নদীয়া ,৩০ মে:- লক ডাউনে রাজ্যের সমস্ত গণপরিবহন ব্যবস্থার বন্ধ হওয়ার সাথে প্রধান রেল চলাচল বন্ধ। রেল লাইনের ধারে বসবাসকারী সাধারণ মানুষ রেল চলাচল বন্ধ নিশ্চিত জেনে নিজেদের অভ্যাসগত কারণেই রেললাইনের ওপর অবাধে শিশুদের খেলা, বৃদ্ধদের অবসর কাটানো, গৃহপালিত পশুদের বিচরণ ভূমি, মহিলাদের কাপড় কাচা বাসন মাজা কাপড় শুকানোর মতন বেশ কিছু কাজ চলছে নিত্যনৈমিত্তিক। স্বাভাবিক অবস্থায় একটা নির্দিষ্ট সময় ছিল ট্রেন চলাচলের। কিন্তু এই বিশেষ পরিস্থিতিতে হঠাৎ মালগাড়ি, ইনস্পেকশন ইঞ্জিন ঢুকে পড়ছে হঠাৎই। কিছুদিন আগেই উত্তরাখণ্ডে রেল লাইনে হঠাৎ চলে আসা ট্রেন কেড়ে নিয়েছিলো বেশকিছু শ্রমিকের প্রান। তাই রেল কর্তৃপক্ষের উপর ভরসা না করে,রানাঘাট জেলা পুলিশের নির্দেশে শান্তিপুর থানার উদ্যোগে গোবিন্দপুর অঞ্চলের রেললাইনে ধারে পাঁচটি লৌহ নির্মিত সাইনবোর্ড লাগানো হয়। প্রশাসন সূত্রে জানা যায় শান্তিপুর থানার অন্তর্গত বাথনা,শিয়ালদহ বাজার, ফুলিয়া, শান্তিপুর দুই নম্বর এবং তিন নম্বর রেলগেট অঞ্চলে আরো 30 টি এ ধরনের সাইনবোর্ড লাগানো হবে।
Related Articles
সমবায় উন্নয়ন সমিতির নির্বাচনকে ঘিরে উত্তপ্ত সিঙ্গুরের সিংহলপাঠন।
হুগলি, ১৩ জুন:- সিংহলপাটন সমবায় উন্নয়ন সমিতির নির্বাচনে তৃণমূল ও বামেদের প্রার্থীদের মধ্যে সংঘর্ষ উত্তপ্ত সিঙ্গুর। ঘটনায় দুপক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। এদের মধ্যে সিঙ্গুর বেড়াবেড়ি পঞ্চায়েতের প্রধানকে বেধরক মারধর করেন বামফ্রন্টের সমর্থকেরা বলে অভিযোগ। অন্যদিকে বামফ্রন্টের প্রার্থীকে মারমাধরের অভিযোগ উঠেছে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এদিন সমবায় নির্বাচনের পর বেড়াবেড়ি পঞ্চায়েতের প্রধান দীপঙ্কর ঘোষ […]
শ্রমিক অসন্তোষে বন্ধ হয়ে গেল ভদ্রেশ্বরের শ্যামনগর নর্থ জুটমিল।
হুগলি, ৫ ডিসেম্বর:- শ্রমিক অসন্তোষে বন্ধ হয়ে ভদ্রেশ্বরের শ্যামনগর নর্থ জুটমিল। কাজ হারালো প্রায় সাড়ে চার হাজার শ্রমিক।এই জুট মিলের ড্রইং বিভাগের আট জন শ্রমিক কে ম্যানেজমেন্ট বাইরে বের করে দেয়। এরা অস্থায়ী শ্রমিক। কিন্তু দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। এই কারনে কারখানার মধ্যে অশান্তির বাতাবরনের সৃষ্টি হয়। এই অস্থায়ী শ্রমিকদের কাজের দাবিতে একজোট হয় […]
চৈত্র সেলের ভীড়ে ক্রেতাদের মুখে উধাও মাস্ক। রাস্তাঘাটে মাস্ক বাধ্যতামূলক করতে পথে হাওড়া সিটি পুলিশ।
হাওড়া , ১৪ এপ্রিল:- রাত পোহালেই কাল পয়লা বৈশাখ। বাংলা নববর্ষ। এই উপলক্ষে বুধবার সকাল থেকেই হাওড়ার মার্কেট, শপিং মল সহ ফুটপাতের দোকানিগুলিতে বছর শেষের চৈত্র সেলে ক্রেতাদের ভীড় উপচে পড়ল। কিন্তু সাধারণ মানুষের মধ্যে এদিনও তেমনভাবে করোনা সতর্কতা চোখে পড়ল না। অধিকাংশ ক্রেতার মুখেই ছিল না মাস্ক। কেউ মানলেন না সামাজিক দূরত্ব বিধি। অগত্যা […]








