দক্ষিণ পূর্ব রেলের দেউলটি স্টেশন থেকে মাত্র চার কিলোমিটার দূরে সামতাবেড়ে দীর্ঘ বারো বছর কাটিয়েছিলেন এই কথাশিল্পী। এই স্টেশনে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি […]
হাওড়াতেও শুরু আংশিক লকডাউন। সক্রিয় পুলিশ। বেলা থেকে রাস্তাঘাটে চেনা ভীড় কার্যত উধাও।
হাওড়া , ১ মে:- শনিবার সকাল থেকে হাওড়াতেও শুরু হয়েছে আংশিক লকডাউন। সক্রিয় রয়েছে হাওড়া সিটি পুলিশ। সকালে বাজারে ছিল চেনা ভীড়। বেলা থেকে রাস্তাঘাটে ভীড় কার্যত উধাও হয়ে যায়। কোভিড পরিস্থিতিতে এদিন সকাল থেকে হাওড়াতেও শুরু হয়েছে আংশিক লকডাউন। সকাল ৭টা থেকে বেলা ১০টা পর্যন্ত বাজারগুলি খোলা ছিল। বাজারে ক্রেতাদের যথেষ্ট ভীড় ছিল। এরপরই […]
অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মীরই ৬৫ হাজার টাকা গায়েব ব্যাঙ্ক এ্যাকাউন্ট থেকে।
হুগলি, ১২ ডিসেম্বর:- দিন কুড়ি আগে বিএসএনএল এর একটি নতুন সিম নিয়েছিলেন অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মী ধনঞ্জয় ঘোষ। শনিবার সন্ধায় তার মোবাইলে কে ওয়াই সি আপডেটের জন্য মেসেজ আসে সঙ্গে একটি মোবাইল নম্বর। বিএসএনএল থেকে মেসেজ এসেছে দেখে ওই নম্বরে ফোন করেন ধনঞ্জয় বাবু। নিজের অজান্তেই প্রতারকের ফাঁদে পা দিয়ে দেন। এর পরে অ্যাপ ডাউনলোড থেকে […]










